সংগৃহীত কৌতুকসমগ্র:
১.
মৃত্যুর পর পরলোকে দুজন গল্প করছে।
১ম জন: ভাইসাহেব আপনি কিভাবে মারা গেলেন?
২য় জন: ঠান্ডায় ভচকায় গেসিলাম ভাই
১ম জন: আর বইলেন না। একদিন বাইরে থেকে আইসা শুনি যে আমার বউভিতরে কোন এক লোকের সাথে পিরিতি মাখায় মাখায় কথা বলতেসে। আমার মাথায় একেবারে রক্ত উইঠা গেল। পুরা বাড়ি তন্ন তন্ন কইরা খুঁজলাম, তাও ব্যাটারে পাইলামনা।
শেষে বউয়ের প্রতি অকারণ সন্দেহের জন্য অনুশোচনায় আত্মহত্যা করলাম।
২য় জন: হায়রে!!! একটু কষ্ট কইরা ফ্রিজটা খুলতেন, তাইলে আইজকা ২ জনেই নিচে আরামে হালুয়া খাইতে পারতাম!
২.
দু্ই বন্ধুর কথোপকথন-
১ম বন্ধু: আমার বাঘের মুখোমুখি হবার ঘটনাটা তোকে বলেছি?
২য় বন্ধু: কি হয়েছিল?
১ম বন্ধু: আমি তো পথ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ দেখি বাঘ। বাঘটা শুয়ে ছিল। আমাকে দেখেই উঠে দাঁড়াল। মনে হচ্ছিল কিছু খায়নি, তাই আমাকে দেখেই গর্জাতে শুরু করল। মুখ হাঁ, সেখান থেকে লালা ঝরছে আর কি ভয়ংকর চোখরে বাবা!! আমার সাথে বন্দুকও নাই। এমন সময় বাঘটা এগিয়ে আসতে শুরু করল। বাঘটা এগিয়ে আসছে আমার দিকে ক্রমশ: ...
২য় বন্ধু: হায় খোদা! কি করলি তুই তখন?
১ম বন্ধু: কি আর করব? পাশের খাঁচায় বানর দেখতে চলে গেলাম!
৩.
কোরবান ইউরোপে গ্যাছে। ঘুরতে ঘুরতে চিপস খাচ্ছে। চিপস শেষ করে অভ্যাসমত খালি প্যাকেট মাটিতে ফেলে চলে যাচ্ছে, কিন্তু কমিউনিটি পুলিশ এসে কোরবানকে ধরে ফেলল। কোরবানের আবার অনেক মান সম্মান জ্ঞান, কিছুতেই মাটি থেকে প্যাকেট উঠায় ফেলবেনা
-"হুজুর একটা কথা জানতে পারি?"
-"বল।"
-"আপনাদের দেশে পুলিশকে বান্দর বললে শাস্তি হয়, কিন্তু বান্দরকে যদি পুলিশ বলি তাহলে কি কোন শাস্তি হবে??"
-"উমমম... না এরকম কোন আইন নেই", বিচারক উত্তর দিলেন।
কোরবান তখন ঐ পুলিশটার দিকে তাকিয়ে ডাক দিল...
এ্যাই পুলিশ!!!
৪.
আচ্ছা মোরগ যখন মুরগীকে তাড়া করে, মুরগী তখন কি ভাবে??
"খুব বেশি জোরে দৌড়াচ্ছিনা তো?"
৫.
ম্যাক্সিমাম খরচে মিনিমাম তথ্য বলতে কি বোঝায়?
- মহাশূণ্যে নভোযান উৎক্ষেপন।
আর মিনিমাম খরচে ম্যাক্সিমাম তথ্য?
- মিনি স্কার্ট
৬.
এক লোক নোংরা জুতা পরে বাল্ব বদলাতে চেয়ারের উপর উঠেছে। স্ত্রী বলল:
-"একটু নিচে নাম, চেয়ারের উপর কাগজ বিছিয়ে দেই।"
-"লাগবেনা, এমনিতেই তো নাগাল পাচ্ছি।"
৭.
কর্নেল ডেকে পাঠিয়েছেন এক সৈনিককে। জেরার সুরে তাকে প্রশ্ন করলেন:
-শুনলাম তুমি নাকি তোমার সিভিলিয়ান বন্ধুকে বলেছ, আমাদের মেজর গাধা?
- জ্বি না স্যার। মাথা খারাপ! গোপন সামরিক তথ্য ফাঁস করা যে নিষেধ, তা আমি ভাল করেই জানি।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


