আমার প্রিয় পোস্ট

আমি, আমার দিনকাল

ফ্লাডিং, মডারেশন ও অন্যান্য বিষয়ে মুক্ত আলোচনা

০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৪:১৬

শেয়ারঃ
0 0 0

ব্লগার বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা ব্লগে নিয়মিত আসা-যাওয়া করেন তাদের মধ্যে কমবেশি সবাই ফ্লাডিং, ভিত্তিহীন লেখা, কপি-পেস্ট করা লেখা, অপ্রাসঙ্গিক ছবি - ইত্যাদি নিয়ে বেশ বিরক্তির মধ্যে আছেন । ব্যাপারটি আমাদের কাছেও সমান বিরক্তিকর । এটা সমাধানে আমি বলেছিলাম আপনাদের সাথে বসব আলোচনার জন্য, কিন্তু বহু ব্যস্ততায় সেটা হয়ে উঠছিল না । আমি ব্লগের একটি বড় আপডেট নিয়ে কাজ করছি, তাই একদমই সময় করে উঠতে পারছিলাম না ।

আপনারা কি আমাকে এ বিষয়ে হেল্প করতে পারেন ? এই পোষ্টে মন্তব্য আকারে আপনাদের সাজেশন দিন । সবাই নিজেদের মধ্যে আলোচনা করে feasible একটা উপায় ঠিক করুন । এ ব্যাপারে আমি সবার আন্তরিক ও যুক্তিপূর্ণ ইনপুট আশা করছি । আমি জানি আপনারা ব্যক্তিগত আক্রমনে বিরত থাকবেন ।

আমাকে বেসিক্যালি এখন ক্লাসের জন্য বের হতে হবে । আমি রাতে এসে আপনাদের ডিসকাশন দেখব ও মন্তব্য করবো ।

সবাইকে অগ্রিম ধন্যবাদ ।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:২৬
নাজিরুল হক বলেছেন: ইমরান ভাই আমি আগেই আপনাকে অনোরোধ করেছিলাম নগ্ন ছবি এড করলে সেটা যেন ডিসপ্লে না করে।
বলেছিলাম সকল ব্লগারদের একটা তালিকা দেয়ার জন্য যেন যার লেখা ইচ্ছা তার লেখা ই পড়া যায়। এই এখন আমি এই লেখাটা কে কপি করতে পারছিনা। এটা কি আমার কম্পিউটারের সমস্যা নাকি ব্লগের সমস্যা? এ বিষয়ে নজর দেয়ার জন্য অনোেেরাধ করছি।
২. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:২৯
অতিথি বলেছেন: ভালো কথা। এই পোস্টা যাতে প্রথম পৃষ্ঠায় 1-2 থাকে সে ব্যবস্থা করে যান।
৩. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:০০
অতিথি বলেছেন: 1. একজন ব্লগারের একটা পোস্টের পরে কমপক্ষে 10 মিনিটের বিরতি প্রোগ্রাম করা থাকতে পারে।

2. অশ্লীল শব্দগুলো ডিটেক্ট করা থাকতে পারে - বাংলা ও ইংরেজীতে। কেউ লিখলেও সেখানে xxx শো করবে।

3. নগ্ন ছবি পোস্ট করলে তার ব্লগ জীবনেরই পরিসমাপ্তি।

4. যেকোন লেখা একবার রিপোস্টের সুযোগ থাকবে। তবে প্রতিটি লেখার মাঝখানে 10 মিনিটের বিরতি যথারীতি প্রযোজ্য হবে সেক্ষেত্রেও।

5. কমপক্ষে 100 ওয়ার্ড থাকতে হবে প্রতিটি পোস্টে। ফটোব্লগ এই নিয়মের বাইরে।

6. পত্রিকার কাটপেস্ট হুবহু করলে তার লেখা প্রথম পৃষ্ঠা থেকে বহিস্কার করা হবে। তবে অনুবাদ এ নিয়মের বাইরে থাকবে।

7. আড্ডা বা চ্যাটিং জাতিয় পোস্ট নিষিদ্ধ ঘোষিত হবে। এজন্য সতন্ত্র চ্যাটিং সাইট ওপেন করতে পারেন।

8. ব্লগারদের মধ্যে থেকে মডারেটর/ইনফর্মার নিয়োগ করতে পারেন।

সর্বপরি - ব্লগে সম্পূর্ণ স্বাধীনতা থাকলেও যেহেতু এটার ফ্রন্ট পেইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আকর্ষণ হওয়াতে উপরোক্ত পয়েন্টগুলো প্রস্তাব করছি।
৪. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:০৭
অতিথি বলেছেন: বিরতি 30মিনিট করলে আরো ভালো হবে। কি বলেন কেীশিক?
৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:০৯
অতিথি বলেছেন: তাহলে তো আরো ভাল হয়।
৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৫০
অতিথি বলেছেন: 10মিনিট বা আধঘন্টা নির্ধারণ করার পরও হয়তো ফ্লাডিং দেখা যেতে পারে। কাউকে ফ্লাডার হিসেবে চিহ্নিত করা গেলে তাকে প্রথম পেজ থেকে বহিষ্কার করা যায়।

অন্যদিকে একটা পদ্ধতি আগেই ঠিক করে রাখা যায় যে, স্ক্রল করে একসাথে প্রথম পেজের যেটুকু দেখা যায় (সেটা যদি মূল পাতার 1ম পৃষ্ঠা ধ ির)সেটুকুতে একজন ব্লগারের দুটো লেখা যেন না দেখায়। অর্থাৎ প্রতি পৃষ্ঠায় একজন ব্লগারের একটি লেখাই আসবে। তিনি যদি এর চেয়ে বেশি লিখতে চান তবে তা পারবেন তবে সেক্ষেত্রে লেখাটি প্রথম পৃষ্ঠায় দেখা যাবে না।

ধন্যবাদ।
৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:২৮
মামু বলেছেন: ভাই না ভাগিনা ইমরান
সাজেশন দিয়া লিখিতেছি চিঠি একখান
যাহার লিখিতেছে বেশী বেশী অর্থহীন
প্রথমে তাহাদের একটা সর্তক বার্তা দিন
তাদের কে যদি ধরি
তার মধ্যে আমিও পড়ি
তবে

ইমরান ভাই কোন চিন্তা নেই
আমি ব্লগের কিছু নিয়ম তৈরী করে দেই

নিয়ম 1,

যদি 5 টার বেশী লিখা হয়
লেখাগুলো চলে যাবে নিজের পাতায়

নিয়ম 2
পুরোন লেখা আনা যাবে তখন
সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে যখন
উদাহরণ জে এমবির বোমা হামলার রায়
তখন কেউ যেতে পারে পুরোন ঘটনায়

নিয়ম 3
লেখা বাড়ানোর জন্য যদি কেউ পোষ্ট করে
করবে সে আপন ঘরে
করবে সে আপন খাতায়
মাজার আর গুরুত্বপূর্ন খবর আসবে প্রথম পাতায়


নিয়ম 4
নেটে অশ্লীলতা করতে হবে পরিহার
তার আগে নির্ধারন করতে হবে সংঙ্গা অশ্লীলতার

নিয়ম 5:
যে খবরটা এখনও নেটে
আসে নাই হেটে
তাকে কেউ করতে পারে কাট পেস্ট
তবে একটাই বেস্ট

নিয়ম 6
আইন ভঙ্গ করার শাস্তি হবে
1. কিছুন নেটের বাইরে থাকতে হবে।
2. সাময়িক বহিস্কারের পরে
কেউ নিয়ম যদি ভঙ্গ করে বহিসকার
চিরতরে


৮. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:৩৩
মামু বলেছেন: যারা বেশী লেখে তাদের জন্য কিছু নিয়ম
তৈরী করি
যদিও তাদের মধ্যে আমিও পড়ি
ইমরান ভাই কোন চিন্তা নেই
আমি ব্লগের কিছু নিয়ম তৈরী করে দেই

নিয়ম 1,

যদি 5 টার বেশী লিখা হয়
লেখাগুলো চলে যাবে নিজের পাতায়

নিয়ম 2
পুরোন লেখা আনা যাবে তখন
সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে যখন
উদাহরণ জে এমবির বোমা হামলার রায়
তখন কেউ যেতে পারে পুরোন ঘটনায়

নিয়ম 3
লেখা বাড়ানোর জন্য যদি কেউ পোষ্ট করে
করবে সে আপন ঘরে
করবে সে আপন খাতায়
মাজার আর গুরুত্বপূর্ন খবর আসবে প্রথম পাতায়


নিয়ম 4
নেটে অশ্লীলতা করতে হবে পরিহার
তার আগে নির্ধারন করতে হবে সংঙ্গা অশ্লীলতার

নিয়ম 5:
যে খবরটা এখনও নেটে
আসে নাই হেটে
তাকে কেউ করতে পারে কাট পেস্ট
তবে একটাই বেস্ট

নিয়ম 6
আইন ভঙ্গ করার শাস্তি হবে
1. কিছুন নেটের বাইরে থাকতে হবে।
2. সাময়িক বহিস্কারের পরে
কেউ নিয়ম যদি ভঙ্গ করে বহিসকার
চিরতরে

৯. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:২০
রুপা বলেছেন: 1।ফন্টের একটা সমস্যা রয়ে গেছে,
2।রেটিং-এ সমস্যা আছে।
3।সপ্তাহের সেরা ব্লগার অন্তত 4।একজনকে করা হোক। (রেটিং ভিত্তিক হলে ভাল হয়)
5।অনেকে রেজিষ্ট্রেশন করছেন কিন্তুপোষ্ট করেন নি, নিদৃষ্ট সময়ের পর এদের রেজিষ্ট্রেশন বাতিল করা হোক।
6।আড্ডা বা বাংলা চ্যাটিং-এর জন্য ভিন্ন সাইট করা হোক।
7। সম্পূর্ণ সাইটিকে কালারফুল করা যায়।
8। প্রত্যেক ব্লগার যেন নিজের মত করে পেজ আপডেট করতে পারে, সেই অপশন থাকতে হবে।
১০. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ রাত ৯:২৮
অতিথি বলেছেন: ফ্লাডিং বিষয়টার সংজ্ঞা কি? কোনটা ফ্লাডিং কোনটা ফ্লাডিং না এইটা কিভাবে ঠিক হবে?
একটা কোটা করে দেওয়া যায়, প্রতিদিন একজনের এই কয়টা পোষ্ট সামনের পাতায় আসবে, এর বেশী হলে তা টাদের নিজেদের পাতায় থাকবে, আর অশালীন বিষয়টা নিয়ে সমস্যা থাকতে পারে মানুষের ভেতরে, ঐটা নিয়া কি ঠিক হবে এইটা বলতে পারতেছি না।
ছবি ন্যাংটা কি কাপড় পড়া প্রোগ্রাম বুঝে না, ঐটা মানুষকে দেখে বুঝতে হয়, তাই এইটাকে অটোমেটিক ব্যান করার উপায় নাই।
১১. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ রাত ৯:৫৮
অতিথি বলেছেন: 1। ফন্টের আকার ডিফলট থাকাই বেটার। হাফিজাবি সাইজের লেখা সমান বিরক্তিকর।

2। ফ্রন্ট পেইজ যা আছে তাই থাকুক। কালারফুল করতে গেলে নাকে শস্যফুল দেখবো :))

3। একজন ব্লগার যেন দিনে 2টার বেশি পোষ্ট না করতে পারে।

4। এখন ফ্লাডিং বন্ধ করে লাভ কি? যারা 300 পার করে দিচ্ছে তারাও কম জোরী ফ্লাডার নন, বরঞ্চ তারাই ফ্লাডারদের উৎসাহিত করেছে। ফ্লাডিং প্রকল্প হাতে নিলে ওদের ভিত্তিহীন লেখাগুলো আগে ডিলিট করা উচিৎ।

5। অশ্লিন লেখার কথা উল্লেখ করেছেন কৈশিক ভাই। উনি নিজেও কিন্তু অশ্লিন ভাষা কম ব্যবহার করেন নাই। আর এটা বাংলা ভাষা, এখানে ইংরেজী ভাষার মত ছাকনি দরে লেখা ফিলটার করা সম্ভব না।

6। নগ্ন ছবি কেউ পোষ্ট করলে অবশ্যই সে ব্লগারের একাউন্ট ডিলিট করতে হবে। এ ব্যাপারে কড়াকড়ি আরোপ করা প্রয়োজন।

7। 100 শব্দেরও কম শব্দে সুন্দর পোষ্ট করা যায়। কৈশিকের মতে 100 শব্দের চেয়ে কম শব্দের পোষ্ট এলাউ না করার প্রস্তাব ভিত্তিহীন।

8। ফোরাম আর ব্লগের মধ্যে পার্থক্য বুঝছি না!

ধন্যবাদ।
১২. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:০৬
অঃরঃপিঃ বলেছেন: মিনিমাম 100 শব্দের ব্যাপারটা পছন্দ হইছে। আর ব্যান মানে ব্যান। নো হাংকি পাংকি। ব্যক্তিগত আক্রমণ এবং সরাসরি নাম ধইরা লেখাকে মডারেশনের আওতায় আনতে হবে। সেক্ষেত্রে একবার সতর্ক, দ্্বিতীয় বার প্রথম পেজে ব্লক, তৃতীয়বার সামহোয়ারে ব্ল্যান।
ফ্লাডিং জাতীয় লেখাগুলার ক্ষেত্রে স্রেট ডিমোলিশন। কোনো কমপ্রোমাইজ নাই। কেউ শুধু ক,খ,গ,ঘ বা 1, 2, 3,4 নিজের ব্লগে লিখে পোস্ট চাইলে 1000 বানাইতে পারে। কিন্তু সেইটা এক অর্থে জেনুইন ব্লগারদের অপমান করা।
সপ্তাহের সেরা বা এই জাতীয় ব্যাপারগুলা আর দেখতে চাই না।
শ্লীল-অশ্লীল ব্যাপারটা আপেক্ষিক। আমার গদ্যে প্রাসঙ্গিক কোনো শব্দ বা বাক্য আরেকজনের কাছে অশ্লীল ঠেকলে কিছু তো করার নাই। তবে শাহানারে লেংটা ছবি উৎসর্গ কইরা একজন পোস্ট দিছিল, এই টাইপের ব্যাপারগুলা অবশ্যই ঠেকানো দরকার। আর নু্যড পেইন্টিং অশ্লীলতার মধ্যে পড়ে বইলা আমি মানি না। ফটোগ্রাফির ব্যাপারে কোনো মত দিতাছি না। তবে ওইযে বললাম, কুৎসিত বা অশ্লীল পোস্ট লেখা পড়লেই বুঝা যায়। গালাগালির ব্যাপারে, বিশেষ করে একদল যারা কিছু স্পেশাল নিক নিছে শুধু গাইল দিতে তাদের একটা লিস্ট, পোস্টের উদাহরণ সহ উপস্থাপন করা যেতে পারে, তাদেরকে ব্যান করা হোক। তারা ব্লগ করে না, অন্যের পোস্টে গালি দিয়া যায় শুধু।
১৩. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:৪৮
অতিথি বলেছেন: আসলে এভাবে প্রতি 10 মিনিটে একটা পোস্ট বা 100 শব্দের কমে পোস্ট - এইসব আমার কাছে খুব একটা যুৎসই মাপকাঠি মনে হয় না ফ্লাডিং এর জন্য। আমার যদি ইচ্ছা করে একদিনে 10 টা গুরুত্বপূর্ণ পোস্ট করবো, হাতে পর্যাপ্ত সময় নেই ওয়েট করে করে পোস্ট করার, তাহলে? কমনসেন্সটা সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু ওইটাতে যেহেতু আমাদের ঘাটতি আছে, এজন্য মডারেটরদেরকে একটু বেশি অ্যাকটিভ হওয়ার কোনো বিকল্প দেখি না। আমার ঠিক তেমন কোনো প্রস্তাব নেই। তবে কয়েকটা প্রাসঙ্গিক ব্যাপারে আমার ভাবনা বলি। সাইট অ্যাডমিনরা কষ্ট করে এগুলো পড়ে যদি কোনো ধারণা পান, ভালো, না পেলেও, বা মন্তব্যটা না পড়লেও আমি মাইন্ড খাওয়ার চান্স নাই।

1। ফ্লাডিং
---------
কে সপ্তায় কয়টা পোস্ট করলো, বা কে সর্বোচ্চ ব্লগার হলো, পারসোনালি এইটা নিয়া আমার মাথাব্যথা নাই। ভালো লিখাগুলো প্রথম পেজ থেকে সরে যাওয়াটা কষ্টের; কিন্তু কোনটা ভালো লিখা আর কোনটা খারাপ লিখা, এটা ডিসাইড করবে কে? ব্লগ তো শুধু প্রতিষ্ঠিত বা 'ভালো' লেখকদের জন্য নয়। পত্রিকার লিখা (বা তার অনুবাদ) কোনটা কাজের আর কোনটা আকামের এইটা ডিফাইন করাও একটু টাফ। যে পোস্ট করছে, তার ব্যক্তিগত সেন্স এর ওপর ব্যপারটা অনেকাংশে নির্ভরশীল। তবে এই টাইপের জিনিস শামুকের মত ডিম পাড়া শুরু করলে তা বিরক্তিকর। অ্যাডমিনরা হয়তো পোস্টকারীরে কিছু হিতোপদেশ দিতে পারেন। প্রথম পেজ থেকে সরানোও যেতে পারে। এ ক্ষেত্রে নিরপেক্ষভাবে ডিসিশান নেওয়ার সৎসাহস অ্যাডমিনদের থাকতে হবে।

2। অশ্লীলতা
-------------
ক) ন্যাংটো ছবি মানেই যে অশ্লীল নয়; সারাদিন ইন্টারনেটে পর্নসাইট ভিজিট করা আমাদেরও এটা বুঝতে আরো কয়েকপুরুষ লেগে যাবে বলে মনে হয়। আমার মতে, এ ক্ষেত্রে মাপকাঠি হওয়া উচিত, পোস্টের উদ্দেশ্য, পোস্টের ছবিটা না। পোস্টকারী কি অশ্লীল ছবিটাকে হাইলাইট করতে চাইছে, না পোস্টের বিষয়বস্তু, এটা জাজ করবেন অ্যাডমিনরা। উদাহরণস্বরূপ, নয়া বোকাইয়ের একটা পোস্টে অশ্লীল অশ্লীল বইলা অনেকে চিল্লাইছে। আমি পোস্টটা যখন দেখি, তখন আমার দৃষ্টি ছিলো, পোস্টের কনটেন্ট এর দিকে, একটা ভিন্নধারার সমাজ সম্পর্কে জানার আগ্রহ কাজ করেছে। কিন্তু অনেকেরই চোখ পিঁপড়ার মত একঝাঁক উদোম মানুষের যৌনাঙ্গ খুঁজেছে, অস্পষ্ট তিলকে কল্পনা করে তাল বানিয়েছে। প্রতিবাদ (মূর্খের একটা অস্ত্র)স্বরূপ, নারীর জননাঙ্গের ছবির পোস্ট দিয়েছে। আমার মনে হয়, কারো ব্যক্তিগত দৃষ্টির সীমবদ্ধতার স্বীকার যেন কেউ না হয়, সেটা অ্যাডমিনরা দেখবেন।

খ) এবার আসি শব্দের অশ্লীলতা প্রসঙ্গে। 'চ'যুক্ত শব্দ দেখলেই অনেকে অশ্লীল বলে চিল্লান। ব্লগের অনেক মহাপুরুষ আবার মধুমাখা শব্দের যাদুতে মেয়েদের অতীব গোপন প্রকোষ্ঠেও ঢুকার পায়তারা করেন। মনে হয়, এখানে সব টিভিতে বাংলা সংবাদ পড়ার অডিশন দিতে এসেছেন। উনাদের 'সভ্য' বাংলার একসেট শব্দ আছে, তার বাইরে কেউ কিছু বললেই পঁচে যাবে উনাদের কর্ণযুগল। উনাদের ক্ষমতা থাকলে পুরান ঢাকার সকল অধিবাসীকে অশ্লীলতার দায়ে সমাজচ্যুত করতেন। এই ব্যাপারেও শব্দ নয়, শব্দের ব্যবহারের উদ্দেশ্যই নির্ণয় করা উচিত শ্লীল- অশ্লীল।

গ) অহেতুক ব্যক্তিগত আক্রমণ করাটাকে, তা সে মহাজনীয় 'সভ্য' ভাষায় করা হউক, আর চোরের বস্তির ভাষায়, আমার কছে অশ্লীল মনে হয়। এ ক্ষেত্রেও ভাষা নয়, 'যুক্তি' হোক বিচারের মাপকাঠি।

3। ওভারঅল মডারেশন
-------------------
সবাই সাধু হইলে মডারেশন প্রয়োজন হতো না। কিন্তু এইখানে চোরের মত অনেক অর্বাচীন আছে, এদের লাগাম ছেড়ে দিলে ব্লগকে শুয়োরের আস্তানা বানিয়ে ফেলবে। তাই মডারেশনের কোনো বিকল্পতো দেখছিনা। বর্তমান নিয়মকানুন মোটেই পর্যাপ্ত নয়। এগুলোকে আপডেট করা উচিত। তবে সবার ওপরে আমি গুরুত্ব দেই, 'অ্যাডমিনদের বুদ্ধিশুদ্ধি আর নিরপেক্ষ থাকার সদিচ্ছাকে।'
১৪. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:০৩
অতিথি বলেছেন: ট্রাপ

আপনার 4 নম্বর পয়েন্টের দৃষ্টি আকর্ষন করছি। 300এর বেশী পোস্ট একমাত্র শোহেইল মতাহির চৌধুরীর আছে। আপনার এ মন্তব্যে তাকে অপমান করা হয়েছে। কখনই তিনি ফ্লাডিং এর উৎসাহ বা প্ররোচনা দেন নি। বিষয়টা আপনি আরেকবার ভেবে লিখবেন কি?

আর আমার অশ্লিল লেখার বিষয়ে যা বলেছেন - তাতে একটু যোগ করতে চাই। আমি যেখানে অশ্লীল প্রয়োগ যথার্থ মনে করি সেখানে চড়ম অশ্লীল শব্দ লিখে থাকি এবং ভবিষ্যতেও লিখবো। তবে এখানে যদি কোড অব কন্ডাক্ট থাকে যে এই শব্দগুলো অশ্লীল হিসাবে পরিগন্য , এবং ব্লগে নিশিদ্ধ তবে অবশ্যই সর্বপ্রথম আমি তা ফলো করবো।
১৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:১৬
অতিথি বলেছেন: অশ্লীল, চরম, নিষিদ্ধ বানানগুলো ভুল লেখা হয়েছে।
১৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৭:২১
অতিথি বলেছেন: কৌশিক আমি কাদের উদ্দেশ্য করে কথাটা বলেছি তা হীরক মিয়া জানে। উনি নিজেও বুঝেছেন, দুইশ পার করা কিংবা গড়পতি দৈনিক 10টা পোষ্ট করা ব্লগাররা সবাই ফ্লাডার। ফ্লাডার না হলে ফ্লাডিং এর সংজ্ঞা পালটানো উচিৎ।

বাহ আপনি দেখি জাগ্রত বাংলা অভিধান! যাকগে ব্যক্তিগত আক্রমনের জন্য কথাটা বলিনি। আপনার প্রস্তাবটা ভালো লেগেছে। :)
১৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৪৩
হাবিবমহাজন বলেছেন: ব্লগের একটি পূণর্াঙ্গ নীতিমালা থাকবে। বর্তমানেও আছে কিন্তু তা আরো আপডেট করতে হবে ব্লগ কতর্ৃপক্ষের নিজস্ব চিন্তাধারা দিয়ে। কারন ব্লগ কতর্ৃপক্ষ এখন আর অনভিজ্ঞ নয়। সেই নীতিমালার ভিত্তিতে কেউ শাস্তি যোগ্য অপরাধ করলে তাকে শাস্তি দিতে হবে এবং জনসম্মুখে শাস্তির কারণ দশর্াতে হবে (একটি মাত্র পোস্টে। মন্তব্য আকারে)। একমাত্র ব্লগের সম্পাদকীয় নীতিই পাড়ে সব সমস্যার সমাধান দিতে।

যে যা পারে লিখুক। কেউ প্রতি দিন হাজার খানেক পোস্ট দিক। তা নিয়ে ব্লগারদের মাথা ঘামানোর দরকার নাই। প্রমথ প্রথম এখানকার সবের্াচ্চ ব্লগারও একদিনে 10, 20 টার মত পোস্ট দিয়েছিল সবের্াচ্চ ব্লগার হওয়ার বাসনায়।

24 ঘন্টা নিরপেক্ষ মডারেশনই পারে সব সমস্যার সমাধান দিতে।
১৮. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:১৮
অতিথি বলেছেন: কে কি কয়। যারে নিয়া এত কেচাল হেই দেখি সাজেশন দেয়।
খুব খিয়াল কইরা
১৯. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:২৩
অতিথি বলেছেন: গোপাল!
:)) চলো বনবাসে চইল্যা যাই হা হা হা হা।
২০. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৪:৫৭
ইমরান হাসান বলেছেন: সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ও সাজেশন এর জন্য । ক্ষমা প্রার্থনা করছি সময় মত আপনাদের মন্তব্যের উত্তর না দেয়ায় । আসলে বিএনপির মিছিলের কারনে গুলশান থেকে আমি আমার বাসায় (শাহবাগ) ফিরতে পারি নি, এক বন্ধুর বাসায় থাকতে হয়েছে । যাহোক আজকে রাতে আপনাদের ইনপুটের উপর ভিত্তি করে একটা লিস্ট দাঁড়া করাবো যে যে নেক্সট আপডেটে কি কি থাকবে ।
২১. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:৫০
অতিথি বলেছেন: আমি যদি আমার পাতাটি বন্ধকরে দিতে চাই, তাহলে কি করতে হবে।
২২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:৩৭
অতিথি বলেছেন: এটা মনে হয়, অত সহজে দেবে না @ আলী :) বুঝেন না বাঙালী মাত্রই সেন্টিমেন্টাল। কেউ কিচ্ছু বললেই, নিজেকে মেরে দিলাম হা হা হা হা।

ধন্যবাদ এমরান ভাই। অপেক্ষায় থাকলাম .... আইজউদ্দিন :))
২৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৩১
অতিথি বলেছেন: brother i sent a email to mr omar for job at page flakes but he does not reply me. I am very agree to job here . Please help me. Please give your mobile number.
২৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:৫৯
রুপা বলেছেন: ইমরান ভাইয়া, সালাম নিবেন।
লিংক অপসন টা ভালো হয়েছে, ফন্ট অপসন এবং ফন্ট কালার অপসনটা রাখলে ভালো হতো
২৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৭:০১
অরূপ বলেছেন: কালার, সাইজ অপশন বাদ দাও হে ভ্রাতা ইমরান,
কবিদের ডায়ারিয়াতে বিচলিত ব্লগবাসী
২৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫৬
ইমরান হাসান বলেছেন: ওয়ালাইকুলাম সালাম রুপা । লিংক অপশনটা ভালো লেগেছে শুনে ভালো লাগলো । ফন্ট ও ফরমেটিং অপশনগুলো চাইলে আমাদের ফিডব্যাক এর মাধ্যমে ফরমালি জানান ।

অরূপ, সাইজ অপশন টা অলরেডি বাদ দেয়া হয়েছে ।
২৮. ০৭ ই অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৭:৩৭
অতিথি বলেছেন: ইমরান ভাই GB সমস্যাটা কেন হচ্ছে দেখবেন
২৯. ০৭ ই অক্টোবর, ২০০৬ রাত ৮:০৪
পথিক!!!!!!! বলেছেন: শব্দ কে অশ্লীল বলা হবে কিনা সুনির্দিষ্ট ধারনা থাকা দরকার।
৩০. ০৭ ই অক্টোবর, ২০০৬ রাত ৮:২৯
অতিথি বলেছেন: ইমরান ভাই.... গেটটুগেদারের ব্যাবস্থা করেন... ওখানে একটা ইভেন্ট থাকতে পারে এসব নিয়ে... লাইভ আলোচনা করা যাবে... সবাই বাসা থেকে তাদের প্রস্তাবগুলো লিখে নিয়ে আসবে... তখন ওখানে বসেই ঠিক করা যাবে সবার সাথে আলোচনা করলে.. এতে ব্লগারদের সাথে আপনাদের একাত্ম হতে সুবিধা হবে বলেই আমার ধারনা।
৩১. ২৩ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১:৫১
অতিথি বলেছেন: সব ব্লগারের একটা তালিকা কি দেয়া যায় না ?? অনেক পুরোনো লোক কে খুজে পেতাম সহজে.....
৩২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৫
বিডি আইডল বলেছেন: আপনারে এই পত্তম লগড ইন দেখলাম মনে হয়
৩৩. ০১ লা অক্টোবর, ২০১১ ভোর ৫:৪৩
প্রজন্ম৮৬ বলেছেন: হ্যালো.............. অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো!!!!

 

মোট সময় লেগেছে ১.০৯২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হুমম...এই ব্লগ প্ল্যাটফমটির প্রথম ভারশন আমার বানানো :) বিস্তারিত জানতে পুরাতন ব্লগারদের জিগেস করুন :)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ