আমার প্রিয় পোস্ট

আমি, আমার দিনকাল

ভবদহে জলাবদ্ধতায় আটকে পরা মানুষের আর্তনাদ - চাই সচেতনতা, চাই সাহায্য

০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ রাত ৩:৫৭

শেয়ারঃ
0 0 0

আপনাদের মধ্যে যারা এখনও জানেন না, তাদের বলছি: যশোরের ভবদহ উপজেলায় জলাবদ্ধতায় আটকে পড়ে আছে প্রায় 4 লক্ষ মানুষ । প্রায় এক বছর ধরে এ অবস্থায় জীবনযাপন করছে অসহায় গ্রামবাসীরা - আবাদের জমি তলিয়ে গিয়েছে পানির তলায়, তাই নেই স্বাভাবিক খাবারের উৎস । ঘরবাড়ি ও রাস্তাঘাটও পানির নিচে বলে দুর্গতির শেষ নেই পুরো এলাকায় । বাংলাদেশে বন্যার পানির দুর্গতি নতুন কিছু নয়, কিন্তু এটি প্রাকৃতিক কোন কারনে সৃষ্ট জলাবদ্ধতা নয় - ঐ এলাকায় সুইস গেট বসানোয় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এর ফলে এর নেই কোন প্রাকৃতিক সমাধান । শুধুমাত্র সরকার লেভেলের উদ্যোগই পারবে এ অবস্থার উন্নতি ঘটাতে ।

নভেম্বর 2005 এ এই পরিস্থিতির জরুরীভিত্তিক সমাধানের কখা স্থির হলেও এখন পর্যন্ত এলাকাবাসীরা তেমন কোন সাহায্য পায় নি । এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিজিট করুন GB mvBU । সাইটটি পরিচালনা করছে দৃষ্টিপাত এর্বং সাইটটির মূল উদ্দেশ্য হলো:

1. সচেতনতা বৃদ্ধি করা
2. ভবদহবাসীদের জন্য সাহায্যের ব্যবস্থা করা

এলাকার জনগনের জরুরিভিত্তিতে খাদ্য, পথ্য ও কাপড়ের প্রয়োজন । কিন্তু এসবের চেয়েও বেশি প্রয়োজন সচেনতনা সৃষ্টি করা । তা নাহলে আমাদের সরকার এ ব্যাপারে উদাসিনই থেকে যাবে ।

ব্র্যাক ইউনিভার্সিটির কিছু ছাত্র একটি ভিডিও এর মাধ্যমে এলাকার অবস্থা তুলে ধরেছে [link|http://www.youtube.com/watch?v=w6jbUi4VTDw|GLv

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:১৪
রাগ ইমন বলেছেন: ইমরান, খবর পৌঁছে যাচ্ছে , যতদূর সম্ভব !!!
২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৪৩
অতিথি বলেছেন: ইমরান, আজ সকালেই এই ব্যাপারে আরেকটা মেইল পেলাম একটা গ্রুপে। মেইলকারী আমেরিকা প্রবাসী। কাজেই আশা করা যায় - ভুত থেকে ভুতে ভালই কাজ করছে। আসল সমস্যার সমাধান দেখার অপেক্ষায় ...

(সুইস -- স্লুইস গেট হবে )
৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৫০
ইমরান হাসান বলেছেন: ধন্যবাদ রাগ ইমন আপু ও হুসাইনুজ্জামান ভাইকে । আমিও গ্রুপ মেইল পেয়েছিলাম, তাই চিন্তা করলাম এই খবর সবাইকে জানাবার জন্য আমাদের ব্লগই সবচেয়ে ভালো জায়গা ।
৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৫৭
অতিথি বলেছেন: ইমরান এইটার বিস্তারিত কি জানা যাইবো ভাই? ঐ অঞ্চলে এর আগে বিলডাকাতিয়াতে এই কাহিনী হইছিলো, সাতক্ষীরার বিলডাকাতিয়া। আর কোন সহযোগিতা করনের কিছু হইলে আমিও আছি।
আর দেখলাম আপনে ল্যাবরেটরিয়ান, দেইখা ভালো লাগলো আমিও গভঃ ল্যাবে ছিলাম। পাশ করছি 89-তে।
৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:১০
ইমরান হাসান বলেছেন: ভাস্কর ভাই, আপনিও গভ: ল্যাবের জেনে ভালো লাগলো - আপনি অবশ্য অনেক সিনিয়র, আমি পাশ করেছি 2000 সালে ।

বিস্তারিত জানার জন্য এই সাইটে যান:
http://bhobodoho.blogspot.com/
৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৫৯
শাওন বলেছেন: আমাদের কপোতাক্ষ ভালই জ্বালাতন করতেছে ।
যাইহোক গুরুত্বপূর্ণ খবর ।
৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:২১
অতিথি বলেছেন: থাকবো ঐদিন।
৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:২৭
অতিথি বলেছেন: ভাস্করের অনুমান সঠিক।

এবং এ বিষয়ে গবেষণার সূত্র ধরে আমি একরকম নিশ্চিত করে বলতে পারি ভবদহকে সমাধান খুঁজতে হবে বিল ডাকাতিয়ার পথে।
কনসালটেন্টদের রেকমেন্ডেশনে স্লুইস গেট লাগিয়ে যদি এই সমস্যার সৃষ্টি করা হয়ে থাকে তবে এই প্রকল্পের সাথে জড়িয়ে আছে সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে বিদেশী দাতা সংস্থা। স্লুইস গেট তৈরির সুবিধা নিয়ে বিরাট বিরাট সব রিপোর্টও থাকার কথা। সুতরাং দান-খয়রাতের জটিল সমীকরণ, স্লুইসগেট থেকে প্রভাবশালীদের সুবিধা ও আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম বাঁচিয়ে এই সমস্যার সমাধান প্রায় অসম্ভব। বিল ডাকাতিয়ার মানুষদের মত গণজাগরণ ও গণতান্ত্রিক সিদ্ধান্তেই শুধু সম্ভব এই বু্যহ ভাঙা।
বিল ডাকাতিয়ার ওপর বই আছে। একটি ড. আতিউর রহমানের লেখা। পড়ে বিশদ জানতে পারেন।
৯. ২৩ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৫২
ত্রিভুজ বলেছেন: ইমরান ভাই অনেকদিন পর দেখছি... কেমন চলছে?

 

মোট সময় লেগেছে ১.০৬২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হুমম...এই ব্লগ প্ল্যাটফমটির প্রথম ভারশন আমার বানানো :) বিস্তারিত জানতে পুরাতন ব্লগারদের জিগেস করুন :)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ