আমার বিশ্ববিদ্যালয় জীবন ২
১০ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:২৬
ফার্স্ট ইয়ারে উঠলেই নাকি সবার পাখা গজায়। আমারও গজিয়েছিলো। না, প্রেম-ট্রেমের ব্যাপার না। খুব ঘুরাঘুরি করতাম। আমাদের বেশ হই-চই টাইপ একটা ফ্রেন্ড সার্কেল হয়ে গিয়েছিলো। খালি আড্ডা আর আড্ডা। আমি বলতে গেলে একেবারেই পড়াশোনা করিনি প্রথম দুই সেমিস্টারে। তার ফলও পেয়েছি। এখনও সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। সিজিপিএ তুলতে জান বের হয়ে যাচ্ছে। তবে এর মধ্যেও কয়েকজন বেশ সিরিয়াস ছিলো। পরে ওদের দেখে শিখেছি কিভাবে পড়াশোনা আর বাঁদরামি একসাথে করতে হয়।
খুব ক্লাস মিস দিতাম তখন। সার্কিট থিওরির ক্লাস তো বলতে গেলে করতামই না। সবচেয়ে প্রিয় ছিলো ল্যাব। বাসায় নেট কানেকশন ছিলো না। ল্যাবই ভরসা। স্যার পড়াতেন আর আমরা ইন্টেরনেটে ঘুরাঘুরি করতাম। একদিন তো জন আব্রাহামের ওয়ালপেপার ডাউনলোড করতে গিয়ে ধরা পড়লাম এক ইয়ং টিচারের কাছে। উনিও বেশ মজা পেয়ে মিটিমিটি হেসে বললেন, 'এগুলো দিয়ে কি পাস করা যাবে?'!
ইউনিভারসিটি লাইফের মজা হছে কনসার্ট, মুক্তমঞ্চের নাটক আর ফিল্ম ফেস্টিভ্যাল। কনসার্টগুলো সাধারণত হতো বৃহস্পতিবার রাতে। আমি বৃহস্পতিবার বাসায় চলে আসতাম তাই অনেকগুলো কনসার্ট মিস করেছি। নাটকও খুব বেশী দেখা হয়নি। তবে সিনামা দেখেছি প্রচুর। প্রায়ই ক্লাস ফাঁকি দিয়ে অডিটোরিয়ামে মুভি দেখতে যেতাম।
গত চার বছরে একটা জিনিসের নেশা বেশ ভালো ভাবে ধরেছে তা হলো চা। পিচ্চি পিচ্চি ছেলেরা ফ্লাস্ক ভরা চা নিয়ে ঘোরে। ছোট্ট কাঁচের গ্লাসের সেই লিকার চা- জটিল টেস্ট। যে খায়নি তাকে বুঝানো যাবে না।
আকাশনীলা বলেছেন:
ঠিক বলেছেন...আপনি কি জাবি?
হযবরল বলেছেন:
হুম সবাই ঘুরাঘুরি করে , সবাই চা খায়
কেউই প্রেম করে না
এইটা স্বতসিদ্ধ উপপাদ্যের মত হয়ে গেল।
ইমটি বলেছেন:
আকাশনীলা- হ্যাঁ জাবি। আপনি?
হযবরল বলেছেন:
টেক গোধূ আইয়া পড়ছে । ওই বেটা মেয়েদের পিছনে না দৌড়াইয়া, বলদের পিছনে দৌড়াবি না কি ?
অতিথি বলেছেন:
উহ... ফার্স্ট ইয়ার... পুরাটা সময় ক্যামন স্বপ্ন স্বপ্ন মনে হয়... এইচ এস সির পড়াশোনা দিয়ে কাজ চালাইসি
ইমটি বলেছেন:
হযবরল- প্রেমের ব্যাপারে ব্যক্তিগত অভিজ্ঞতা নাই। বন্ধুদের দেখে অনেক কিছু শিখেছি যদিও। কিন্তু সেগুলো তো ওদের কাহিনী। এখানে আমি শুধু আমার বিশ্ববিদ্যালয় জীবনের কথা লিখছি।
অতিথি বলেছেন:
মেয়েদের কে দেখে দূর থেকে ইশারা করবেন কাছে আসলে ভাব নিবেন যেন আপনের জিগরী দোস্তরে ডাকছে, এখনো ডাকতাছেন
।ধরাখাইয়া বুকের বাম দিকে ব্যাথা বাঁধানোর চান্স শতকরা এক ভাগ! রাইতে ঘুম ও হইবো মাশাল্লাহ ভালোই।
হযবরল বলেছেন:
চলুক বিশ্ববিদ্যালয় সিরিজ , ভাল হচ্ছে।
অতিথি বলেছেন:
ঠিকই বলছেন চা টা অসাধারণ । জাবিতে অনেক আড্ডা দিছি । কনডেনসড মিল্কের চা !!!! অসাধারণ !
ইমটি বলেছেন:
আস্তমেয়ে- আমাদের কপাল খারাপ। এইচএসসির পড়াশোনা খুব একটা কাজে লাগে না। ধন্যবাদ হযবরল, ধুসর।
অতিথি বলেছেন:
আপনিও জাবিতে খাবি খাচ্ছেন । ভালো ।
অতিথি বলেছেন:
একটা সিমিরালিটি আছে, আমার প্রথম ল্যাবে এ্যালফাবেট পিছন থেকে দেখাইতে হইবো আইফেলে। 'O' পর্যন্ত আইসা সব উলটা পুলটা হইয়া যাইতাছে। কয়েকবার টেরাই দিয়াও যখন হয় না, তখন বলিউডে সার্চ করে বের করলাম মাধুরীর ফটুক।টিউটর অ্যান্ডি পিছে আইসা কয়, বাহ মাইয়াডা বড়ই সৌন্দৈয্যতো- তোমার গার্ল ফেরেন্ড নি?
আমার অবস্থা তখন লও এলা ঠ্যালা সামলাও!
সিরিজটার নিয়মিত আপডেট চাই।
অতিথি বলেছেন:
বিশ্ববিদ্যালয় জীবন শুনলেই এখন বিরক্ত লাগে। গত রোজার ঈদের পর থেইকা এখন পর্যন্ত ক্লাস করতে পারি নাই।ভাবছিলাম এবছরের মধ্যে চাকরী পাইলে একটা বিয়া করতে পারমু। সে আশা দূর অস্ত।
অতিথি বলেছেন:
বিয়া যদি করতেই হয় তয় আগে করলে সমস্যা কি?সেগুন কাঠ অবস্থাতেই বিয়া করা উচিত।
অতিথি বলেছেন:
আমার আগের কমেন্টটার ব্যাপারে কোন আপত্তি থাকলে মুইছা দেন।
আলী বলেছেন:
প্রেম তুমি কি বড় জানতে ইচ্ছে করে
ইমটি বলেছেন:
মেন্টাল- আপনার প্রথম কমেন্টটা আমারও মনের কথা। আসলেই এখন বিরক্তি ধরে গেছে। তাই মাঝে মাঝে পুরান কথা মনে করে আনন্দ পাওয়ার চেষ্টা করি। কোন কমেন্টের ব্যাপারে আপত্তি নাই।
অতিথি বলেছেন:
আর আমার জীবনের প্রতি বিরক্ত জন্ম হয়েছে । এ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে ?
অতিথি বলেছেন:
লিকার চায়ের টেস্ট!?ঐটা খাইতে খাইতে তো আমার মনে হয় চা বস্তুটার স্বাদ ভুইলা গেছিলাম 7 বছরে...
ইমটি বলেছেন:
আমার লিকার চা-টাই বেশি ভাল্লাগে। ডেইরীর একটা দোকানে গরুর দুধের চা পাওয়া যায়। অসাধারণ!
অতিথি বলেছেন:
আমার কনডেনসড মিল্কের চা । ঢাকায় আসলেই দিনে 8-10কাপ খাওয়া হয় ।
নজমুল আলবাব বলেছেন:
ভাল লাগছে। পেছনে ফিরে যাই যখন পড়ি।ধুসর : কি হইছে? মেন্টালরে আমার কাছে রেফার ক েকেন??? আমি মাইনকার চিপায় আছি এইটা কী কয় এদব ভাবছ। কমুনা... কইলে মজা বুঝব কেমতে!!!
ইমটি বলেছেন:
মাহমুদুল হাসান রুবেল এখন সময় খারাপ যাচ্ছে তাই হয়ত জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। সময়ের উপর ছেরে দিন। সবকিছু আপনিই ঠিক হয়ে যাবে।
অতিথি বলেছেন:
তাইতো চেষ্টা করছি ।
ইমটি বলেছেন:
ধন্যবাদ নজমুল আলবাব। ধুসরের কি হইছে এইটা নিয়া আমিও খুব চিন্তিত।
অতিথি বলেছেন:
চা বানাইতো কামালউদ্দিন হলের লালু ভাই...এমএইচ হলের পোলাপাইনও আইতো রাইতে হুদা এককাপ চা খাইতে...
ইমটি বলেছেন:
তাই? এখনও আছে নাকি? একদিন টেস্ট করতে যাবো। কততম ব্যাচ ছিলেন?
অতিথি বলেছেন:
21তম
ইমটি বলেছেন:
আমি ৩১তম
অতিথি বলেছেন:
বুঝতে পারছি জাবির কথা কইতাছেন। আর আপনে যে ECS পড়েন সেটাও দুই জায়গায় ক্লাস করার কথায় বোঝা গেছে।অনেক দিন যাওয়া হয় না, অনেক মিস করি ক্যাম্পাস,
লেখাটা সুন্দর হয়েছে।
ইমটি বলেছেন:
কেমিকেল আলী- ঠিকাছে। তবে ইসিএস না, সিএসই হইছে তো অনেকদিন হইল। কততম ব্যাচ ছিলেন? কেমিস্ট্রি?
নূর-ই-হাফসা বলেছেন:
অভিজ্ঞতা নাই তাই কিছু বলতে পারছি না।
ইমটি বলেছেন:
নূর-ই-হাফসা - নিজের স্টুডেন্ট লাইফ নিয়ে লিখুন। আসলে সত্যিকার স্মৃতিকথার মজাই আলাদা।
অঃরঃপিঃ বলেছেন:
ভাবছিলাম লিখতে পারেনা
দুনিয়ার কাউরে আর বিশ্বাস নাই 
প্রেম না করলে পাখা গজাইয়া লাভ কি ( চামহাসি)
ইমটি বলেছেন:
নীলু সিনহা- কি যে বলেন! পড়ব না কেন? অনেকবার পড়েছি। সারা জীবনে কতজনকে যে ভাল লেগেছে তার হিসাব জানা নেই।
মাহবুব সুমন বলেছেন:
জাবির প্রাকৃতিক সৌন্দর্য বড়ই সুন্দর,লাস্ট গেসিলাম 10 বছর আগে।
ইমটি বলেছেন:
১০ বছর??? অনেকদিন। এখন গেলে হয়ত দেখবেন অনেক কিছু পালটে গেছে।
মাহবুব সুমন বলেছেন:
হা, রাস্তা পাশ দিয়ে গেলে কিছুটা টের পাওয়া যায়,
ম. রহমান বলেছেন:
জাবি তে খাবি খাইতে মজা নাকি আলাদা...3য় পর্ব নামান...
অতিথি বলেছেন:
ইমটি, আমি 27 তম ব্যাচ- রসায়ন।আবার যে কবে জাবি'তে যাব? আল্লাহ মালুম, অনেক মিস করি, keep rocking
অতিথি বলেছেন:
বিশ্ববিদ্যালয় সিরিজ ভালো লাগতেছে..চালায়ে যাবেন।
ইমটি বলেছেন:
ধন্যবাদ কেমিকেল আলী ও চাঃহাঃনিঃমাঃ
অতিথি বলেছেন:
জীবন... কতো রং দেখায়...



















ঐ গানটা শোনেন নাই...?