নববর্ষের শুভেচ্ছা ও একটি প্রশ্ন
১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথমেই জানাচ্ছি সবাইকে বাংলা ১৪১৭ সনের নববর্ষের শুভেচ্ছা। আজকের দিনটা ভালো ভাবে কাটার মাধ্যমে সবার জীবনের আগামী একটি বছর ভালোভাবে কাটুক এই প্রত্যাশা করছি।
আর একটি প্রশ্ন হল, আমার যতটুকু ধারণা আছে
ইংরেজী দিন শুরু হয় রাত ১২ টা থেকে
আরবী দিন শুরু হয় সন্ধা থেকে
কিন্তু বাংলা দিন শুরু হয় সকাল থেকে।এখন কথা হল আমরা যদি কাউকে বাংলা নতুন বছরের ১ম মুহুর্তেই শুভেচ্ছা জানাতে চাই তাহলে কি রাত ১২ টায় জানাতে হবে নাকি সকালে সুর্যোদয়ের সময় জানাতে হবে? যদি বাংলা দিন শুরু হয় সকাল থেকে তাহলে রাত ১২ টায় কাউকে শুভেচ্ছা জানানোর কোন অর্থই হয়না। এমনটি করা মনে হয় আমাদের বাঙালী সস্কৃতিকে হেয় করারই সামিল। যদিও এফ এম রেডিওগুলোতে শুনলাম তারা রাত ১২ টায়ই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। যদি আমার কথা সত্যি হয় তাহলে মনে হয় আমাদের এই ভুল থেকে বের হয়ে এসে বাঙালী সংস্কৃতি রক্ষায় একটু হলেও অবদান রাখা উচিৎ,
যদিও আমরা বছরের বিশেষ বিশেষ দিনে নামে মাত্র বাঙালী হবার ভান করি.........!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন