খেটে খুটে দাড়া করালাম www.photo.com.bd

২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০৫

শেয়ার করুন:                   Facebook

খেটে খুটেই শখের সাইটটার ফটো ডট কম ডট বিডি নতুন ডিজাইন দাড়া করালাম। মানে একা একা যতটা করা যায় আরকি। আমি মোটামুটি সন্তুষ্ট। নতুন ডিজাইনটা ভালই হয়েছে মনে হয় । ফ্লিকার ধাচের বাংলাদেশী ফটো গ্যালারী বানানোর চেষ্টা আরকি :-(। আমাদের নিজেদের বাংলাদেশী ফটো গ্যালারী। আর একটা উদ্দেশ্য আছে অবশ্য। পাশ্চাত্য মিডিয়ায় বাংলাদেশের যে স্টিল ছবিগুলো সবসময় দেখায়, তার বাইরেও যে বাংলাদেশ আছে, তা দেখানো।

হাতে সময় থাকলে একবার ঢু মেরে আসতে পারেন সাইটটাতে: ফটো ডট কম ডট বিডি অথবা http://www.photo.com.bd

এই সাইটে মাঝে মাঝেই দেখি কিছু সৌখিন ফটোগ্রাফার, চমৎকার সব ফটো আপলোড করেন । যেমন আন্ধার রাত, কনফুসিয়াস, শরীফ আবদুল্লাহ, একলব্য, কালপুরুষ, সাদিক, ইয়াসিন কবির, সাইফুর, ক্যামেরাম্যান, ম. রহমান, লুৎফর রহমান নিঝর, শাহেদুর রহমান । যারা শখ করে ছবি তোলেন, তারা যদি তাদের নিবাচিত ফটোগুলো এই সাইটের মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করেন, তো খুবই ভালো হয় । আপনার ছবি আপনারই কপিরাইটেড থাকবে, এটুকু নিশ্চিত। কথা একটাই, আপনার নিজের তোলা ছবি হতে হবে আর বাংলাদেশের ছবি হতে হবে।

আর পত্রিকাগুলোর আইটি কনারে বিঞপ্তি আকারে http://www.photo.com.bd সাইটটার কথা জানাতে চাই । পত্রিকায় কাজ করেন এমন কেউ কি কোন সাহায্য করতে পারেন?

 

 

  • ২১ টি মন্তব্য
  • ৫৭৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১৩
comment by: ছায়ার আলো বলেছেন: সুন্দর সাইট। খুবই সাধারন ডিজাইন।
রেজিস্টার করলাম :)
২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১৬
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: ৫ দিলাম। অভিনন্দন জানাচ্ছি দেশী এরকম একটি সাইট করার জন্য। আচ্ছা আমি সাধারনত পিকাসাওয়েব এ আপলোড করি।একই ছবি আবার এখানে আপলোড করতে পারব? সব গুলোই আমার তোলা। সুন্দরবনের।
৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:১৭
comment by: মাবরুকা তোয়াহা বলেছেন: সাইটটা ভালো লেগেছে ... গোছানো ।
৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৮
comment by: অলস বলেছেন: দারুণ! ৫!
৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২১
comment by: বাউণ্ডুলে বলেছেন: খুবই ভালো উদ্দোগ। আশা করি বিদেশী সাইটের উপর নির্ভরতা কমবে। (প্রয়োজেন টিম ওয়ার্ক করুন)
৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২৩
comment by: বাউণ্ডুলে বলেছেন: "আর পত্রিকাগুলোর আইটি কনারে বিঞপ্তি আকারে http://www.photo.com.bd সাইটটার কথা জানাতে চাই । পত্রিকায় কাজ করেন এমন কেউ কি কোন সাহায্য করতে পারেন?"
চেষ্টা করবো।
৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৪৮
comment by: অচেনা বাঙালি বলেছেন: বস ঐখানে আমার একটা মেম্বারশীপ ছিল, ঐটা কৈ গেল?
৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০৫
comment by: যীশূ বলেছেন: সুন্দর হইছে। চমৎকার উদ্যোগ।

অনেকদিন ছবির সাথে নাই। তবু কখনো সুযোগ হলে ছবি শেয়ার করার চেষ্টা করবো।
৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৩৬
comment by: কখগঘঙ বলেছেন: ধন্যবাদ সবাইকে।
১০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৩৯
comment by: রাশেদ বলেছেন: ভালো জিনিষ।
১১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৮
comment by: কখগঘঙ বলেছেন: @মোসতফা মনির সৌরভ : অবশ্যই পারার কথা। কোন সমস্যা হওয়ার কথা না।
১২. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১৯
comment by: শরীফ আবদুল্লাহ বলেছেন: ভাল হয়েছে। নিবন্ধিত হব শিঘ্রই।
১৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩৩
comment by: মিরাজ বলেছেন: অভিনন্দন আপনাকে
http://www.photo.net এর আদল আনতে পারলে ডিজাইনটা আরো ভালো লাগবে।

আপনার সাফল্য কামনা করছি।
১৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৪
comment by: runningX বলেছেন: ভালো উদ্যোগ। আপনি যথেষ্ট কষ্ট করেছেন সেটা বলতেই হয়। এ জন্যে ৫।

তবে আপনার সাইটটির জন্যে আপনি গ্যালারী নামক একটি ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহার করেছেন, যেটি জিপিএল শর্তে ফ্রী বিতরন করা হয়। এ সফটওয়্যারটি দিয়ে কয়েকটি মাউস ক্লিক করেই এরকম একটি সাইট তৈরী করা যায়।

আপনার সাইটে গ্যালারী সফটওয়্যার এর নাম উল্ল্যেখ না করে আপনি জিপিএল এর অধীনে বিতরনকৃত সফটওয়্যার এর ব্যাবহারবিধি ভঙ্গ করেছেন এবং পক্ষান্তরে একজন বাঙ্গালী/বাংলাদেশী হিসেবে বাঙ্গালী/বাংলাদেশের সন্মান বিশ্বদরবারে ক্ষুন্ন করেছেন।

এব্যাপারে আপনার সাইটের সংশোধন আশা করছি।
১৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:২৫
comment by: মানচুমাহারা বলেছেন: ধন্যবাদ
১৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৭
comment by: কখগঘঙ বলেছেন: @runningX: আপনার মতামত এর সাথে একমত হতে পারলাম না। সাইট তৈরী নিয়ে কোন মন্তব্য করছিনা। শুধু জিপিএল লাইসেন্স প্রসঙ্গে বলতে চাচ্ছি, গ্যালারী দিয়ে কোন সাইট করলে, গ্যালারী এর নাম উল্লেখ অথবা 'লিংক ব্যাক' বাদ্ধতামুলক না। আপনি না চাইলে উল্লেখ করবেন না। এটা সম্পুন বৈধ এবং কোনভাবে গ্যালারীর লাইসেন্স ভায়োলেট বা ব্যাবহারবিধি ভঙ্গ করে না। এব্যাপারে যারা গ্যালারী ডেভেলপ করেছেন তাদের ব্যাখ্যা এখানে
এখানে

আশা করি মানবেন আমি 'বাঙ্গালী/বাংলাদেশের সন্মান বিশ্বদরবারে ক্ষুন্ন' করার মত কোন কাজ করিনি :-) আপনার মতামত এর জন্য ধন্যবাদ।
১৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১১:০৬
comment by: runningX বলেছেন: হুমমম
১৮. ০৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৬
comment by: কেএসআমীন বলেছেন: ধন্যবাদ। রানিংএক্স একেবারে এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছেন। এর কোন দরকার নেই... ৫ দিলাম কখগঘঙ ভাই।
১৯. ০৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৪
comment by: বইপাগল বলেছেন: ৫
২০. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১১
comment by: শাহজাহান সিরাজ বলেছেন: দুর্দান্ত, চালিয়ে যান ভাই। .bd দেখে আরো ভাল লাগছে। এতদিন আমার ছবিগুলো পিকাসাতে এনে ফেলতাম, সময় করে এখন এইখানে তুলে দেব।

আমার ছবিগুলো এইখানে আছেঃ
যঃঃঢ়://ঢ়রপধংধবিন.মড়ড়মষব.পড়স/লড়ষমযড়ৎর

ও কিছু পরামর্শ, মেম্বারদের ছবিতে কাল বর্ডারটা ভাল লাগছে না, ফ্রন্ট পেইজের সাদা বর্ডারটা হলে ভাল হত। আর ছবি আপলোডার টাইপের কিছু একটা থাকলে আরো ভাল হত।
২১. ১৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৩
comment by: শাহজাহান সিরাজ বলেছেন: আমার ছবিগুলো এইখানে আছেঃ
http://picasaweb.google.com/jolghori

 



 


সফটওয়্যার লাইনে টুকটাক কাজ করি। প্রিয় চরিত্র, 'টম আ্যন্ড জেরী'র টম, নিজের মানব জীবনের সাথে প্রায়ই মিল খুজে পাই কিনা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৭৫৩