আমার প্রিয় পোস্ট

পরে বলবো

জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে ঝিনাইদহের যুগ্ম জজ জামিউল চিকিৎসার জন্য লাগবে ৫০ লাখ টাকা

৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৯

শেয়ারঃ
0 4 0

ঝিনাইদহের এক তরুন বিচারক এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। প্রাণঘাতি ভাইরাস হেপাটাইটিস-সি জনিত রোগে লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন তিনি। অসুস্থ ঝিনাইদহের যুগ্ন জেলা জজ মোঃ জামিউল হায়দারের আয়ু যেনো ফুটো বেলুনের মতো ছোট হয়ে আসছে। চম্বুকের মত কাছে টানছে মৃত্যুর হিমশীতল পরশ। জাগতিক লোভ-লালসায় উর্ধ্বে উঠে আইনের শাসন ও ন্যায় প্রতিষ্ঠায় ছিল যার ব্রত, সেই প্রতিশ্রুতিশীল বিচারক জামিউল হায়দারকে চিকিৎসার জন্য আজ হাত পাততে হচ্ছে সমাজের বিত্তবানদের কাছে। লিভার সিরোসিস রোগ চিকিৎসার মতো টাকা প্রয়োজন তার নেই। জীবনের সহায় সম্বল চিকিৎসার পিছনে ব্যয় করে হতবিহ্বল, বাকরুদ্ধ জামিউলের স্ত্রী। অবুঝ সন্তান সাফা ও রাফা কচি হাতের ভাঙ্গা ভাঙ্গা চিঠিতে জানাচ্ছে পিতার চিকিৎসার কথা। পিতার কিছু হলে কি হবে তাদের? কাকে বাবা বলে ডাকবে তারা? কিংকর্তব্যবিমূঢ় জামিউলের স্ত্রী সাবিরা আহম্মেদ অসহায় হয়ে দেখেন স্বামীর ক্রমশ নিভে যাওয়া জীবন প্রদিপ।

বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যপক এ কে এম খোরশেদ আলমের অধীনে চিকিৎসাধীন আছেন ঝিনাইদহের জেলা যুগ্ন জজ জামিউল। দেড় বৎসরের মধ্যে তিনি ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল, কোলকাতার বেলভিউ ক্লিনিক, নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল ও সব শেষে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভারসিটি হাসপাতালে ভর্তিসহ দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের মতে লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া তার বেচেঁ থাকা অসম্ভব। নয়াদিল্লিস্থ গঙ্গারাম হাসপাতালের লিভার ট্রান্সপ্লান্টের জন্য বাংলাদেশী টাকায় প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন তার। সহায় সম্পদ বিক্রি করে তিনি ইতিমধ্যে ৩০ লাখ টাকা জোগাড় করেছেন বলে জামিউল সাংবাদিকদের জানান। সমাজের বিত্তবানদের প্রতি জামিউলের শিশু সন্তান সাফা-রাফার আকুতি আমার আব্বুকে বাচিয়ে তুলুন। জামিউলের সাহায্য পাঠানোর ঠিকানা মোঃ জামিউল হায়দার, সঞ্চয় হিসাব নং- ০০২৩১৩০৩৬ সোনালী ব্যাংক লিঃ ঝিনাইদহ শাখা, ঝিনাইদহ। অথবা মোঃ জামিউল হায়দার সঞ্চয় হিসাব নং ৮৬৬৪-৬, পূবালী ব্যাংক লিঃ শিশুপার্ক ঢাকা। যোগাযোগ মোবাইল নং ০১৭২৭৩৮০৩৩৩।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১০
মন্দিরা বলেছেন: মোঃ জামিউল হায়দার
২. ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২০
মন্দিরা বলেছেন: মোঃ জামিউল হায়দার একজন সৎ এবং ন্যায় পরাযন বিচারক ।ঝিনাইদহ আইনজীবিরা একবার সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন তখন আমার অফিস থেকে তখন ১০০০০/= টাকা দিয়েছিলাম কিন্তু পরে আর কেউ এগিয়ে আসেনি ।তখন মোঃ জামিউল হায়দার সাহেবের কলিগরাো সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছিলেন । এই সৎ মানুষটার জন্য আসুন আমরা সবাই এগিয়ে আসি সামু কর্তৃপক্ষকে পোষ্টটি ষ্টিকি করার জণ্য বিণীত অনুরোধ জানাচ্ছি ।
উপরের মন্তব্যটুকু মুছে দেবার জন্য লেখককে অনুরোধ জানাচ্ছি ।
৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:১০
অলস ছেলে বলেছেন: দু:খজনক। কি অবস্থা এখন?
৪. ১৭ ই মার্চ, ২০১০ রাত ১:৩৫
তাহিন বলেছেন: কত মানুষকে বাচাতে এগিয়ে আসবো। দেশের বড় বড় ব্রিজ হয় বিলিং হয়। উন্নয়নের জিডিপ মাপে অর্থনীতিবিদ। অপরি দিকে বাড়ে দর্রিদ্র,। খেতে পারেন না মানুষ।
আমিও কিচু করবো
৫. ২৭ শে মার্চ, ২০১০ দুপুর ১২:২৪
শর্মী বলেছেন: এখন উনার কি অবস্থা?
৬. ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৩২
~~~~~নিশ্চুপ নিরবতা~~~~~~ বলেছেন: একটি আড়াই বছরের শিশু ক্যান্সার এ আক্রান্ত।তাকে নিয়ে পোস্ট দিলাম।কিন্ত সেটি প্রথম পাতায় আসছে না।কারণ জানিনা।দয়া করে এখানে গিয়ে পোস্ট টি পড়ে আসুনএখানে
৭. ১৭ ই জুলাই, ২০১০ রাত ১০:৫৯
মোল্লা মোহাম্মদ মামুন বলেছেন: আরে বিটারে চিনি ওহাব(শৈলকুপার সাবেক এমপি) , খন্দকার শহিদুল ইসলাম(খালেদা জিয়ার সাবেক সচিব বর্তমানে উপদেষ্ঠা) তাদের কথা মত সকল আসামীদের জামিন দেয়। সোনা সিকদার ও আ:হাই এমপির কথামত চলেনা । এনি জামাত বিএনপির লোক । এইখানে আনেক জামাত বিএনপির লোক আছে তারা সাহায্য করুন।
৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০০
র হাসান বলেছেন: ভদ্রলোকের অবস্থা কি এখন?


Bangladesh info for expats and travelers
৯. ১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:২৪
ভোরের শিশির বলেছেন: চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।

 

মোট সময় লেগেছে ০.৯৩৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখন বলবো না
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই