আমাদের সভ্য হওয়া এখনো অনেক দূর
২৯ শে অক্টোবর, ২০১১ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট্ট এই শিশুটির বিরুদ্ধে অভিযোগ—সে চুরি করেছে।
কিন্তু কী চুরি করেছে সেটা বললো না। শিশুটিকে ধরেই কিল, ঘুষি আর মুহুর্মুহু লাথি দিতে থাকে এক যুবক। শত শত লোকের সামনে বুটজুতা দিয়ে তার মাথা চেপে ধরে পদদলিত করে। এরপরই আবার শিশুটির হাতে, পেটে ও শরীরের বিভিন্ন স্থানে বুটজুতা দিয়ে পদদলিত করতে থাকে। অসহায় শিশুটি হাতজোড় করে, পায়ে ধরে ক্ষমাভিক্ষা করেও নিস্তার পায়নি। জিন্সপ্যান্ট আর গেঞ্জিপরা এই যুবকটি যখন শিশুটির ওপর বর্বর নির্যাতন চালাতে থাকে—কেউ তার সহযোগিতায় এগিয়ে আসেনি। দু-একজন শিশুটির পক্ষে কথা বলতে চাইলে তাদেরও চোরের সহযোগী বলে তেড়ে আসে ওই যুবক। পরে শত শত লোকের সামনেই শিশুটিকে নিয়ে চলে যায়। যদি ক্ষুধার তাড়নায় শিশুটি চুরি করেও থাকে, তারপরও শত শত লোকের সামনে এভাবে তার ওপর নির্যাতন চালানো হলো, পদদলিত করে হাত-পা ভেঙে দেয়া হলো—কেউ প্রতিবাদ করল না!! এটা সত্যিই দুঃখজনক। রাজধানী ঢাকার পুরানা পল্টন চৌরাস্তার পাশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অফিসের সামনে ছোট্ট শিশুটির ওপর বর্বর নির্যাতনের ছবিগুলো ক্যামেরাবন্দি করেছেন আমার দেশ-এর ফটোসাংবাদিক মীর আহাম্মদ মীরু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন