আমার প্রিয় পোস্ট

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি।।

ইন্টারনেট ছাড়াই চ্যাট

২৯ শে জুন, ২০০৬ সকাল ৯:২১

শেয়ারঃ
0 0 0

হাইপারটার্মিনাল অনেকটা ইন্টারনেট চ্যাটের মতোই। এ ব্যবসহায় চ্যাটের পাশাপাশি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফাইল আদান-প্রদান করাও যায়। এর জন্য প্রয়োজন দুই কম্পিউটারেই ফ্যাক্স/মডেম ও টেলিফোন।
হাইপারটার্মিনাল ব্যবসহা চালু করতে যা করতে হবে,
* Start\Program\Accessories\Communications\HyperTerminal - এ ক্লিক করতে হবে। হাইপারটার্মিনাল ফোলডার খুলবে। এবার hypertrm.exe ফাইল খুলুন। Connection Description ডায়ালগ বক্স আসবে। এখানে Name এর জায়গায় যার সঙ্গে হাইপারটার্মিনাল করবেন তার নাম লিখে OK দিন। এবার Connect to বক্সে অপরজনের Country Code, Area Code, Phone no পূরণ করুন । Automatic Connect হওয়া শুরু হলে Cancel এ ক্লিক করুন।

* উপরের সেটিংস গুলো অপরপ্রান্তে বসে থাকা আপনার বন্ধুর কম্পিউটারেও করতে বলুন।

* এবার সবকিছু হলে অপরপ্রান্তকে Wait for call বাটনে ক্লিক করে অপেক্ষা করতে বলে আপনি Dial -এ ক্লিক করুন। এখন দুই কম্পিইটারের মধ্যে টার্মিনাল সহাপিত হবে। এখন এখানকার লেখার অংশে টাইপ করে করে চ্যাট করা যাবে। আবার Send File এর মাধ্যমে ফাইল আদান-প্রদান করাও যাবে। যদি হাইপারটার্মিনাল খুঁজে না পান তবে, Control Panel\Add/Remove Software -এ যান। এখান থেকে Window Setup -এ ক্লিক করুন। Communications সিলেক্ট করে Details বাটনে ক্লিক করুন। এখানে হাইপারটার্মিনালে ক্লিক করে OK ক্লিক করে বেরিয়ে আসুন।

 

প্রকাশ করা হয়েছে: তথ্য-প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ০.৮৭১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন কম্পিউটার মিস্ত্রি । লন্ডনে থাকি আর কামলা দেই। এইতো আর কি..!!

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ