মাগো তোমার কোলে জন্ম যে আমার
স্বপ্নে সাজানো দেশ
ভেঙ্গে-চুড়ে আজ শেষ
মাগো তোমার আকাশ জুড়ে কেন আঁধার?
সোনালী ফসলের ঐ মাঠ
আজ পুড়ে হলো ছাড়খাড়
বাউলের কন্ঠে নেই গান
কৃষানীর ঘরে আজ আঁধার
দু্ঃস্বপ্নের বিভীষিকাতে
আজ শুধু ভেঙ্গে ভেঙ্গে যায় ঘুম
রাজনীতি, সন্ত্রাস যন্ত্রনায়
দেশজুড়ে শুধু হাহাকার।
লাখ শহীদের প্রান
আনলো স্বাধীনতার গান
তবে কেন আবার এই দেশ রক্তে লাল?
দেশকে গড়ার শপথ
কেন হাড়ালো এই পথ,
নিঃস্ব বাতাস জুড়ে কেন আর্তনাদ?
শহর-নগর জুড়ে
নদীর বাঁকে বাঁকে
কেন শুনি লাখ মনে দীর্ঘশ্বাস?
বাংলার দামাল ছেলেরা
জাগো আবার জাগো
যদি মায়ের মুখের হাসি ফিরে চাও।
মাগো তোমার কোলে জন্ম যে আমার..
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



