ক্রমাগত ভুল ঠিকানায় লিখে যাই চিঠি
আসেনা উত্তর ; ফেরত ডাকের বদলে।
অপেক্ষার পরতে পরতে জমে ওঠে অসংহত ক্লেদ,
ছিঁড়ে যায় বিনিসূতো, যোগ-সূত্র স্পর্শের সাঁকো।
আমি পিছিয়ে পড়ি তুমি হাঁটতেই থাকো।
জ্যোৎস্নার যৌবন সময়ের পালে মাতাল হাওয়া -
আমি বেসামাল তুমি তবু অবিচল ধীর-স্হির।
শুরু করবার আগেই দেখি যবনিকা প্রস্তুত -
বাতাসে ওড়ালে তুমি বিদায়ের ক্লান্ত রুমাল
অনিবার্য মেঘ এসে ঢেকে দিলো রোদের সকাল।
শূণ্যতার সংঞ্জা তুমি কখনও শেখোনি,
বোঝনি মানুষের হৃদপিন্ড কতটা নাজুক,
গোপন দুঃখগুলো কী রকম অন্তর পোড়ায়,
আমার নির্ঘুম রাত; তোমার স্বপ্ন বহুদুর যায়।
কখনও কখনও গাঢ় নিস্তব্ধতার মাঝেও
রচিত হয় অবদমনের দীর্ঘ কবিতা।
কবির গহীন শোক অন্তরের গোলাপ ফোঁটায়,
তুমি উজ্জল পতাকা উড়াও; আমি যাই নির্জনতার দিকে।
প্রনয় অনলে জ্বলে আমার পৃথিবী -
সে আগুন কখনোই ছোঁয়না তোমাকে।
বাস্তবিক তুমি বুঝি পাথরের সমান পাথর -
তোমাকে আহত করেনা কোন কষ্ট-কাব্য,
অবহেলা, ক্ষত-বেদনা, রাগিনী-বীনা।
তুমি অনায়সে যা পারো আমি তার কিছুই পারিনা।
তুমি অনায়সে যা পারো আমি তার কিছুই পারিনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।