আমার ইচ্ছে আমায় ডাকে,
ডাকে বারংবার, কত অভিযোগ তার....
দেখায় তার লোভের শরীর, বলেঃ ' দাঁড়াও ' ।
দাঁড়ালেই নাকি সব কষ্ট-বেদনা
বরফ-গলা জলের মতো গড়াবে।
সে কি জানে না সে থাকে অনেক দুর ?
তারই হাতে গড়া যে এক বিশাল প্রাচীর
করেছে তাকে আরও দুর, বহুদুর।
সময়কে বলিঃ আসনি তুমি; নিয়ে যেতে ইচ্ছের কাছে।
তাহলে ভেঙ্গে চুরমার করে দিতাম প্রাচীর,
আগলে রাখতাম আমার ইচ্ছে, তোমাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



