somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(বিচিত্র বাথরুম / টয়লেট অভিজ্ঞতা- ১) জাকার্তা বিমানবন্দরে ফাটা বদনা!

২১ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব ২:
Click This Link

মার্চের দিকে একটা অফিসের ট্রেনিং এ যাওয়া হয়েছিলো, প্রচন্ড তাড়াহুড়ো করেই| এক্কেবারে শেষ মূহুর্তে ইন্দোনেশিয়ার ভিসা পাওয়ায় আগের বুকিং দেওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্স বাদ দিয়ে যাত্রার তিন ঘন্টা আগে মালেয়েশিয়ান এয়ারের টিকেট কাটা হলো, কারণ না হলে প্রথম দিনের সেশন বাদ যাবে|

সকাল দশটায় পৌঁছলাম জাকার্তা সুকার্নো-হাত্তা এয়ারপোর্টে| জ়েডব্লিঊ ম্যারিয়ট এ হোটেল বুকিং দেওয়া আছে, কিন্তু আমি চাইছিলাম সরাসরি ট্রেনিং সেশন এ যেতে| তাই সহকর্মী মুস্তাফিজ সহ ফ্রেশ হবার জন্য এয়ারপোর্টের ভিতরের দিককার একটা ফ্রেশরুম এ ঢুকলাম|

প্রথমে মুস্তাফিজ, কারণ আমি মালপত্র পাহারা দিচ্ছি ; তারপর আমি ঢুকলাম| আমার উলটাপালটা অভ্যাসমতো আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপর ঢুকলাম বড় আর ছোটটা ছাড়তে|

সব শেষে যখন চারপাশে শৌচকরার জন্য শাওয়ার-পাইপ হাতড়াই , কিছুই মেলে না|
কী আশ্চর্যমঃ একটু পিছনে আমাদের চিরপরিচিত প্রিয় বদনা রাখা , একটা ছোট বালতিও আছে| কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে এই জিনিষ দেখবো কল্পনা ও করিনি, কিন্তু দেখে বেশ প্রীতই হলাম|

বদনাতে পানি ভরে ডানহাতে নিতেই ঝর-ঝর-বরিষণ’; ওমা , বদনা দেখি ফাটা! আমার ধারনায় ফাটা বদনা শুধু লাকসাম, ভৈরব এর মতো রেলষ্টেশনেই মেলে – আন্তর্জাতিক বিমানবন্দরেও যে মেলে এই ধারণা এই প্রথম পেলাম|

প্যান্টের নিচের অংশ, মোজা আর জুতা পুরোটাই ভিজে গেলো| শাপ-শাপান্ত করতে করতে বেরোলাম| মুস্তাফিজ তো খুব খুশী আমার এই দুরবস্থায় , তখন মনে হয় বুঝে নাই তার কপালে কী অপেক্ষা করছে! (সেটা অন্য গল্প)

পায়ে কুট কুট করছিলো তাই সেশানে গিয়েই ‘সরি’ বলে জুতা-মোজা খুলে ফেললাম|
সেন্টারে সবাই আমাকে নগ্নপদ হাঁটতে দেখে তো অবাক|

পরে ইন্দোনেশিয়ান কলিগদের হাজার বার বলেও বিশ্বাস করাতে পারি নাই যে বিমানবন্দরে
বদনা ফাটা ছিলো আর শাওয়ার-পাইপ ছিলো না| তাড়াহুড়ায় একটা ছবি তুলে রাখার কথাও মনে ছিলো না| কয়েকজন তো পারলে আমার নামে ইন্দোনেশিয়ার সম্মানহানির মামলা করে আর কি|

নেক্সট টাইম জাকার্তা গেলে যদি আমি ফাটা বদনার ছবি না তুলছি...| দরকার হলে বদনা ফাটিয়ে তারপর ছবি তুলে ওদের নাকের সামনে ঝুলিয়ে দেবো,হুমম|
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৬
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×