আমার প্রিয় পোস্ট
- দোহারের গান এবং আমাদের ধনী পিতার ফকির সন্তানদের গল্প - অনার্য তাপস
- খুজুন, কোথায় কোথায় কে কমেন্ট করেছেন।- টেকি মার্কা পোস্ট। (আমার ৫০ তম পোস্ট) - দু-পেয়ে গাধ
- বগালেক কি সত্যি আগ্নেয়গীরি? জানতে চাইলে দেখে আসুন নিজের চোখে? - সৌম্য
- এপার্টমেন্ট কিনতে চান? কয়েকটি ফ্রি উপদেশ: বুকিং-এর পুর্বে একটু সচেতন হোন - শরিফ নজমুল
- সৌদি মরুভূমিতে অত্যাধুনিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় KAUST - মেহেদী_হাসান
- বিদেশেই কি থেকে যাবো? যারা বাইরে থাকছেন বা থাকার ইচ্ছা আছে আপনাদের মত কি? - বিডি আইডল
- পছন্দের মুভির তালিকা
- বিডি আইডল
- চাকরি, ভর্তি ইত্যাদি কাজে সর্বদা জিমেইল একাউন্ট ব্যবহার করুন - বিডি আইডল
- বুয়েটের পোলারা দেশের বাইরে কেনো যায়? আর যায়ও যদি, পোলাগুলা ফিরা আসে না কেনো? - হাল্ক
- পুরানো কিছু বিজ্ঞাপন এর নমুনা……..হা হা হা হা হা - উপদেশ গুরু
- মারিও পুজোঃ দ্য ফাদার অফ "দ্য গডফাদার" - জয় সরকার
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -২ [ ১ জন রাণী বনাম ১১ জন প্রেসিডেন্ট ] - কুঁড়ের বাদশা
- গুঁড়ো গুঁড়ো নীল, রং পেন্সিল - নাফিস ইফতেখার
- বাংলার স্বাধীনতা আনলো যারা - আমাদের সেই সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা (রিপোস্ট) - রাগিব
- তাহলে স্যাম মানেকশ-ই বাংলাদেশের স্রষ্টা? - ফারুক ওয়াসিফ
- আমি এভাবেই বাংলাদেশকে আপন করেছি আত্মায় মিলিয়ে.......... - সজল শর্মা
- প্রভাকরণের মৃত্যু ও তামিল ইলম - ফিরে দেখা ইতিহাস - দিগন্ত
- আলুপুড়া পুস্ট পার্ট -২ (ফ্রম অ্যা মেইল শোভিনিস্ট) - দুরের পাখি
- বেতন-ভাতা নিয়া বড়দের গপসপ
(১৮+++) - শওকত হোসেন মাসুম
- গানের জীবন ২: নভেম্বর রেইন - ফারহান দাউদ
- নীলগিরি ভ্রমনের অভিজ্ঞতা থেকে বলছি........এটি নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে আকর্ষনীয় জায়গা..ছবি পোস্ট - সারওয়ার ইবনে কায়সার
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - স্ট্যানলি কুবরিক
- ছবি ব্লগঃ ঘুরে এলাম ভারতের গোয়া থেকে - ১ - তৃষ্ণার্ত
- ছবি ব্লগঃ ঘুরে এলাম ভারতের গোয়া থেকে - ২ - তৃষ্ণার্ত
- চিম্বুক, নীলগীরি, বগা লেক - নীল ভোমরা
- ৭ নভেম্বরের ব্যবচ্ছেদঃ কি পেলাম কি হারালাম - সীমানা ছাড়িয়ে
- একটি কমেন্ট, একটি জীবন বোধ এবং ভক্ত হওয়ার গল্প - মন মানে না
- | ঘড়ায়-ভরা উৎবচন…| ২১ – ৩০ | - রণদীপম বসু
- "সানস্ক্রিন ব্যবহার করো" - মেরি শ্মিক এর বিখ্যাত কল্পিত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- ২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী!!
- নির্ভয় নির্ঝর
- বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় -- চন্দ্রবিন্দু - রাশেদ
- জীবনে যা পড়েছি-৬ (শীর্ষেন্দুর দূরবীন) - তায়েফ আহমাদ
- সুরুজ আলী - দ্যা মিরাকুলাস "চুলকানি" অফ সুরুজ আলী - শান্তির দেবদূত
- ২৫ গিগা ফ্রি অনলাইন স্টোরেজ!
মাইক্রোসফ্ট এত ভাল হইলো কবে? - আমড়া কাঠের ঢেকি
- ক্ষুদ্রঋণের বৃহৎ বাণিজ্য: আনু মুহাম্মদের লেখায় মহাজনের গুমর ফাঁস - ফারুক ওয়াসিফ
- ছোট বচন (৩৩৯-৩৪৯) - মোস্তাফিজ রিপন
- আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট। - জয় সরকার
- বেবি এ্যালবাম - অপ্সরা
- ইফতার পোস্ট:: মেগা শক অ্যাট চকবাজার :: - মেহরাব শাহরিয়ার
- রাজধানীর ঢাকায় কোথায় কোন অডিটরিয়ামঃ - জুল ভার্ন
- রূপকথা নিয়ে কিছু কথা হতে পারে! - খারেজি
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- :::: ৪০০ বছরের রাজধানীঃ নারিন্দা আর্মেনীয়ান গোরস্তান :::: - সৌম্য
- ইনসাইড স্টোরি অফ রোমান হলিডে - নতুন পৃথিবী
- প্রাণ - বিলাশ বিডি
- মাওবাদীদের নিয়ে কিছু কথাঃ সাথে খারেজির একটি পোষ্ট - জাতেমাতাল
- ব্লগের আরকটি হিডেন ফিচার - লাভলুদা
- কর্পোরেটকে ঘৃণার সংস্কৃতি - এন্ট্রাপ্রেনিউরশিপ এবং কর্পোরেট না থাকলে কি সভ্যতার চাকা ঘুরতো? - বিলাশ বিডি
- দাম্পত্য - রাসেল ( ........)
- বান্দরবান-থানচি, তিন্দুর, বড়পাথরের বাকে- বাকে - ধূসর মানচিত্র
- আমার মূক ও বধির বাবা। - বুলবুল আহমেদ পান্না
- নিজের ওয়েব সাইটে গুগল সার্চ ইঞ্জিন - কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল)
- প্রিমিয়াম একাউন্ট ছারাই ফ্রী Rapidshar,Megaupload থেকে ফ্রী Download করুন - স্স্পরসের বাহিরে
- জায়নিস্টদের অবিসংবাদিত নেতা এবং ইসরায়েলের প্রথম রাষ্ঠ্রপতি ডঃ চ্যাইম ওয়াজম্যানের সাথে ইসরাইল প্রতিষ্ঠা বিষয়ে কথোপকথন। - নরাধম
- অডিসিয়াস ল্যাম্পপোস্ট ও বিসর্জিত দীপুমণি : আত্মবলিদানের প্রথম ধাপে যারা - ফারুক ওয়াসিফ
- প্রোগ্রামার এবং ওয়েব-ডেভেলপারদের জন্য 'হেড ফার্স্ট' সিরিজের অসাধারণ-ব্যতিক্রমী কিছু বই - বজ্রাহত
- ENIGMA প্রেমীদের জন্য এবার ENIGMA ভিডিওগ্রাফির ডিভিডি - শয়তান
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- "নিউক্যালিয়্যান ল্যাংগুয়েজ" দেশেই বিদেশী ভাষা - শীমুল শরীফ
- ওয়াইম্যাক্স এনাটমি: পারলে থিসিস করেন, পারলে ননটেকীরাও পড়বার পারেন! - উদাসী স্বপ্ন
- বেঁচে থাকো সর্দিকাশি - সৈয়দ মুজতবা আলী - ছন্নছাড়ার পেন্সিল
- আমার দেখা সেরা ফিকশন মুভিগুলো - অপরিচিত_আবির
- কলেজিয়েটের দিনগুলি... ছুডবেলার সেই প্রিয় স্কুল...(ইহাও একটি স্মৃতি তুমি বেদনা মূলক পোষ্ট
) - রোহান
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ) - আবদুর রাজ্জাক শিপন
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- চলচ্চিত্র ও ইহুদীবাদ - জাগারণ
- অল্টারনেটিভ মুভি চয়েজ:: ৫ টি মাস্ট ওয়াচ নন-হলিউড মুভি - মেহরাব শাহরিয়ার
- ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)মডিফাইড - বাঙ্গাল
- আসুন তৈরি করি মজার মজার ASCII Art কোন কষ্ট ছাড়াই - একটি সম্পূর্ণ আজাইড়া পোস্ট
- নাফিস ইফতেখার
- ঘুরে আসুন বৌদ্ধবিহার ,ময়নামতি জাদুঘর, চণ্ডিমুড়া মন্দির, ইংরেজ কবরস্থান (বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিসৌধ ),কুমিল্লা। - সোহান বাশার
- নেকাব, হিজাব, বোরখা - এনলাইটমেন্ট, মাংস, বিড়াল এবং রসগোল্লা - তানিম হুমায়ুন
- আমাদের বগা লেক। - সৌম্য
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- From an Army Officer(Its a forwarded composition/collection, not by author) - এনোনিমাস
- নাগরিক অবস্থান থেকে আমি বিডিআর জওয়ানদের নিরাপত্তা নিয়েই মূলতঃ চিন্তিত - জ্বিনের বাদশা
- মাগো ভাবনা কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে/ তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি.. - মুক্ত বয়ান
- একটা অদ্ভুত চিঠি... - দুর্বলতার অমিত
- আমরা যারা ভালবাসা খুঁজি... - ...অসমাপ্ত
- প্রিয় মুভি: কাসাব্লাংকা - দূরন্ত
- ই-লাইব্রেরি - ০০৭৭৭৭৭
- যারা আইবিএ-তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য উপদেশনামা!! - নরাধম
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- মাহমুদ দারবিশ: আপস ছিল তাঁর নাপসন্দ - অজয় দাশগুপ্ত
- কেন্দ্র বনাম প্রান্ত - মাসকাওয়াথ আহসান
- জীবনের কিছু আজাব নামা...পর্ব-৭ (কোপা জ্বরের মধ্যে কোপানি খাইয়া চিৎপটাং) - কোপা সামছু
- পোস্ট ব্রাত্য রাইসুর, মরীয়া বিতর্ক মানস চৌধুরীর এবং আমাদের ব্লগারকূল - ফাহমিদুল হক
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- ভোটকেন্দ্রে যাবার পূর্বে অবশ্যই ভোটার নম্বর জেনে নিন - কৌশিক
- রূপে ঝলমল নিঝুম দ্বীপ - মাহমুদুল হক ফয়েজ
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- টপরেটেড পোস্ট লেখার বুদ্ধি পাইছি-- গ্রামীণ আর সব মোবাইল কোম্পনীগো গালি দিমু - কেএসআমীন
- মেডিটেশন এবং আমার কথা - মাহবুবুল আলম লীংকন
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- অনলাইন ফ্রিল্যান্সি আউটসোর্সিং -ঘরে বসে বিপুল আয়ের উপায় - রাজ্
- আজ ইতিহাসের সেই কলঙ্কিত দিন! আজ জাতির সূর্যসন্তানদের শহীদ হওয়ার দিন! আজ জাতির কুলাঙ্গারদেরকে ঘৃণা প্রকাশের দিন ! আমাদের শপথ নেওয়ার দিন !! - মনজুরুল হক
- Enigma ব্যান্ড নিয়ে কিছু কথা - রাশেদ
- অন্য অলিম্পিক - নুশেরা
- কোরবানীর গরু ও তার মালিক হাশিম - পাভেল করচাগিন
- জ্যাজ, কালো মানুষের আনন্দ বেদনার সংগীত - লাল দরজা
- মোবাইলের একটা কল মানে........... - দিনমজুর
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- ওয়ার অন টেররের ভারতাগমন এবং মুম্বাই সন্ত্রাসের রাজনৈতিক মাজেজা - ফারুক ওয়াসিফ
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- উবুন্টু ব্যাকআপ সল্যুশন : এসব্যাকআপ - হাসিব
- মুক্তিযুদ্ধ এবং এক মা - সুলতানা শিরীন সাজি
- উইদ অর উইদআউট ইউ - সামী মিয়াদাদ
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- "ম্যাজিক সফটওয়্যার"-২#ছবির Dimension Resize করুন/DiGitaL Camera ব্যবহারকারীরা আরামসে হাজারো ছবি Save করুন... - অতিথি_পথিক_মানুষ
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- বিদেশে কর্মানুসন্ধান: ফ্রিল্যান্সার থুক্কু শিক্ষিত কামলা যারা হতে চান - আহসান হাবিব শিমুল
- শিশু শিক্ষা ০৮ - রাসেল ( ........)
- 'শিরক ও মূর্তিপূজা হারাম'- সত্য কথা - মানবী
- গবেষনা পত্র রেফারেনস ম্যানেজার - এস এম মাহবুব মুর্শেদ
- মা, তোমাকে। - নরাধম
- 'পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন' - আহমাদ মোস্তফা কামাল
- দালাল আইনে যাবৎজীবন সাজা হয়েছিল জামাতের ভারপ্রাপ্ত আমির রাজাকার ইউসুফের।জামাতী পেইড ব্লগাররা চরম মিথ্যাবাদী. - আবুল বাহার
- নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই! - মানবী
- কর্পোরেট সম্পর্ক! কর্পোরেট ভালবাসা! - ফরহাদ উিদ্দন স্বপন
- একটা ব্লগ লিখেই ফেলি সমাজ বদলের (ব্লগ লিখলেই সমাজ বদল হয় না):২ - উদাসী স্বপ্ন
- বাক বাকুম বাক স্বাধীনতা - দিনমজুর
- কলেজের দিনগুলো - নুশেরা
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়) - আবদুর রাজ্জাক শিপন
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- এইসব অবেলার স্বগত আলাপ - ফারহান দাউদ
- মায়াবতী...so what বলার মুদ্রাদোষটা কি এখনো আছে তোমার? (শেষাংশ) - কতবতবকতকত
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- স্মার্টনেসের সংজ্ঞা ও আমাদের প্রচলিত ব্যাখ্যা - হুমায়রা ফেরেদৌস তানিয়া
- কেন লেখেন? - আহমাদ মোস্তফা কামাল
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- চাকরিটা আমি ছেড়ে দেব বেলা শুনছো - ফারহান দাউদ
সবকিছুতেই নির্মোক থাকছি, সবকিছুই ইদানীং অর্থহীন মনে হয়; নিজের এই নেতিবাচক প্রবণতায় নিজেই লজ্জিত ।:(

দোহা/কাতারের আউলা ঘুরাঘুরিঃ রাত পর্ব
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
কোন পোস্টই মনে হয় ধারাবাহিক করা উচিত না,যেমন এই দোহায় ঘুরাঘুরিরসবটা এক সাথে না লিখে
দিন পর্ব রাত পর্ব করায় এখন আর লিখতে ইচ্ছে করছে না। এর মাঝে আরো অনেক প্রসঙ্গ ও চলে এসেছে। লালনের ভাস্কর্য ভাঙ্গার ক্রিয়া-প্রতিক্রিয়ার শেষাংশ দেখলাম ফিরে এসে। অনেকটা ঐ প্রসঙ্গটির সাথে যুক্ত বলেই এই পর্ব।
সম্পর্কিত পোস্টঃ
দোহা/কাতারের আউলা ঘুরাঘুরিঃ দিন পর্
![]()
কাতারে যে সাইকেলটা দেখে আমাদের ছবি তোলার তাড়াহুড়ো। পঁইয়তাল্লিশ ডিগ্রী সেলসিয়াসের আর অক্টেন আঠারো টাকা , পানি বিয়াল্লিশ টাকার শহরে যদি কেঊ সাইকেল চালায় তাহলে সে সেলেব্রেটি হতেই পারে।
![]()
কুয়াশার মত বাস্পে ভরা পারস্য উপসাগর, ভ্যাপসা আর প্রচন্ড গরম। বিকেলে। দূরে তিন আমেরিকান লেংটু আর্মি ‘সমুদ্রস্নান’ সারছে !
![]()
![]()
দোহায় একটা মার্কেট প্লাস কমন সেন্টার বানিয়েছে , নাম দিয়েছে ভেনিস ইন কাতার। গেলাম। কনসেপ্ট হিসাবে নতুন, ভালোই। ইনডোর একটা জায়গায় ইউরোপিয়ান আদলে দোকানপাট , রেস্টুরেন্ট। কৃত্রিম আকাশটা চমৎকার।খুব ভালো জায়গা সময় কাটানোর জন্য, কিন্তু পরে ইঊরোপে গিয়ে বুঝেছিলাম মিনিয়েচার হিসাবে ওটা ছিলো একটা ব্যার্থ প্রচেষ্টা।
(আগের পোস্টের কাট-পেস্ট,ছবিগুলো নতুন।)
ইফতার করলাম কাতারে আমাদের আরেক হোস্টের বাড়ীতে , ওইদিন অনেক বাঙালীর দাওয়াত ছিলো। প্রায় সবাই চট্টগ্রামের একটা অঞ্চলের লোকজন, প্লাস কিছুটা দলীয় সমাবেশ ও মনে হলো। এখানে রাজনৈতিক দলের সমর্থনভেদে হাল্কা একটা বিভাজন আছে ধারণা হলো, নিশ্চিত নই।
ইফতারের পর দোহায় উরাধুরা ঘুরা , গাড়িতে করেই। একটা এলাকায় দেখলাম প্রচুর এশিয়ান লোকজন, ছোট ছোট অনেক দোকান। আজ শুক্রবার , তাই লোকজন এইসব এলাকায় জড়ো হয়ে সুখ-দুঃখের আলাপ-আলোচনা করে, খোঁজ-খবর দেয়ানেয়া হয়। আমরা বাংলাদেশ স্টোর টাইপের লেখা একটা গলিতে নেমে চা-খেলাম, চারপাশে নানা আঞ্চলিক বাংলা ভাষায় কথাবার্তা শুনতে শুনতে । দুজনের সাথে হাল্কা কথাবার্তা ও হলো, একজন ফেণীর, আরেকজনের বাড়ি মতলব,চাঁদপুর। খারাপ লাগছিলো দেখে , এলাকাটা মোটামুটি নোংরা করে ফেলা। যেখানে সেখানে কাপ, বোতল, প্লাস্টিক প্যাকেট।
![]()
সিটি সেন্টার দোহা।
মনে হয় এটাই দোহার সবচেয়ে বড় শপিং মল। শুক্র-শনিবার থাকায় ছিলো ফ্যামিলি ডে, তাই মনে হয় প্রচুর বাচ্চা-কাচ্চা আর মহিলাকে দেখা গেলো। এখানে মহিলাদের কিছু গ্রুপকে কোনো পুরুষ সঙ্গী ছাড়াই দেখলাম, সৌদী আরবের তুলনায় এখানে মহিলারা অনেকটাই লিবারেটেড।
সেন্টারের মাঝে বিশাল এক স্কেটিং কোর্ট দেখে ইচ্ছে জাগলো কিন্তু সাইয়ীদ ভাই তার টিম নাকি মাথা গুনে গুনে বার্লিনে নিয়ে যেতে চায়, কাতারের পঙ্গু হাসপাতালে কাঊকে রেখে যাবার বিন্দুমাত্র ইচ্ছা উনার নাই, এইসব বলে আমাকে নিবৃত্ত করলেন।
এরাবিয়ানদের সাধারণত মাথা গরম (আমার আরেক কলিগ বলে মাথায় যে ৪০% পানি আছে সেটাই গরম !! উনি আবার ব্যাপক উঠাবসা করেছেন এরাবিয়ানদের সাথে , অবিশ্বাসও করতে পারি না) আর রাফ বলে খ্যাতি আছে। সিটি সেন্টারে একটা দৃশ্য দেখে ওটা অসম্ভব মনে হলো না। একটা ফুটফুটে পিচ্চি
কারিফাওরে আলাদা হয়ে গেছে মা-বাবা থেকে ,কান্নাকাটি শুরু করে আরেকটা বাচ্চার মায়ের পিছনে ঘুরাঘুরি শুরু করলো। (কারিফাওরের মত বড় সুপারস্টোরে বড়দেরই বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্বাভাবিক, বাচ্চারা তো কিছুই না।) অবশেষে পিচ্চির মা-বাবাকে খুঁজে পাওয়া গেলো। কিন্তু এর পর যা ঘটলো তাতে আমরা একটু ধাক্কা খেলাম। পিচ্চির মা কোলে নিতেই বাবা লাগিয়ে দিলো বিশাল এক চড় আর বকতে লাগলো , পিচ্চির মুখ লাল হয়ে উঠলো।
সিটি সেন্টারের নিচেরতলায় আমাদের হোস্ট হ্যাগেন-ড্যায এর আইসক্রীম খাওয়াতে নিয়ে গেলেন। (এত মজা পেয়েছিলাম, পরে পোল্যান্ড গিয়ে সব হ্যাগেন-ড্যায খালি করে দিয়েছি
)
![]()
হঠাৎ দেখলাম একটা মঞ্চের মতো সাজানো , ওখানে ভালোই আরবীতে গান-বাজনা হচ্ছে। আরবীয় শিঙা ও দেখলাম। কিছুক্ষন পর দুইজন আরবী পোশাকে সেজে এসে ছন্দময় গানের তালে তালে নাচতে লাগলো, হাতে গোল গোল পাখা (এটাকে কি চামর বলে?)।
![]()
আমাদের হোস্ট বললেন , পুরো রমজান মাসেই নাকি মধ্যরাত পর্যন্ত এইরকম হামদ-নাত ( রাসুল(সাঃ) এর প্রশংসাবাণী ) গাওয়া হয়, সরকার থেকে প্রচুর অনুদান ও পায় এইসব বাদকদল।
সহকর্মীকে বললাম, বাংলাদেশে হলে এখনি তুমুল লঙ্কাকান্ড বেঁধে যেত, তখন তো জানতাম না এই কথাটাই মাস দুয়েক পরে সত্যি হবে লালনের ভাস্কর্য নিয়ে।
লালনের ভাস্কর্য নিয়ে অনেক ধরণের সাধারণ , তাত্ত্বিক, শ্রেণী-অর্থ-রাজনীতি-সমাজ-ধর্ম বিভিন্নরকম পোস্ট এসেছে, আমি শুধু আমার জিজ্ঞাসা করে যাই। অল্পস্বল্প ধর্মপ্রাণ একজন মানুষ হিসাবে মাঝে মাঝেই আমার যে প্রশ্নটা জাগে সেটা হলো, পুরোপরি আকাট ইসলাম এর প্রয়োগ ক্কি আসলেই সম্ভব, ব্যাক্তিগত ও সামষ্টিকভাবে? আঞ্চলিক সংস্কৃতির সাথে একেবারেই মিথস্ক্রিয়া না করে? কারণ মিথস্ক্রিয়ার পরে কিছুটা পরিবর্তিত ইসলাম ছাড়া ইসলামের প্রয়োগ বা প্রসার আমার জানামতে নেই। আমার মনে হয় আমরা যারা বাঙালী এবং মুসলিম দুটি জাতীয়তার পরিচয়ের মাঝে সংঘর্ষ আনতে না চাই , এই প্রশ্নটির উত্তরের ডাইমেনশন আমাদের ভাবতে হবে।
টানা ঘোরাঘুরিতে ক্লান্ত আমরা , রাতের বাজে প্রায় একটা । পরদিন (আসলে ঐদিনই) সাতটায় বার্লিনের ফ্লাইট । তারপরেও নিস্তার নাই। হোস্টের কথা হলো কাতারে এসে বিখ্যাত আরবীয় শিশা (হুক্কা) না চেখেই চলে যাবো? সুতরাং যাওয়া হলো ঐরকম এক রেস্টুরেন্টে। সুবাসিত ধোঁয়ায় অন্ধকার বিশাল তাঁবুর মত রেস্টুরেন্টটিতে এমিরেকান-ফ্রেঞ্চ-কাতারি-ইন্ডিয়ান সবার মেলা বসেছে। শিশা-জ্যুস-কাবাব-নান-মাছের গ্রীল এর ফরমাশ দেয়া হলো।
কাবাব খাইয়াই মেজাজ বিলা হইলো, মোস্লেম-মুস্তাকিমের কাছে কিচ্ছু লাগে না। আফসুস, কাতারি গুলার জন্য।
অবশ্য কাবাব খামুই কি, পুরা রুমে ধুমায়া কার্ড খেলা হইতেছে , বক্ষলগ্ন না হইলেও বগললগ্ন হয়ে ‘আফা’রা ভাইদের তাল দিতাছেন, কলিগের শ্বশুর, হোস্ট আর উনার স্ত্রীর নজর এড়ায়া সবাই আমার পিছনের লাল গেঞ্জী *** ‘আফা’র দিকে চাইতে লাগলো। আমি একবার ঘাড় ঘুরাইতেই সাইয়ীদ ভাইয়ের ধমক খাইলাম, আমার নাকি বয়স হয় নাই।
জীবনে বিড়ি-সিগারেটে একটা টান ও দেই নাই, আইজকা ধরায়া দিছে হুক্কা। নিকোটিন-তামাক কিছু নাই, তাও ধোঁয়াতো। পানি , জ্যুস সব খাইয়াও একটান দেওয়া মাত্রই, পৌনঃপুনিক খক-খক-খক...। শরমাইলাম। কারণ পূর্বোক্ত ‘আফা’ সমানে ধুম্র উদগীরণ চালায়া যাইতেছেন, আর এইসব বীর পুঙ্গবের এর দশা! সিগারেটখোররা ভালোই চালাইলো।( ছবিতে আধাকাটাজন আমাদের পিএম, বাকিজন কাতারের বাঙালী সঙ্গীদের একজন।)
রাইত চারটা বাজলো। পারলে ওখানেই ঘুমায়ে পড়ি। সুতরাং , হোটেলে ফেরা । বাইরে দেখি কাতারে কাতারে ল্যাম্বারগিনি-অডি আরো কি কি জানি ফেলে রাখছে । গাড়ি ফ্রেক দুইজন ঘুরে ঘুরে দেখতে লাগলো। আমি নাদান-ফকির মানুষ, আমার কাছে লেক্সাস আর তিনচাকার ভ্যান একই জিনিষ, তবে ল্যাম্বারগিনিটা দেখে আসলেই কি জানি কয়, ‘জোস’ লাগলো।
গুডবাই ফর্টি-ফাইভ ডিগ্রী সেলসিয়াস, গুডবাই দোহা। পা বাড়ালাম হোটেলের দিকে, যেখানে থাকা হবে মাত্র আধাঘন্টা।
![]()
প্রকাশ করা হয়েছে: ঘোরাঘুরি বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাইফুর বলেছেন:
হেভি মজা করছো তো
লেখক বলেছেন: মজাই, তবে শেষদিকে 'চাইরা দে মা ঘুমায়া বাঁচি' অবস্থা হইছিলো। ![]()
সাইফুর বলেছেন:
কও কি? সিটিজি আসলো টোকা দিও
লেখক বলেছেন: দেশে নাইম্যাই সোজা বাসায় গেছিলাম। পরের বার দিমুনে। আর এম্নিতে অর্ধেক সময় আমি চকবাজারেই থাকি গেলে।
লেখক বলেছেন: রিজেন্সী -দোহা। শুনছি মেলা টেকা! অফিসেরে কইলে আমারে হয়ত দৌড়াইবো!
লেখক বলেছেন: মজার শুরু। খালি হুক্কা খাইতে পাল্লাম না এই দুঃখ।
রাস্তার ছেলে বলেছেন:
সবকিছু মিলিয়েই প্লাস!
লেখক বলেছেন: ভার্চুয়ালী আমার সাথে ঘোরাটা শেয়ার করতে পারলেই আমি খুশী। ![]()
লেখক বলেছেন: থাকতে তো মেলা টেকা লাগে! তিনের বেশী স্টার হইলে এই ব্রাত্য গায়ে কেমন জানি হাঁস ফাস লাগে,টেকা যদিও অফিস দিবো। জাকার্তা রিজেন্সীতে ছিলাম তিনদিন।
ঢাকায় এখনো বন্ধুবান্ধব আইলে ফ্লোরিং করি।
রিজেন্সী কাতার?
লেখক বলেছেন: আপু কি করবো নাদান বয়স
, আমরা আর কি, আঙ্কেলরাও যে উকিঁ মারেন নাই কে জানে ![]()
লেখক বলেছেন:
মজাক আরো আইতেছে।
আহসান হাবিব শিমুল বলেছেন:
ভালো হইছে।আপনি সম্ভবত এন,এস,এন-এ কাজ করেন।মাথা কাটা আরবীয় হুক্কাটানা
পি,এম-এর নাম "রিক" না?
"কোন রাস্ট্রের পক্ষেই সংস্কৃতকে অস্বীকার করে পুরোপুরি ধর্ম(শতভাগ) মেনে চলা অসম্ভব"।একমত।
তবে মুসলিম এবং বাংগালী আমি দুই পরিচয়ের কোনটাতেই স্বস্তিবোধ করিনা।(ব্যাপারটা বিশ্বাস-অবিশ্বাসে প্রশ্ন নয়, আত্মপরিচয় সম্পর্কিত)।শুধু বাংলাদেশি পরিচয়েই সন্তুষ্ঠ।
লেখক বলেছেন: তবে মুসলিম এবং বাংগালী আমি দুই পরিচয়ের কোনটাতেই স্বস্তিবোধ করিনা।(ব্যাপারটা বিশ্বাস-অবিশ্বাসে প্রশ্ন নয়, আত্মপরিচয় সম্পর্কিত)।শুধু বাংলাদেশি পরিচয়েই সন্তুষ্ঠ।
---
রাষ্ট্রীয় – জাতিগত – ধর্মগত তিনটা পরিচয় আমাদের আছে। ব্যাক্তিগতভাবে আমিও রাষ্ট্রীয় পরিচয়টাকেই প্রাধান্য দেই, কিন্তু আরো দুটি অক্সিলিয়ারি পরিচয়ের মাঝে সমযোজনটাও আমার কাছে গুরুত্বপূর্ন। আমার মনে হয় এই ব্যাপারটা আমাদের সবারই প্রশ্ন।
---পি এম .........।।
বস দেখি চিনেছেন। উনি ছবি বা নাম ফেসবুকে ও দেন না, আমি অনুমতি ছাড়া কোনো ছবিও আপ্লোড করি না। আপনার চোখ তো মারাত্নক! যদ্দুর জানি আপনি আফ্রিকার কাছাকাছি কোনো প্রজেক্টে আছেন। বাংলাদেশে কোথায় ছিলেন?
আহসান হাবিব শিমুল বলেছেন:
ব্যাপারটা হলো বাংগালী পরিচয়ে একটা বৃহৎগোষ্ঠির সাথে একাত্ম থাকার আত্মপ্রসাদ কিংবা মুসলিম পরিচয়ে বৃহত্তর মুসলিম জনগোষ্ঠির সাথে বন্ধুত্বের আরোপিত প্রশান্তি, আমার কাছে আত্মবিশ্বাসহীনতা মনে হয়।বন্ধুত্ব আসলে সমানে সমানে হতে হয়।একজন শুধুই বন্ধুত্বের টান অনুভব করে, আরেকজন সেটাকে স্রেফ ইগনোর করে;তারপরেও বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা স্রেফ আত্মবিশ্বাসহীনতাই।
অভিজ্ঞতা থেকেই বলছি।আপনি অনেক দেশ ভ্রমণের করেছেন।
ব্যাপারটা অনুভব করতে পারার কথা।
আমি আফ্রিকার কাছাকাছি না, খোদ আফ্রিকাতেই থাকি।
প্রথমে উৎসাহিত হইছি(বি ইনস্পায়ার্ড), তারপর সম্মুখভাগে অগ্রসর হয়ে(টেকিং ইউ ফরওয়ার্ড) দেশ ছাড়ছি
লেখক বলেছেন: আপনার প্রথম দুটো প্যারা নিয়ে চিন্তাভাবনা করলাম। এইভাবে ভাবি নাই, তবে মনে হচ্ছে ঠিকই।
ব্যাপারটা আসলেই বাইরে গেলে বোঝা যায়, বাংলাদেশী , এই পরিচয়টাই, ভালো-খারাপ আর অর্জন গুলোই ফোকাসড থাকে। তবে বাংলাদেশী পরিচয়ে আমরা যতটা আবেগপ্রবণ , তার সিকিভাগ পরিশ্রম ও আমরা এই পরিচয়কে মুখ্য করার জন্য ব্যয় করি না।
আমি একসাথে অর্জন করতে করতে (এচিভিং টুগেদার) বিরক্ত হইয়া কমিউনিটির সমযোজন করতেছি (ইউনাইটিং কমিউনিটিস)...।
আপনের দেখি মজার সিকুয়েন্স... অপারেটর-ভেন্ডর-ফ্রিল্যান্সার...
লেখক বলেছেন: হাচাই তো! ![]()
ভাদাইম্মা বলেছেন:
অপনার ব্লগ প্রথম পড়লাম... ভালো লাগলো... কলিগের শ্বশুর বেশ রসিক মানুষ ভালো জায়গাইয় নিয়ে গেছে...
লেখক বলেছেন: ধন্যবাদ ভাদাইম্মা ভাই। আপ্নিও দেখি ঘুরতে আছেন ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















