গরু না হলে মহিষ
প্যারোডী ~ শুভ
তুমি গরু না হলে হব আমি মহিষ
তুমি ছাগল হলে হব আমি খবিশ
তুমি গাধা হলে খাব আমি মূলা
মূলা খেয়ে খেয়ে হব আরো গাধা (২)
// কোরাস //
গাবতলীর হাটে গিয়ে প্রথম পরিচয়
সেখানেই বারে বারে শুধু দেখা হয়
দুই দাতের গরু-মহিষ তবু বেচা যায়
নয় দাতের ফোকলা পশু কি কেউ পুছে হায়
নারে না না না / ফিরে এসো না
তুমি হেসো না / ফোকলা দাতে (২)
বাথরুমে গেলে হব পাহারাদার
মার্কেটে গেলে হব ভাই-বেরাদার
তুমি প্রকৃতির ডাকে সাড়া যখন দেবে
কথা দাও আমাকেও সঙ্গে নেবে (২)
// কোরাস //
গাবতলীর হাটে গিয়ে প্রথম পরিচয়
সেখানেই বারে বারে শুধু দেখা হয়
দুই দাতের গরু-মহিষ তবু বেচা যায়
নয় দাতের ফোকলা পশু কি কেউ পুছে হায়
নারে না না না / ফিরে এসো না
তুমি হেসো না / ফোকলা দাতে
নারে না না না / ফিরে এসো না
তুমি হেসো না / ফোকলা দাতে। (Echo…)
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


