যারা মীরপুর এর মনিপুরে থাকেন তাদের কাছে জোয়ার ভাটা দেখার অভোগ্গতা প্রায় প্রতিদিনের।
যেমন গতকাল শুক্রবারের কথায় ধরুন, ১২-৪০ pm নামায পড়তে বের হলেন, রাস্তা শুকনা, কিন্তু ড্রেনের দিকে তাকালে বোঝা যায়, সামথিং ইস রেইসিং!!!!
২ টায় নামায পড়ে বের হয়ে দেখবেন যে রাস্তায় এসেছেন তা জলে টুইটুম্বুর
পায়ে ঘিংহিনে কালো পানি না লাগিয়ে বাসায় ফেরা অসম্ভব! রিকশা পেলে তো কেউ কেউ বেেচঁ যান।কিন্তু মিনিটখানেকের হাটা পথে রিকশা আর কইটাই পাওয়া যায়!
এলাকার লোকজন বিরক্ত হয়ে একে বলে, জোয়ার ভাটা !!!
মাস ৪-৫ ধরে এমন অবস্থা চলে আসছে। বর্ষা মৌসুমটা তো ছপাত ছপাত করেই কাটাতে হয়ছে!!!
এমন পানি বাড়ার কারন হতে পারে, গোসলের সময় ড্রেন উপচে পড়া।
সন্ধার দিকে এই পানি আবার নেমে যায়।
ঈদের পর কিছুদিন দেখলাম ড্রেন গুলা পরিস্কার করতে, কিন্তু খুব একটা তো লাভ হয়নি!! যা ছিল তাই চলছে!!
এই ছবি গুলা আমার বাসার সামনে ৩টার দিকে তোলা। মোল্লা রোড, বাইতুর রব মসজিদের গলিতে এলে এই অপরুপ (!) জোয়ার ভাটার দৃশ্য দেখতে পাওয়া যায়।
আসবেন নাকি দেখতে--
New7wonders এ দেয়ার মত এই ঘটনা........
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



