somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুবর্ণাদির স্বপ্নগুলো

২৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(বাংলাদেশে ২০০১-এর নির্বাচনের পরে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উপর চালানো হয় নৃংশস নির্যাতন। আমি এ ব্যাপারে তখন-স্বাভাবিকভাবেই, বয়স ছিল দশ বছর-কিছুই জানতাম না। যখন একটু বড় হবার পর সেই অবিশ্বাস্য ঘটনাগুলো জানলাম, তখন মনে হল "সংখ্যাগুরু" সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে আমার প্রায়শ্চিত্ত করা উচিত আমার ধর্মভাইদের কৃতকর্মের জন্য। কিন্তু যেই সাত বছরের মেয়েটির উপর দলবেঁধে ঝাঁপিয়ে পড়ছিল মধ্যযুগের অন্ধকারেরা, যার অসহায় মা সেই শূয়োরের বাচ্চাদের পা ধরে বলেছিলেন কাঁদতে কাঁদতে, "আমার মাইয়াডা ছোড, ওর এহনো ... শুরু হয় নাই; ও সইজ্য করতে পারবো না, তোমরা একজন একজন কইরা যাও"; তার কাছে কোন মুখে ক্ষমা চাইব !!! তাই এই কবিতাটি লিখেছিলাম ব্যক্তিগত প্রায়শ্চিত্ত হিসেবে। জানি না আমার সেই বোনগুলি কেমন আছে; যারা বেঁচে আছে, তারা কি ভালো আছে ??? জানি না।)



সুবর্ণাদির অনেক রকম স্বপ্ন ছিল

স্বপ্ন ছিল খুব সাধারণ খুব দামি নয়

স্বপ্ন ছিল ছুটির কালে গ্রামের বাড়ি

টিনের চালে নীল বিজলি আর বৃষ্টির

যুগলবন্দি শুনতে শুনতে ঘুমিয়ে পড়া

স্বপ্ন ছিল একলা কোনো বিকেল বেলায়

একা একাই দুপুর দেখা ছাদের রেলিং

স্বপ্ন ছিল কুলফি মালাই স্বপ্ন ছিল

হাওয়াই মিঠাই গোলাপি রঙ মিষ্টি ভীষণ

আকাশজোড়া মেঘের ছায়ায় স্বপ্ন ছিল

আঙুল ছোঁয়ায় জলতরঙ্গ শিহরণের

স্বপ্ন ছিল একটা আপন মানুষ পাবার

সুবর্ণাদির স্বপ্ন ছিল যেমন ইচ্ছে তেমনি বাঁচার

স্বপ্ন ছিল হাজার হাজার !!!



একদিন এক অন্ধকারের সময় এল

উৎসবটার আগেই এল হিংস্র অসুর

মা দুর্গা কোথায় তুমি দ্যাখো তোমার

মেয়েটি আজ আটকে গেছে গোলকধাঁধায়

এলোমেলো পড়ার টেবিল খাতা কলম

ছেঁড়া শাড়ি অশ্রু গালে গড়ায় বৃথাই

মুখে গামছা চিৎকারও যেন যায় না শোনা

বন্ধ দরজা নিশ্বাসেরও নেই কিছু নেই

একের পর এক জানোয়ারের আঁচড় কামড়

রক্তে ভাসে শাদা চাদর রক্তে ভাসে

মানবতার মহান শ্লোগান সব অভিনয়

সুবর্ণাদির স্বপ্নগুলো কেমন সহজ হারিয়ে গেছে

আমার বোনটি বেঁচে আছে শুনতে তো পাই

আমার বোনটি বেঁচে আছে, ভালো কি আছে ???
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×