somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... অতঃপর রজব আলী - মরিয়া গিয়াছে, কেহ দুঃখ সাগরে ভাসে নাই।


অতঃপর রজব আলী,
ষোল বৎসরের সুদীর্ঘ জীবনে প্রথম বারের মত
বেদনা লাভ করিল।
অই পাড়ার বিশোর্ধ সুরন্জনা, যাহার সাথে কখনো কথাই কওয়া হইয়া ওঠে নাই,
কথা রাখে নাই।
ঢলঢলে এক মেদ-ভূড়ি' কে বিবাহ করিয়া পাড়ি জমাইয়াছে
সুদূর সোমালিয়া।
রজব আলী আর বাঁচিবে না।

অতঃপর রজব আলী,
বাঁচিয়াই রহিল কিন্তু পঁচিশে আসিয়া চলিতে চলিতে
হঠাৎ থমকাইয়া গেল।
হন্টনের নিমিত্তে পাদুকা অত্যাবশ্যকীয় না হইলেও, আকস্মাৎ পাদুকা স্খলনে
সে বিমূঢ় হইয়া পড়ে।
চতুর্দিকে শালা মুচির দেখা পাওয়া ভার, কে জানে
কোন চুলায় গিয়া মরিয়াছে।
রজব আলী আর চলিবে না।

অতঃপর রজব আলী,
জীবন তাহাকে চালিত করে কিন্তু দুর্জেয় কিছু বৎসরের পর বোঝা যায়,
শরীর ভারী হইয়া পড়িয়াছে।
তেল-চর্বির আস্তরনের অভ্যন্তরে বাসা বাঁধিয়াছে ডায়বেটিস আর
অদম্য হৃদযন্ত্র বন্ধ হইবার ঝুঁকি।
প্রতিদিন প্রত্যুষে স্বর্গীয় ঘুম ছাড়িয়া এক গ্লাস চিরতার পরে,
তাড়িতের মত দৌড়াইতে হয়।
রজব আলী কভু থামিবে না।

অতঃপর রজব আলী,
সত্তরের কাষ্ঠ শয্যায় কাষ্ঠেরই ন্যায় পড়িয়া থাকিয়া বিকট শব্দে
কাশি দেয়।
হুপিংকাশি কিংবা যক্ষা না হইলেও প্রবল গতিতে দূষিত দুর্গন্ধযুক্ত মৃত্যুর
ভাইরাস ও ব্যাকটেরিয়া ছড়াইয়া পড়ে।
কাঁপিতে কাঁপিতে দেহের বিভিন্ন ছিদ্রপথে বিভিন্ন রকমের বড়ি ও তরল
প্রবেশ করাইতে হয়।
রজব আলী তবু মরিবে না।

অতঃপর রজব আলী,
মরিয়া গিয়াছে, কেহ দুঃখ সাগরে ভাসে নাই।]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/29270114 http://www.somewhereinblog.net/blog/errrorer/29270114 2010-11-11 01:53:34
ধূমপায়ী এবং অধূমপায়ী সমাচার!!! বিড়িখোর'স পয়েন্ট অব ভিউ। (অধূমপায়ীদের কাছে পোষ্টটি অফেনসিভ ঠেকতে পারে। তাহাদের প্রবেশ না করার...

অদ্যকাল প্রাতেঃ রেল-লাইনের নিকটে বসিয়া বসিয়া ধূম্রপান করিতেছিলাম। ৬ টাকার ব্যানছোন পুড়িয়া আমার চারিদিক সাদা ধোঁয়ার ঈন্দ্রজাল হইয়া ভরিয়া উঠিয়াছিল; পরিবেশ হইয়া উঠিয়াছিল অতীব আধ্যাত্বিক। আমি নিশ্চিত বুঝিয়াছিলাম, কিছু একটা ঘটিতে যাইতেছে। আরও কিছু কাল-ক্ষেপন করিয়া ধূম্র-দেবতা সিদ্ধান্ত গ্রহন করিলেন, আমি বোধী লাভ করিলাম। আমার কর্ণকূহরে ফিসফিসাইয়া কে যেন ঢালিলেন কিছু ঐশ্বরিক বানী।

১। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে: ধুমপায়ী এবং শাক-সব্জি। <img src=" style="border:0;" />

২। একদল লোক ধূমপান করে, আরেকদল কিছুই করেনা। <img src=" style="border:0;" />

৩। সকল ধুমপায়ী বিড়ি-বন্ধনে আবদ্ধ, তাহারা পরস্পর ভাই-ভাই। <img src=" style="border:0;" />

৪। ধুমপান মানেই শুধুমাত্র বিড়ি টানা নয়, ধুমপান একটা দর্শন। <img src=" style="border:0;" />

৫। বিড়ি কোন জড়-বস্তু নহে, বিড়ি একটি সত্ত্বা। <img src=" style="border:0;" />

৬। ধূমপান সবচাইতে সহজলভ্য "বিপদ-সংকূল অ্যাডভেঞ্চার"। আর কোনভাবেই এত কমদামে মৃত্যুর এত কাছাকাছি যাওয়া যায় না। /<img src=" style="border:0;" />

৭। মূলত ধুমপানই এপ কে বিবর্তিত করে মানুষ বানিয়েছে। <img src=" style="border:0;" />

৮। সিগারেটই একমাত্র বস্তু য়া কিনা প্রায় সবকিছুরই নিকটতম বিকল্প। প্রেমিকার হাত ধরা থেকে শুরু করে ভাত খাওয়ার বিকল্পও হতে পারে। এমনকি আপনি চুলে জেল দেয়ার বদলেও একটা ব্যানছোন খেতে পারেন। :-*

৯। সিগারেটের দাম বাড়ানো মানে (ধুমপায়ী)জনগনের মেরুদন্ড ভেঙে দেয়া। <img src=(" style="border:0;" />

১০। যেসকল ধুমপায়ী ব্যাক্তি ধুমপান ছেড়ে দেয়, তাদের মত প্রতারক আর হয় না।X#

কমেন্টারদের বানী:

১. বন্ধুত্বের শুরু বিড়ি বিনিময়ে যতটা জোড়দার হয়.......অন্য কিছু বিনিময়ে ততটা হয় না।

২. বিবাহিত পুরুষের বউ থেকে লুকিয়ে বিড়ি খাওয়া মানে একটি পরকিয়া করা।
----নকীবুল বারী

৩. একটা মেয়ের চেয়ে একটা সিগারেট অনেক ভালো, অন্তত, আগুন সমেত দু'ঠোঁটের মাঝে আসতে মাত্র চার থেকে ছয় টাকা নেয়। নারীবাদীরা, মাইন্ড খাইয়েন না,পিলিজ, নো অফেন্স!!!
---স্বপ্নখামারী

৪. ধূমপান একটি শিল্প!!! ---উন্মাদ শুভ


এখানেই শেষ নয়। আপনাদের কোন বানী থাকলে দিন, অ্যাড করে দেযা হবে।

পাদটীকা: ইহা কোন ফান্পুষ্ট না, আমি খুব সিরিযাস।<img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />

ইঙ্গানুবাদ ]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/29224268 http://www.somewhereinblog.net/blog/errrorer/29224268 2010-08-16 23:54:35
ওয়ার্ডপ্রেস এ আমার বানানো একটি সাইট। । । । । এক্সট্রিমলি নন-টেকি পোষ্ট। কম্পু-গিকরা একশ হাত দুরে থাকবেন!!! <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_17.gif" width="23" height="22" alt="X(" style="border:0;" />...
ওয়ার্ড প্রেসে কিভাবে ওয়েব-সাইট তৈরী করতে হয়, তা নিয়ে একটি পোষ্ট দেখেছিলাম একবার। তাই আমারও ইচ্ছা হল একটা ব্লগ-সাইট বানানোর। জানেনই তো, ইচ্ছার দাম লাখ টাকা!!!
ফ্রি-হোষ্টিয়ার ফ্রি চকোলেট প্যাকেজের সাবস্ক্রাইবার হয়েছিলাম কোটি বছর হয়ে গেছে আর কো.সিসি এর ডোমেইন রেজিষ্টার করা ছিল বিগ-ব্যাং এরও বহুত আগে! /<img src=" style="border:0;" /> অতঃপর মাথার ঘাম পায়ে ফেলে, বিস্তর গবেষনা করে একটা বানিয়েই ফেললাম সাইট। গুগুল মামার কিছু অ্যাডও বসাইলাম। এখন আপনারা সাইটটা একটু ভিজিট কইরা কৃতার্থ করেন!!! <img src=" style="border:0;" />

এইখানে ক্লিক করুন।

চাইলে আমার ব্লগে একখান নিক রেজিস্টার কইরা আসতে পারেন, মেইলে পাসওয়ার্ড পাইয়া যাবেন।

নন-টেকিরা যদি এরকম কোন সাইট বানাতে চান তবে এই মেইলে যোগাযোগ করতে পারেন। সানন্দে পরামর্শ দেব।

বি:দ্র: কম্পুঞ্জিয়াররা শত-হস্ত দুরে থাকুন, আমার বানানো প্রথম সাইট নিয়া কোন এলেবেলে মন্তব্য বরদাস্ত করিব না।।। (বোঝেনই তো, নন-টেকি; দৌড় আর কতদুর হইব)
]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/29212285 http://www.somewhereinblog.net/blog/errrorer/29212285 2010-08-01 00:14:07
"কাঙাল মামা" আমারে পাগল বানাইল!!! কাহিনী কিছুই বুঝতাছিনা! ইহা কি কোন বাগ নাকি!!! কাঙাল মামা " আর কেনই বা আমার "সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন" লিস্টে তাহার এই সর্বগ্রাসী আগ্রাসন! তিনি আমার ব্লগ ভিজিট করিয়াছেন ভাল কথা (আদৌ করিয়াছেন কিনা, সন্দেহের অবকাশ রহিয়াছে), তাই বলিয়া শুধুই তাহার নাম কেন লিস্ট জুড়িয়া চাবুক ঘুড়াইবে! "কাঙাল মামা"র এই ব্রিটিশ মনোভাবের অথবা সামুর এই ভয়ংকর বাঘের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাইতেছি!!


<img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />

]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/29206621 http://www.somewhereinblog.net/blog/errrorer/29206621 2010-07-24 20:45:38
অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক!!! - দ্বিতীয় পর্ব প্রথম পর্ব প্রকাশিত হওয়ার পরে জনগনের ব্যাপক(!) চাহিদার(<img src=" style="border:0;" />) ভিত্তিতে দ্বিতীয় পর্ব প্রকাশ করছি। আশা করছি ভাল লাগবে।

১। মাকরশা, তেলাপোকা কিংবা প্রজাপতি ভীতির সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। এই ঠিকানায় গিয়ে জেনে নিন ভীতি কত প্রকার ও কি কি! তো আপনার ভীতি কোনটা!!!!


ফোবিয়া গাইড

২। জাহাজ ও ঢেউয়ের বন্ধুত্ত্বপূর্ন শত্রুতার ভয়ংকর সুন্দর কিছু ছবি!


জাহাজ বনাম তরঙ্গ

৩। একজন বুদ্ধিমান (পড়ুন ফাজিল) রবোটের সাথে কথা বলুন। বেটায় খালি উল্টা-পাল্টা উত্তর দেয়। দেখেন তো কিছু করতে পারেন কিনা!!!<img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />


ক্লেভার বট

৪। নিজেকে দিয়েই সাইকোলোজিকাল বিভিন্ন থেওরীর সত্যতা যাচাই করুন। মিথ্যা-স্মৃতি, পরোক্ষ-স্মৃতি, গতি-প্রতিক্রিয়া, আবেগ (ইত্যাদি) এর মত মজার মজার তত্বের অসাধারন সিমুলেশন।


নিজে করুন

৫। আপনিও হতে পারেন মধ্যযুগ ও রেনেসা'র প্রত্যক্ষদর্শী। আমেরিকা আবিষ্ক্‌ত, এবার এগিয়ে চলুন রেনেসার দিকে।


রেনেসা

৬। উদ্ভট এবং অসাধারন কিছু মানচিত্র। জানতেন কি, এশিয়ার প্রান্তে রয়েছে ড্রাগনের লেজ? কিংবা, ১৮৭০ সালে ইউরওপের মানচিত্র কেমন হওয়া উচিত ছিল, তা সম্পর্কে আপনার কোন ধারনা আছে?


মানচিত্র

৭।অসাধারন কিছু রেখাচিত্র। মিস করলে পস্তাবেন।


রেখাচিত্র

৮। যেভাবে কাউকে বলবেন, আপনার সাথে যা করা হয়েছে তা ঠিক ছিল না।


that was not ok

৯। খুব কাছ থেকে দেখুন বজ্রপাতের দৃশ্য। এতটা কাছে যে,,,,,,,


বজ্রপাত

১০। দেয়ার মত আর কিছু খুইজা পাইতাছি না। ইহা খুবই দীর্ঘ এবং বিরক্তিকর প্রক্রিয়া। ঘুম পাইছে । সবাইরে গুড নাইট!!! <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />

সম্পূর্ন কালেকশ পাবেন এই লিংকে । ]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/29184960 http://www.somewhereinblog.net/blog/errrorer/29184960 2010-06-25 20:00:57
স্টিভ জবস - ভার্সাস - বিল গেটস্ [ফান ফটো কমিক ব্লগ]!!! এই দ্রব্য না দেখিলে আপনার জীবন প্রায় বৃথা...


















বি:দ্র: যাহাদের কমন পড়িবে তাহারা চুপচাপ পোষ্ট পরিত্যাগ পূর্বক অন্যস্থানে গমন করিবেন অন্যথায় মাইনাস (X]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/29178549 http://www.somewhereinblog.net/blog/errrorer/29178549 2010-06-17 01:57:27
অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব)
আজকে আপনাদের সাথে আমার ভাল লাগা অসাধারন কিছু আন্তর্জালিক স্থান শেয়ার করব। ভাল লাগবে, শতভাগ গ্যারান্টি। না লাগলে পাল্টে দেয়া হবে। কিভাবে? পোষ্টের শেষে ব্যাখ্যা করা হয়েছে। প্যাচাল বাদ, শেয়ারিং শুরু..........

১। তরল আগুনের পরিচলন: পেজ এ প্রবেশের আগে নিশ্চিত হয়ে নিন, আপনার ব্রাউজারে জাভা সক্রিয় করা আছে।
ফ্লুইড ফায়ার
একই সাথে এখানে ফ্লুইড ওয়াটার

২। গামা থেকে শুরু করে রেডিও পর্যন্ত বিভিন্ন তরঙ্গে মহাবিশ্ব যেমন দেখায়

বিভিন্ন তরঙ্গ দৈর্ঘে মহাবিশ্ব

৩। তাহাদের দাবী কয়েকবার করে শুনলে এই গান নাকি আপনার মাথার ভিতর ঘুরঘুর করবে। প্রতিদিন একটা করে নতুন গান দেয়া হয়।

মাথা হ্যাং করা সংগীত

৪। ইতিহাস: কলা খাচ্ছেন নাকি গুনতে শিখছেন, বুঝতে পারবেন না।

পুরোনো সভ্যতার গল্প

৫। একসাথে অনেকগুলো দৃষ্টিভ্রম আর প্যারাডক্সের সংগ্রহ।

পারসেপ্সন এন্ড প্যারাডক্স

৬। ডেভিড ব্লেইনের রহস্য ফাস। জেনে নিন কতগুল স্ট্রিট ম্যাজিকের মজার রহস্য।

ডেভিড ব্লেইন

৭। লিওনার্দো দ্য ভিঞ্চি'র আঁকা ছবির এক বিশাল সংগ্রহ।

দ্য ভিঞ্চি আর্কাইভ

৮। আলোকজ্জল পৃথীবি দেখুন অ্যালিয়েনের চোখে (মানে পৃথীবির বাইরে থেকে আরকি)।

পৃথীবির আলো

৯। সময়ের প্রবাহে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক মৃত্যুর ঘটনা।

অদ্ভুত মৃত্যু

১০। কোয়ান্টাম মেকানিক্স আর অনেক-মহাবিশ্ব সম্পর্কে বিস্তারিত জানুন প্রশ্নোত্তরের মত করে। (জটিল জটিল থেওরী নয়, আমাদের মত আমজনতার জন্য সহজে বোধগম্য)

ম্যানি ওয়ার্ল্ড

আজকের মত এখানেই শেষ। ও হ্যাঁ, ক্রিকেট ম্যানিয়াক আছেন কারা! তারা এইখানে চিপি দেন।


পাদটীকা: লিংক বদলে দেয়ার ব্যাপারটা বুঝেছেন তো? মানে, সামনে আরও পর্ব দেয়ার ইচ্ছে আছে যদি সাড়া পাই। সবাইকে শুভ সকাল‌‌‌-দুপুর-বিকেল-সন্ধ্যা-রাত (যাইহোক)। বিদায়!!!!!!!!!!!

<img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" />

দ্বিতীয় পর্ব

সম্পূর্ন কালেকশ পাবেন এই লিংকে
]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/29177620 http://www.somewhereinblog.net/blog/errrorer/29177620 2010-06-15 20:04:00
মাথা-মোটা মডারেশনের নমুনা দেখূন! (জেনারেল তো হলামই, ব্যান হলেও সমস্যা নেই। ব্লগিং নাই করলাম।) ফান পোষ্ট থেকে, যেখানে একটা ওয়েব পেজ এর লিংক দেয়া ছিল। লিংক এ গেলে ওয়েব পেজ ছোট বড় হয়ে নেচে কুদে আপনাকে জানাবে যে আপনি ইডিয়ট। যাই হোক, কিছু বেরসিক ব্লগারের ব্যাপারটা ভাল লাগবে না জানা কথাই। তাদের কেউ কেউ রিপোর্টও করে থাকতে পারেন। তাই বলে মডারেশন এভাবে পোষ্ট ডিলিট মেরে আমাকে জেনারেল করবে! তেনারা বলেন কিনা আমি ভাইরাস ছড়াচ্ছি যা সামুর জন্য ক্ষতিকর। আমি সোর্স ঘেটে মজার কিছু জাভা কোড আর ফ্লাশ কন্টেনট ছাড়া কিছু পেলাম না। এখানে অনেক বড় বড় কম্পু বিঞ্জানী আছেন, তারা কি একটু বলবেন এটা কিভাবে ক্ষতিকর?

আমাকে পাঠানো সামুর মেইল...
dear blogger,

your post have been deleted due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog.

৩জ. যদি কোন পোস্টে এমন কোড, ভাইরাস, কোন বিশেষ নির্দেশনা কিংবা প্রোগ্রাম থাকে যা সামহোয়্যার ইন ব্লগের কার্যক্রমের প্রতি হুমকীস্বরূপ কাজ করবে।

আমার পাঠানো উত্তর...

dear moderation, you've deleted my post. It's ok to me cause that was not a precious one. But I am so sorry to learn your ignorance. I don't know what kind of people run this moderation. It's really depressing. I can't understand, how that content was a threat for somewhereinblog? Had you had a closer look in the source of that page. If not please do so. You shall find nothing but some very interesting java codes. Or you moderation is afraid of seeing your browser jumping. Funny, really funny. Any way, easy going! Atleast now I have an idea about the moderation intelligence level. Lol!

আর কিছু বলার নেই!!!
]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/29137512 http://www.somewhereinblog.net/blog/errrorer/29137512 2010-04-18 23:35:17
সাইকোপ্যাথ সাইকোপ্যাথ
লেখক: গরডন রেনড্যাল গ্যারেট
.
.

.
.
বইটি প্রজেক্ট গুটেনবার্গ এর করা। গুটেনবার্গ এর করা বইগুলি সাধারনত টেক্সট ফরম্যাটে থাকে। নিজের পড়ার সুবিধার জন্য পিডিএফ করা। ভাবলাম, আপনাদের সাথেও শেয়ার করি। তাছাড়া নিয়মিত ব্লগ পড়লেও অনেকদিন কিছু লেখা হয়না। তাই, স্থিতি জড়তা কাটানোরও একটা প্রচ্ছন্ন আশা সম্ভবত আছে।
এখান থেকে বইটি ডাউনলোড করতে পারবেন।
ভাল থাকবেন সবাই......]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/29132282 http://www.somewhereinblog.net/blog/errrorer/29132282 2010-04-10 13:15:28
সূর্যগ্রহনের লাইভ ছবি দেখুন এবং আরও কিছু তথ্য
আজকের গ্রহনের গতিপথ

(উইকি থেকে)
কিছু ঐতিহাসিক সূর্যগ্রহনের ঘটনা
Mursili;s Eclipse
Assyrian Eclipse
Battle of Halys
Crucifixion Darkness and Eclipse
এর মধ্যে শেষ ঘটনা দুটি খুব মজার।

এরকম ডায়মন্ড রিং দেখা গেছে কক্সবাজার থেকে। ঢাকাবাসীর দুর্ভাগ্য, ঢাকায় পূর্নগ্রহন হয়নি।

সূর্যগ্রহন ট্র্যাক করুন এখানে
যারা গ্রহন দেখেননি তাদের জন্য সমবেদনা।]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/29078946 http://www.somewhereinblog.net/blog/errrorer/29078946 2010-01-15 15:27:40
সামুর সাময়িক সমস্যার স্থায়ী (প্রায়)সমাধান .
যাই হোক, এবার সমাধানে আসি।
নিচে দেয়া লিন্কে ক্লিক করুন।
.
যে পেইজটি আসবে সেখানে একটি বক্স দেখতে পাবেন। সেখানে সামুর ওয়েব অ্যাড্রেসটি লিখে এন্টার চাপুন।


এবার ব্লগ পরুন, লিখুন আর কমেন্ট করুন। তবে এতে সমস্যা হল, আপনি সরাসরি বাঙলা লিখতে পারবেন না। ওয়ার্ডে লিখে কপি পেষ্ট করতে হবে আর অভ্র থাকলে তো আরও ভাল।
লিন্কটি হল http://www.guardtunnel.com

আরেকটি ব্যাপার, মাঝে মাঝে পপ-আপ উইন্ডো আসতে পারে। মিনিমাইজ করে রাখুন, কিন্তু ক্রস করবেন না। ওগুল এমনিতেই চলে যাবে। ক্রস করলে আপনার রিকোয়েষ্টেড পেইজটি আসবেনা।

আশা করি সামু এই সমস্যাটির দিকে নজর দেবে।

]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/29066620 http://www.somewhereinblog.net/blog/errrorer/29066620 2009-12-27 18:36:47
দেশে বিদেশে কল করুন ফ্রিতে (সীমিত <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_15.gif" width="23" height="22" alt=":(" style="border:0;" /> ইউ.এস.এ. ৫মিনিট, বাঙলাদেশে ৪ মিনিট)। তবে, আপনি সিম সংগ্রাহক হয়ে থাকলে...
ব্লগে অনেককেই ফ্রি এস.এম.এস নিয়ে পোষ্ট করতে দেখেছি কিন্তু কেউ কোন ফ্রি কল করার সমাধান দেননি। তো আসুন, আজকে আমরা সবাই কল করি ফ্রিতে।

সমস্যা হল, কল সীমিত। আমি এই সাইটটির ঠিকানা পেয়েছিলাম প্রায় ৬ মাস আগে। আজকে হঠাৎ মনে পড়ায় সবার সাথে শেয়ার করছি। কিভাবে করবেন?
.
.
.
.
প্রথমে এখানে ক্লিক করুন। নিচের মত পেইজটি আসলে আপনার নাম ও ফোন নাম্বার লিখে রেজিস্টার করুন। ফোন নাম্বারের আগে + দিবেন না তবে ৮৮ লিখতে হবে।


নিশ্চয়ই আপনার ফোনে ৪ ডিজিটের একটি কোড পেয়ে গেছেন। লগিন পেইজে গিয়ে ফোন ও ৪ ডিজিটের নাম্বারটি লিখে লগিন করুন।

২৫ ক্রেডিট কি পেয়েছেন? তাহলে কল করা শুরু করেন। (৬ মাস আগে দিত ১০০ ক্রেডিট <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> <img src=" style="border:0;" /> )


নিউ কলে গিয়ে নিউ নাম্বারে ক্লিক করে নাম ও নাম্বার লিখে কল করুন। (নাম অপশনাল)। আপনার ফোনে অজানা বা ইউ.কে. এর নাম্বার থেকে একটা কল আসবে। রিসিভ করলে অপর প্রান্তের ডায়াল টোন শুনতে পারবেন।

দেশি নাম্বারে কথা বলতে পারবেন ৪ মিনিট। ইউ.এস.এ হলে ৫ মিনিট। আর একাধিক সিম থাকলে তো...........

শুরু করুন তাহলে<img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />

]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/29061802 http://www.somewhereinblog.net/blog/errrorer/29061802 2009-12-19 18:56:59
আমিও এখন লিনাক্স <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> " style="border:0;" /> ) - ইন্টারনেট কানেক্ট-আপ - ফায়ারফক্স রেইজড আপ... তারপরের গল্প আপনারা জানেন। এতদিন নিজেকে একটা দরিদ্র ভাত-চোর মনে হত /<img src=" style="border:0;" /> । উবুন্টু সস্তা (পড়ুন মাগনা) হলেও হাই প্রোটিন।

উবুন্টু ব্যাবহার করতে প্রয়োজনীয় কি কি জিনিশ লাগবে তা জানার জন্য এখন নেট ঘাটাঘাটি করব। ফাও হিশেবে ব্লগের এক্সপার্টদের কাছ থেকে কি কোন সাহায্য পেতে পারি?]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/29049777 http://www.somewhereinblog.net/blog/errrorer/29049777 2009-11-26 00:52:09
[/sbভিসতা আকটিভ্যাট করব (চুরি করে)। সাহায্য চাই (সাময়িক) মাথা খারাপ হওয়ার যোগার!]]> http://www.somewhereinblog.net/blog/errrorer/29043681 http://www.somewhereinblog.net/blog/errrorer/29043681 2009-11-15 02:12:59 রোজা; বিলীয়মান স্মৃতিগুলো। আজকে আমার রুমমেট বলল, আজকে তো রোজা (আমি রোজা শুরুর ঠিক দিনটি কবে জানতাম না, জানতাম রোজা আসছে)। আমি চমকে উঠলাম। আজ রোজা। মাথার ভিতর ছেলেবেলার অনেক স্মৃতি ভেসে উঠল। মা বলছে, রোজা থাকবি কে কে? আপামনি তো থাকবেই, মেঝ বোনটাও বড় হচ্ছে ওরও থাকা উচিৎ আর আমি ছোট, তাতে কি? আমিও থাকব। একবার মনে আছে, বিকেল চারটা পর্যন্ত আমি রোযা ছিলাম। মা অনেক কষ্ট করে রোজা ভাঙাল। আমি গম্ভীর মুখে বলি, তোমার তো পাপ হবে। মা ঠিক কি বলেছিল তা আমার মনে নেই, তবে নিশ্চই তার ছোট্ট ছেলেটির থেকে পাপ-পুণ্য তার কাছে বড় মনে হয়নি।
রোজার সবচেয়ে আনন্দময় সময় ছিল, সেহরি। সেহরি খেতে উঠলে মাঝে মাঝে কেউ আমাকে ডেকে তুলত। মাঝে মাঝে আমিই টের পেয়ে উঠে যেতাম। গায়ে বড় বড় চাদর জড়িয়ে মেঝেতে একসাথে সবাই বসে পড়তাম। চাদর না পেলে সরাসরি নেমে পড় লেপ নিয়ে। শীতের সাদা-কাল ভোররাত গুলি উদার আর প্রশান্ত (পুনশ্চ: রোজা যে কখনও গরমকালে হতে পারে, আমি ভাবতে পারিনি। আজকাল দেখে আশ্চর্য লাগে)। নামাজ পড়ে আবার ঘুম। গাদাগাদি করে একই লেপের নিচে সবার শুয়ে পড়া। এখন কেমন যেন স্বপ্নের মত মনে হ্য়। আর ইফতার সম্পর্কে আমি কখনই তেমন একটা আবেগ বোধ করিনি, যেহেতু খাওয়া দাওয়ার প্রতি আমার কোন আগ্রহ নেই।
আমি এখন মা-বাবা-বোনদের কাছ থেকে অনেক দুরে থাকি, আর কখনও একসাথে থাকা হবে না আমাদের। দেখা হবে ঈদ-উৎসবে। এমন নয় যে তাদের খুব মিস করি আমি, তবুও পুরনো স্মৃতিগুলো মাঝে মাঝে নষ্ট করে দেয় কিছু আলোকিত সন্ধ্যা। আজকের বিকেলটা হারি্যে গেল। আরেকটু পরই সন্ধ্যা হয়ে যাবে। শুরু হবে রোজা, সেই দিনগুলি আর ফিরে আসবেনা।]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/28998062 http://www.somewhereinblog.net/blog/errrorer/28998062 2009-08-22 19:28:36
আরজ আলী মাতুব্বর
সংক্ষিপ্ত জীবনী
বরিশাল শহর থেকে ৭/৮ কিলোমিটার দূরে লামচরি নামক গ্রামে বাংলা ১৩০৭ সনের ৩রা পৌষ এক দরিদ্র কৃষক পরিবারে আরজ আলী মাতুব্বর জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম এন্তাজ আলী মাতুব্বর। আরজ আলী মাত্র চার বছর বয়সে তাঁর বাবাকে হারান। এর পরে তাদের পরিবারটি দেনার দায়ে বসতবাটি ও জমি হারিয়ে নিঃস্ব হয়ে যায়। আরজ আলী নিজ গ্রামের মুন্সি আবদুল করিমের মক্তবে সীতানাথ বসাকের কাছে 'আদর্শলিপি' পড়তেন। দারিদ্র্যতার কারণে তাঁকে মক্তব ছাড়তে হয়। এরপর তিনি কৃষিকাজে নিয়োজিত হন। সাথে সাথে তিনি নিজের ঐকান্তিক চেষ্টায় লেখাপড়া শিখতে থাকেন। কৃষিকাজের ফাঁকে ফাঁকে তিনি জমি জরিপ বা আমিনের কাজ শিখে নেন। এরপর জমি জরিপের কাজকেই পেশা হিসেবে গ্রহন করেন। এক সময় মানুষ ও জীবন সম্পর্কে তাঁর মনে প্রশ্ন জাগলে তিনি এই বিষয়ে পড়াশোনা শুরু করেন। নিজের অভিজ্ঞতা থেকে নিজস্ব ধরনের চিন্তা-ভাবনা শুরু করেন। তাঁর বেশ কিছু বই প্রকাশিত হলে সুধী সমাজের কাছ থেকে স্বীকৃতি পান। নিজের উপার্জিত অর্থ দিয়ে ১৩৮৬ বঙ্গাব্দে নিজের বাড়িতে 'আরজ মঞ্জিল' পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা করেন। স্থানীয় চারটি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করেন। মানবকল্যানে ব্যবহারের জন্য বরিশাল মেডিকেল কলেজকে মরণোত্তর দেহদান করেন। ১৩৯২ বাংলা (১৯৮৬) সনের ১লা চৈত্র তারিখে ৮৬ বছর বয়সে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পরলোকগমন করেন।


প্রকাশিত গ্রন্থ
১।ম্যাকগ্লেসান চুলা (১৯৫০)
২।সত্যের সন্ধান (১৯৭৩)
৩।সৃষ্টি-রহস্য (১৯৭৮)
৪।স্মরণিকা (১৯৮২)
৫।অনুমান (১৯৮৩)
৬।মুক্তমন (১৯৮৮)
***[ উইকি থেকে]

* বর্তমানে তার রচনা সমূহ সংকলিত তিনটি খন্ডে পাওয়া যাচ্ছে। তার রচনা গুলো পড়ে দেখবেন। তিনি যেভাবে মুক্ত বুদ্ধির চর্চা করেছেন তা সত্যিই অবিস্মরনীয়।]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/28984605 http://www.somewhereinblog.net/blog/errrorer/28984605 2009-07-27 17:13:32
সেইসব কুড়ে ঘর



আজ গহিন জঙ্গলে, শুকনো পাতায় নির্মিত সেই শাশ্বত কুড়ে-ঘরে
তুমি আর আমি মুখোমুখি বসে আছি, আকাশের খুব কাছাকাছি -
তুমি যেন ঠিক চিনতে পারছ না আমায়।
আমি কাতর চেয়ে থেকে বলি,
মনে কি পড়ে না; এমনই এক জঙ্গলে, বহুকাল আগে -
দুষ্ট একটা পিগমি বানর ছিলাম আমি,
আর তুমি ছিলে মিষ্টি বানরী খুব।

এক উৎসবের দিনে ভুরি-ভোজনের পরে,
সবাই যখন চিবুচ্ছিলে ঘোর লাগানো, দুষ্প্রাপ্য লালচে-সবুজ পাতা -
আর মৃদু হাওয়া ডালপালায় রচেছিল করুন সুর,
আমি নেচে নেচে গেয়েছিলাম গান।
অপূর্ব ছিল তা - বুঝেছিলাম তোমার টলটলে চোখ দুটি দেখে,
একটি ইউক্লিপ্‌টাস গাছের ডালে উল্টো হয়ে দুলছিলে তুমি; মৃদুলয়ে।

গভীরভাবে প্রেমে পড়লে আমার,
আর আমি তো তোমায় ভালবাসি জন্মেরও আগ থেকে।

তারপর, সবচেয়ে উঁচু গাছটার মগডালে ধুলো-পাতা-প্রেমে গড়েছিলাম,
এইসব শাশ্বত কুড়েঘর।

আমি আজ মানবীয় খুব, তুমি তারচাইতেও বেশি
তাই বলে ভুলে যেতে পারলে, সেইসব মায়াভরা দিনগুলি?
মনে কি পড়ে না -

এক পুর্নিমার রাতে,
আমাদের তরুবিথীকার জঙ্গল যখন ভেসে যাচ্ছিল জোৎস্না প্লাবনে,
পাশাপাশি বসে ছিলাম আমরা,
একটি শুকিয়ে যাওয়া মরা গাছের ডালে পা দুলিয়ে।
ডালপালার ফাঁকে দেখছিলাম বিষাদের মত চাঁদ।
কেন যেন আমাদের পাশবিক চোখগুলি ,ভরে উঠেছিল জলে।
আর তুমি একটা হাত রাখলে আমার লোমশ হাতে। তারপর -
নিমিষেই কেটে গেল শতাব্দী-সমূহ।

মানবীয় তুমি আর আমি পাশাপাশি বসে আছি আজ।
আশ্চর্য! তুমি চিনতে পারছ না আমায়!
]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/28925657 http://www.somewhereinblog.net/blog/errrorer/28925657 2009-03-17 17:29:14
রাত্রি-বিভ্রান্তি আমার পূর্ব পুরুষ এবং নারীগন -
এই গভীর রাতে, নিশ্চিতভাবে সঠিক সময়ে
আপনাদের স্মরন করছি আমি !

পিতা-মাতাকে ছাপিয়ে,
আপনাদেরকেই খুব ঘনিষ্ঠ মনে হচ্ছে আমার !
আঁধারই হয়ত জন্ম দিয়েছে এই বিভ্রম, এবং
আমিও প্রচন্ডভাবে বিছানায় সংশ্লিষ্ট !

আমি ঠিক মনে করতে পারিনা -
সেই স্বপ্ন ; ঘাম ও রৌদ্রকে মিথ্যে করে দেয়া কালরাতে,
হিংস্র শ্বাপদের উত্তপ্ত নিঃশ্বাস আর আঠালো লালায়,
যেই স্বপ্নে আপনারা -
আমাকে দেখেছিলেন !

সেই সময়ে - আপনারা কি চিনতে পেরেছিলেন
আমাকে ; যেভাবে,
আপনাদের জানতে পেরেছি আমি, যদিও
রাত্রি ক্রমশই হয়ে উঠছে অ-শ্লীল !
]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/28891593 http://www.somewhereinblog.net/blog/errrorer/28891593 2009-01-01 13:58:24
বড় হলে...
বলুন তো, কবে বড় হবে ও?]]>
http://www.somewhereinblog.net/blog/errrorer/28883752 http://www.somewhereinblog.net/blog/errrorer/28883752 2008-12-17 13:46:02