আমার প্রিয় পোস্ট

অকাট মূর্খ যাকে বলে আমি তাই।সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা।পোড়া কপাল!!

আদ্যোপান্ত নচিকেতাঃ একটি তথ্যমূলক পোষ্ট।

০১ লা জুন, ২০০৯ রাত ১:৫১

শেয়ারঃ
0 23 0

গত দশকে বাংলা গানের ক্ষেত্রে নচিকেতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম।সেই নব্বই এর দশক (১৯৯৩) এ শুরু।আজ অবধি (১৫ বছর ধরে) টপ চার্ট শাসন করে চলছেন তিনি জীবনমুখী গান নামক ভিন্নধারার গানের মাধ্যমে।গত বছর এর ২৪ শে সেপ্টেম্বর সারেগামা এইচ.এম.ভি.'র ব্যানারে বাজারে আসা তার "এইবার নীলাঞ্জনা" এলবামটি সারাদেশে একসপ্তাহ ধরে সর্বাধি বিক্রিত তালিকায় ১ নম্বর স্থান দখল করেছিল।তার সবচেয়ে বড় বৈশিষ্ট হচ্ছে তিনি একাধারে গীতিকার, সুরকার এবং গায়ক।

নব্বই এর দশকের মাঝামাঝি যখন বাংলা গানের চরম দুঃসময় চলছিল এবং শ্রোতারা নতুন কিছু পাওয়ার আশায় উন্মুখ হয়ে ছিল তখনই "এই বেশ ভালো আছি"(সারেগামা এইচ.এম.ভি.'র ব্যানারে) এলবামের মাধ্যমে আত্মপ্রকাশ করেন নচিকেতা।এলবামটি শ্রোতারা এত আপন করে নিয়েছিল যে নচিকেতা কে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।নতুন ধারার গান বলে শুধু নয়, তার গানের মাঝে শ্রোতারা খুঁজে পায় এক সচেতনতার আহবান।তীক্ষ্মধার কথার সেথে সাথে নির্ভয় সমালোচনা তার গানকে দিয়েছে ভিন্ন এক মাত্রা।

তিনি গজল, কাওয়ালী,ফোক, র‌্যাপ সব ধরনের গানে পারদর্শী এবং আগ্রহী।তিনি তার গান নিয়ে পরীক্ষা নীরিক্ষা করতে পছন্দ করেন।লতা মুঙ্গেশকর, মোহাম্মদ রাফী,মদন মোহন এবং মেহেদি হাসানের একান্ত ভক্ত তিনি।অবসরে তিনি পরিবারকে সময় দিতে পছন্দ করেন, ভালোবাসেন পড়তে এবং লিখতে।এ পর্যন্ত তিনি ১ ডজনের বেশি ছোট গল্পও লিখেছেন।এছাড়া নিজস্ব হোমথিয়েটারে দুষ্প্রাপ্য ইংরেজী ছবি দেখতেও তিনি বেশ পছন্দ করেন

তার নিজস্ব এলবাম সমূহঃ


১. (এই বেশ ভালো আছি) Ei besh bhalo achi-1993


২.(কে যায়) Ke jay-1994


৩. (কি হবে?)Ki hobe?-1995


৪.(চল যাবো তোকে নিয়ে) Chol jabo toke niye-1996


৫.(কুয়াশা যখন) Kuasha jokhon-1997

৬.(আমিই পারি) Amiee pari-1998


৭. (দলছুট)Dolchut-1999


৮. (দায়ভার)Daybhar-2000
৯. (আগুন পাখি)Agun Pakhi-2002- Music Video


১০.(একলা চলতে হয়) Ekla Cholte hoy-2002
১১.(মুখোমুখি) Mukhomukhi-2003


১২.(এই আগুনে হাত রাখো) Eai agune haat rakho-2004


১৩.(আমার কথা আমার গান) Amar kotha Amar gaan-2005-with VCD


১৪.(তীর্যক) Tirjak-2007

১৫.(এইবার নীলাঞ্জনা) Ebar Nilanjan-2008 ।

নচিকেতার প্রিয়ঃ

প্রিয় ব্যক্তিত্ব - বাবা ।

প্রিয় সময় -রাত ।

প্রিয় গায়ক - লতা মুঙ্গেশকর, মোহাম্মদ রাফী।

পিয় গজল শিল্পী - মেহেদি হাসান।

প্রিয় শহর - লস্ এঞ্জেলস (USA) ।

ছুটি কাটাতে পছন্দ -পাহাড়ে।

প্রিয় সঙ্গী - নিজে ।

প্রিয় সঙ্গীত পরিচালক - লক্ষ্মীকান্ত পেয়ারীলাল এবং মদন মোহন।

প্রিয় খাবার - চুমু।

প্রিয় অভিনেতা - নাসিরউদ্দীন শাহ এবং রবার্ট ডি' নিরো।

প্রিয় লেখক - শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মারিও পুজো এবং জ্যাক লন্ডন।

প্রিয় বই - দ্যা গডফাদার (মারিও পুজো)।

প্রিয় রঙ -হলুদ।

প্রিয় ভ্রমন গন্তব্য - অজানার উদ্দেশ্যে।

প্রিয় ফুল - যেকোন সাদা ফুল।

অবসরে প্রিয় কাজ - ছবি দেখা।

প্রিয় পানীয় - ভদকা।

প্রিয় পোশাক - ফেডেড জিন্স এবং শর্ট কু্র্তা।

প্রিয় পশ্চিমা ব্যান্ড - দ্যা বিটলস(The Beatles)।

প্রিয় সঙ্গীত যন্ত্র - গীটার।

প্রিয় খেলা - জীবন নিজেই তো একটি খেলা।

নিজের গাওয়া গানের মধ্যে প্রিয়ঃ

দলছুট।
এম্বিশন।
নীলাঞ্জনা-৩।
রাজশ্রী-৪।
এ সময় অসময়।
ইচ্ছেরা দিনে রাতে।
কে রাখে খোঁজ।
পেস মেকার।
মন চায়।
পাগলা জগাই।
চোর।
সলোমান।


নচিকেতার নিজের করা কয়েকটি উক্তিঃ

*বন্ধুদের পাপেও আছি, পূণ্যতেও আছি।

*One for all, all for one.

*সব সত্যি সবার জন্য নয়।

কয়েকটি ছবিঃ












নচিকেতার গানগুলো ডাউনলোড করতে পারবেন এখান থেকে। এছাড়া এখানে পাবেন সুমন, শ্রীকান্ত, শিলাজিৎ এর গানও।

আর এখানে পাবেন ভারতীয় বাংলা নতুন পুরাতন গানের অপূর্ব সমাহার।

 

সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুন, ২০০৯ রাত ২:০১
আশীফ এন্তাজ রবি বলেছেন: অসাধারণ পোস্ট, পারলে গানের লিংকগুলো দেবেন। চন্দ্রবিন্দু নিয়েও গানের লিংক এবং পোস্টের দাবী রইল।
০১ লা জুন, ২০০৯ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

সব দাবী পূরণের চেষ্টা থাকবে।

২. ০১ লা জুন, ২০০৯ রাত ২:০২
হিমালয়৭৭৭ বলেছেন: নচিকেতার গান স্কুলে পড়ার সময়ে অনেক শোনা হত, এখন সেভাবে শুনিনা। যাইহোক, সুমন-অঞ্জন-নচিকেতা...৩জনকেই দারুণ লাগে...

সুমনের ভয়েস এবং গানের কথগুলো অন্যরকম।
গান যদি ফানের জন্য হয়, তাহলে সবসময়ই অঞ্জন।
সবশেষ নচিকেতা.....তার ব্যাপারে মিশ্র অনুভূতি
০১ লা জুন, ২০০৯ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: আমার কাছেও অঞ্জন, সুমন ভালো লাগে।তবে সাবলীলতা, গানের কথা, হাস্যরসের মাধ্যমে সমাজের খারাপ দিকগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার ক্ষেত্রে নচিকেতার তুলনা আমি পাইনা।

অনেক ধন্যবাদ।

০১ লা জুন, ২০০৯ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।কেমন আছেন?

৪. ০১ লা জুন, ২০০৯ রাত ২:০৭
বজ্রাহত বলেছেন: এক কথায়:
অসাধারন!!

আর শেয়ার করার জন্য আপনাকে:
অসংখ্য ধন্যবাদ!!
০১ লা জুন, ২০০৯ সকাল ১১:০০

লেখক বলেছেন: আপনাকেও স্বাগতম...............।

অনেক ভালো থাকবেন।

০১ লা জুন, ২০০৯ সকাল ১১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।

০১ লা জুন, ২০০৯ সকাল ১১:০০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৭. ০১ লা জুন, ২০০৯ রাত ২:১৫
নেক্সাস বলেছেন: অসাধারণ

আমার প্রিয় শিল্পী

লেখক কে ধন্যবাদ
০১ লা জুন, ২০০৯ সকাল ১১:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৮. ০১ লা জুন, ২০০৯ রাত ২:১৫
নেক্সাস বলেছেন: অসাধারণ

আমার প্রিয় শিল্পী

লেখক কে ধন্যবাদ
০১ লা জুন, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৯. ০১ লা জুন, ২০০৯ রাত ২:১৫
নেক্সাস বলেছেন: অসাধারণ

আমার প্রিয় শিল্পী

লেখক কে ধন্যবাদ
০১ লা জুন, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

০১ লা জুন, ২০০৯ সকাল ১১:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

ভালো থাকবেন...............

০১ লা জুন, ২০০৯ সকাল ১১:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১২. ০১ লা জুন, ২০০৯ রাত ২:৪৪
শয়তান বলেছেন: নীলাঞ্জনা-৩ পর্যন্ত শোনা আছে । এখন কত চলে ?

পারলে পরের গুলার অডিও লিংক দিয়েন।

০১ লা জুন, ২০০৯ সকাল ১১:০২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

সব দাবী পূরণের চেষ্টা থাকবে।

০১ লা জুন, ২০০৯ সকাল ১১:০২

লেখক বলেছেন: এখন আর নাই????কেন???

১৪. ০১ লা জুন, ২০০৯ ভোর ৪:৩০
কেল্টূ দা বলেছেন: আস্তে আস্তে মেদ জমবোই , উপায় নাই ।
০১ লা জুন, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: হুমম..................উপায় নাই।

১৫. ০১ লা জুন, ২০০৯ ভোর ৫:৩৭
সিংহ বলেছেন: Quite interesting. I have similar test with Nachiketa. Nasiruddin Shah, Robet De Niro, Mario Pujo, the Godfather, Sirshendu, Beatles, Guitar etc.
০১ লা জুন, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: উরে বাব্বা এ দেখি একেবারে টেলিপ্যাথি............।।

১৬. ০১ লা জুন, ২০০৯ সকাল ৯:৩০
আসিফুজ্জমান তমাল বলেছেন: পছন্দের গায়ক। অসাধারন লেখনি শক্তির অধিকারী।
০১ লা জুন, ২০০৯ সকাল ১১:০৪

লেখক বলেছেন: আমারও...............।।গায়কীও খারাপ না মনে হয়......

১৭. ০১ লা জুন, ২০০৯ সকাল ৯:৪৮
কাক ভুষুন্ডি বলেছেন: ১৩. ১৪. ১৫. এই তিন্টা এ্যলবামের লিংকু দেন
০১ লা জুন, ২০০৯ সকাল ১১:০৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

সব দাবী পূরণের চেষ্টা থাকবে।

১৮. ০১ লা জুন, ২০০৯ সকাল ৯:৫৭
সোজা কথা বলেছেন: প্রিয়তে । নচিকেতা-সুমনরা বাংলা গানের এক নতুন মাত্রা যোগ করেছে। শ্রোতা তৈরী করেছে জীবনমুখী গানের ।
০১ লা জুন, ২০০৯ সকাল ১১:০৫

লেখক বলেছেন: সহমত..................অনেক ভালো থাকবেন।

১৯. ০১ লা জুন, ২০০৯ সকাল ১১:০৭
রুখসানা তাজীন বলেছেন:
প্রিয়তে না নেয়ার কোন কারণ নেই। বস আসছে সিডনী এই ১৩ তারিখ। সামনাসামনি গান শোনার শখটা মিটছে অবশেষে।
০১ লা জুন, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: ইশ...............খুব হিংসে হচ্ছে।

ভালো থাকবেন।

২০. ০১ লা জুন, ২০০৯ সকাল ১১:৪৩
অমি রহমান পিয়াল বলেছেন: একটা সুর চোর, কোনো অরিজিনালিটি নাই। তবে গায় সুন্দর। লিরিকস ভালো। নীলাঞ্জনা :
০১ লা জুন, ২০০৯ সকাল ১১:৫১

লেখক বলেছেন: সুরের ক্ষেত্রে অন্য গানের সাথে মিল কিছুটা পাওয়া যায় তা ঠিক।তবে অরিজিনালিটি নাই এ কথা সর্বৈ্ব মিথ্যা।

তার গানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে গানের কথা।আর সুন্দর গায় তাতো আপনিই বললেন।তবে যাই হোক জীবন মুখী গানের ক্ষত্রে এর চেয়ে বেশী কিছু দরকার আছে বলে মনে হয়না।এই ধরনের লিরিকস এ গান গাওয়া এত সহজ নয়।এতে সুরের মিল খুঁজে পেলে সেটা দোষের কিছু না। আর তার কন্ঠের ভ্যারিয়েশন এবং চমক অস্বীকার করার উপায় নাই।

গজল, কাওয়ালী, রবীন্দ্র সঙ্গীত এর ক্ষেত্রেও তার মেধা অনস্বীকার্য।

০১ লা জুন, ২০০৯ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: চেনেননা নাকি??? না চিনলে ক্ষতি নাই..................


নচিকেতা , সুমনের অবদান ভুলে যান
রিমেকের গানই মনলোভা
একথা বলেন যারা, বাংলা গানের খরা
কাটাল কী তাদের বাবা?

(নচিকেতার একটি গানের কয়েক লাইন)

২২. ০১ লা জুন, ২০০৯ সকাল ১১:৫২
কিছুকিছু বলেছেন: অসাধারণ.............অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ আপনাকে..
০১ লা জুন, ২০০৯ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: আপনাকে স্বাগতম.....................ভালো থাকবেন।

০১ লা জুন, ২০০৯ দুপুর ১:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

০১ লা জুন, ২০০৯ দুপুর ১:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

২৫. ০১ লা জুন, ২০০৯ দুপুর ১:৩২
বুদ্ধিজীবী বলেছেন: তয় পোষ্ট কিন্তুক সেইরাম হইচে............আমার পিরিয় গায়ক.........।পেলাচ..................।।
০১ লা জুন, ২০০৯ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: আরে বুদ্ধিজীবী বাইজান দেকি..................ক্যাবেচেন???

অনেক ধন্যবাদ।

২৬. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১০
জটিল বলেছেন: কেন যেন পশ্চিম বঙ্গের গান তেমন মনে ধরে না , তবে বই পড়ি প্রচুর ।
নচিকেতার ফ্যান দের জন্যে সুন্দর পোস্ট ।
০২ রা জুন, ২০০৯ রাত ৮:০৩

লেখক বলেছেন: আমি নিজেও নচিকেতার মহাভক্ত..................


অনেক ধন্যবাদ.........।।

২৭. ০৫ ই জুন, ২০০৯ রাত ১১:৪৮
শফিক আসাদ বলেছেন: জীবনমুখী গান কি তা আমাকে নচিকেতাই শিখিয়েছে।
২১ শে জুন, ২০০৯ রাত ১:৪৪

লেখক বলেছেন: Jotil kotha boleche vai............Nachiketa amader asolei anek kichu sikhieche.......

thanks for ur nice comment.

২১ শে জুন, ২০০৯ রাত ১:৪৫

লেখক বলেছেন: Thanks a lot for ur nice comment..........


valo thakben .............anek valo............

২৯. ২১ শে জুন, ২০০৯ রাত ১:৫০
চরণ দাস বলেছেন: বস্তির লোকেরা নচিকেতা-শিলাজিত শোনে, IMAO

ভদ্রলোকেরা অঞ্জন-শ্রীকান্ত শোনে, IMAO

হিপোক্রেটরা সুমন শোনে, IMAO
২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: হুমম.................IMAO অর্থ কি?


বস্তির লোক আর যেই শুনুক আমি শুনি এইটাই বড় কথা। তাতে যদি আমারে বস্তির লোক কন কইতে পারেন।আপত্তি নাই।

২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: ২৫ মতারিখ র‌্যাডিসন এ গাইবেন।অখানে কোন বস্তির লোকেরা শুনবে?আমি তো পারবনা।

৩০. ২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
চরণ দাস বলেছেন: বিশেষ কাউরে কই নাই। ব্যক্তিমত মতামত আগেই কইসি। যার জন্যি imao ( in my arrogant opinion ) উল্লেখ কইরা দিসি। নু হার্ড পিলিংগস। ভালু তাকবেন। কেউ যেমন কয় কিরিকেট ভদ্দরনুকের কেলা আবার কেউ কয় আইলসাদের।
২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: হুমম............ঠিকই কইছেন।আপনি চরন দাস নিক না নিয়া হীরক রাজ নেন, কাজে লাগবে।

সত্যজিৎ আপনার মতামতের এই দৈন্যদশা দেখলে এই কথাই কইত।

৩১. ২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
জটিল বলেছেন: চরণ ভ্রাতা রে উত্তম জাঝা =p~
২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: আরে জটিল ভাই যে।ভাই কেমন আছেন?

১ মাস পর আপনাদের মাঝে আসলাম আবার।না এসে আর থাকতে পারলাম না।ভাবলাম সিগারেট কমাইয়া দিয়া নেট রাখব।


কিন্তু আইসাই বিতর্কিত কমেন্ট এর পাল্লায় পড়লাম!!!!!!!

৩২. ২৪ শে জুন, ২০০৯ রাত ৮:০২
চরণ দাস বলেছেন: ঠিকাসে। আমারে দুইডা মাইনাস দেন কিন্তু রাগ কইরেন্না। হার্ট hurt হবে, ইমানে কইসি। :)

শর্টে কাম সারতে চাইসিলাম। খুলসা কইরাই দেই।

হিন্দী গানের কলি...সদ্য শেখা গালাগালি...নচিকেতার সব এলবাম শুনতে শুনতে বড়ো হইসি।

নীলাঞ্জনাসহ বেশ কয়েকটা কুব পিরিয়ো ছিল।

হের গলা দিয়া সাইত রকম আওয়াজ বারয় এ কতা সত্য।

এক সময় দেকলাম যে নচির গানের সাতে একটা কিশোর বা বছর কুড়ির ছেলে আইডেন্টিফাই করতে পারবে বা বস্তির লুকেরা পা দুলাতে পারবা।

রবীন্দ্রনাথের গানে যে চিরন্তন বেপারটা আসে হেইডা অঞ্জনের মদ্যিও আসে। নচিরা দু চাইরডা গান দিয়া হারায়া যাবে। কিন্তু অঞ্জন দত্তেরা শ্বাশ্বত।

সুমন্রে লয়া আর কি কমু? শিল্পীরে আর ব্যক্তিজীবনে আদর্শিক অবস্থান এই দুইডা আলাদা কইরা দেকার মতুন মহত লুক আমি নই। এইহানে আমি হীরক্রাজের মতুন পচা নুক। :)
২৪ শে জুন, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: আপনি নচিকেতার দুই একটা গান শুনে তার হারাইয়া যাওয়ার হিসেব কষছেন?

আপনি আসলে "বিমূর্ত" আর "বিনোদনের মাধ্যমে আবেদন" জিনিস দুইটা বোঝেনইনা।পার্থক্য তো দূরের কথা।নচিকেতার সব গান শুনে দেখবেন, বিনোদনের মাধ্যমে এমন দর্শন কজন শিক্ষা দিতে পারে তা বুঝবেন আশা করি।

এখন বুঝলাম নচিকেতা কত দুঃখে গেয়েছিলেন.........

"তবে লিখব কার জন্য, মস্তিষ্কে সব দৈন্য;
এই কান্না, ঘাম পাবে কী দাম, সব অন্ধের ছুঁয়ে দেখা;
এই মূর্খের দেশে গাওয়া সেতো ন্যাকামী, বোকামী;
কী বল!!!
এই যে রক্তে ঘামে লেখা, যায় কি যায় কিছু শেখা?"

৩৩. ২৪ শে জুন, ২০০৯ রাত ৮:৪২
চরণ দাস বলেছেন: জ্বি। আমি কিসু বুজিনা। সেই মুসতিসকের দইন্য ডাকার যন্যি এমুন নিক নিসি। এই সহজ কতাডি আপনে বুজলেন্না। হায় আল্লা! :(
২৪ শে জুন, ২০০৯ রাত ৮:৪৫

লেখক বলেছেন: নিজে বুজেছেন তো, এজন্যই ধন্যবাদ।

৩৪. ২৪ শে জুন, ২০০৯ রাত ৮:৪৮
অলস ছেলে বলেছেন: প্রিয় গায়ক সম্পর্কে পড়তে ভালো লেগেছে।
২৪ শে জুন, ২০০৯ রাত ৮:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

চরন দাসের সূত্রমতে আমরা কিন্তু বস্তিবাসী!!!!!!!!!হাহাহাহা

৩৫. ২৮ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
আসিফুজ্জমান তমাল বলেছেন: ২৫ তারিখে গিয়েছিলাম।অসাধারন পারফরমেন্স।প্রায় ২ ঘন্টা যাবৎ মাতিয়ে রাখলেন তিনি।তবে একটাই দুঃখ, তিনি আমার অনুরোধের গান গাইলেন না। গানটি ছিল "মূখ্য সুখ্যের গান"।
২৮ শে জুন, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: আপনার অনুরোধের গানটা তো রাজনীতিবিদদের কটাক্ষ করে গাওয়া।তাই যাতে কোন বিতর্ক না হয় তাই বোধহয় গাননি।

আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল।কিন্তু পারলাম না।

৩৬. ০৮ ই জুলাই, ২০০৯ সকাল ৭:১১
নাজিম উদদীন বলেছেন: আহা একসময় দিনরাত তার গান শুনতাম।
০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: আমি এখনও দিন রাইত শুনি...............শুনবও আমরন..................।

৩৭. ০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৯
স্বপ্নরাজ বলেছেন: নচিকেতার ভক্তদের জন্য ভাল পোস্ট। তবে লোকটা নকল সুরে গান গায় বলে আমার ভাল লাগেনা । সরি।
০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৫

লেখক বলেছেন: হুমম............কিছু মানুষের ভালো লাগলেই হবে.........এক জিনিস সবারই ভালো লাগবে এ আশা করাও অন্যায়............।।

৩৮. ২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:০৬
কাক ভুষুন্ডি বলেছেন: পিয়াল ভাই আপনি যেই ভিডুটা দেসেন সেইটা নিলাঞ্জনা না ঐটা অনির্বান।
২০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: সঠিক......ওইটা অনির্বাণ-২।

৩৯. ০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৩:১৫
মহাকালর্ষি বলেছেন: আপনি কে ভাই!? এতদিনেও পরিচয় হয়নি! আসলে আমিই যত নষ্টের মূল, এত অনিয়ম...আবার আপনাদের উপর রাগ ঝাড়ি!
যাহোক, আপাতত প্রিয়তে রাখলাম (অবশ্য একটু আগে আপনার আরেকখান কেসড করেছি), পরে নাহয় চা খেতে খেতে আলাপ...
আচ্ছা! এভাবে সুমন, শিলাজিৎ, অঞ্জনের একটা করে দিলে হয় না?
আশায় আশায়...ধন্যবাদ!
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: eito alap hoilo.asole net er line ta ei mashe nei tai oniomito.line thik holei kotha barta sob hobe.



je kono somoy.

৪০. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
ধন্যবাদ না দিলে অন্যায় হয়ে যাবে। প্লাস এবং মুখপুস্তিকাতে ও লিঙ্ক শেয়ার করলাম।
২৮ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।


অনেক ভালো থাকবেন।অনেক।

৪১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫
দুর্বলতার অমিত বলেছেন: আমি নচিকেতা এর অন্যরকম একজন ভক্ত। জনারন্যে নিসংঙগ পথিকের প্রিয় পোষ্ট দেখতে গিয়ে এই পোষ্টটা দেখলাম। অনেক ভালো লাগলো। প্লাস আর সরাসরি প্রিয়তে।
আপনার জন্য শুভকামনা রইলো।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: অন্যরকম ভক্ত মানে বুঝলামনা............কেমন ভক্ত??


অনেক ধন্যবাদ আপনাকে..........

৪২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯
দুর্বলতার অমিত বলেছেন: অন্যরকম ভক্ত মানে পাগল টাইপ ভক্ত। একবার নচিকেতা কে নিয়া বাবার এক বন্ধু উলটাপালটা কথা বলাতে তার সাথে ঝগড়া লাগায় দিয়াছিলাম...আরো অনেক ঝামেলা করছিলাম।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: আমারও ওই একই অবস্থা।


যাই হোক ভালো থাকবেন।

৪৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪০
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই।

রেট কত এখন উনার? বাংলাদেশে আসবেন না ?
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: রেট জানিনা।জুন না যেন জুলাইতে বাংলাদেশে কনসার্ট কইরা গেছে।

৪৪. ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩
তেলাপোকা বলেছেন:
প্রিয়তে রাখলাম।
০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে..................

৪৫. ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪
রনি রাজশাহী বলেছেন: থ্যাঙ্কু। পোস্ট ফেভারিটে।
০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রনি ভাই...............

৪৬. ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯
মাটি ও মানুষ বলেছেন: ভালো লাগসে পইড়া । ধন্যবাদ।
০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ.........

০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদের সহিত গৃহীত হইল...............

৪৮. ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৯
পলাশ সরকার বলেছেন: ব্যাপক তথ্য জানলাম। প্রিয়তে রাখা ছাড়া উপায় নাই।
০১ লা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পলাশ সরকার।

১২ ই মার্চ, ২০১০ দুপুর ১:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ!!

৫০. ১২ ই মার্চ, ২০১০ দুপুর ১:৩৬
সিদ্দিকা সীথি বলেছেন: নচির একটা গানের কথা এরকম-

ভালবাসা বায়ানাক্কা চলে গেছে বহুদুর
...
তখনি নেমে আসে সন্ধ্যা,
পৃথিবীতে আর বুকে

গানটার কনসেপ্ট এরকম যে অনেক নাম করার পর যখন অবস্থান পড়ে যায় তখনে কেউ ফিরেও তাকায় না। গানটার নামটা কি জানেন?
১২ ই মার্চ, ২০১০ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: গানটা হচ্ছে.........

আকা-বাকা সড়কটা চলে গেছে বহুদূর...

৫১. ১২ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৩২
শিরীষ বলেছেন: খুব যত্নের পোস্ট। নচি'র পাগল ছিলাম - জীবনটাকে দুলিয়েছে এক সময়।

অনেক ভাল লাগলো আমার !!
১২ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ.........


ভদ্রলোক আমার জীবনটাকে দোলাচ্ছে এখনও!!

৫২. ১৬ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২১
সজল বস বলেছেন: বার টাকা গান টা ডাউনলোড করতে চাই। কিভাবে? +++ ধন্যবাদ
১৬ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: Click This Link


এখানে পাবেন!!

৫৩. ১৮ ই মার্চ, ২০১০ রাত ১০:০৪
সজল বস বলেছেন: ধন্যবাদ।
অঞ্জনের কাঞ্চনজঙ্ঘা কিভাবে পাবো?
১৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৩১

লেখক বলেছেন: Click This Link

এইখানে লিরিক সহ লিঙ্কু আছে.........

৫৪. ১৯ শে মার্চ, ২০১০ সকাল ১০:২২
সজল বস বলেছেন: আবারও ধন্যবাদ।
১৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:১২

লেখক বলেছেন: আপ্নেরেও ধইন্যা।

৫৫. ০৩ রা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২২
হাম্বা বলেছেন: comment by: রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: সরাসরি প্রিয়তে।
০৩ রা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: আপনার কি অবস্থা?

৫৬. ০৩ রা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪২
অসময়ের আমি বলেছেন: কি বলব নচিকেতা,সুমন,অন্জনের গান শুনে ঘুমাতে হয়..
০৩ রা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: সেইম হিয়ার ............

৫৭. ০৩ রা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
অসময়ের আমি বলেছেন: মাতাল জগাই এর চরিত্র নিয়ে একটা সিরিজ শুরু করতেছি..মাতাল জগাই এবং আমাদের রাজনীতিবিদ..একটু দেখেন.মাতাল জগাই আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান.... বি:দ্র:পড়ে কেউ মনে দু:খ পাইলে আমারে গালি দিয়েন না.সব দোষ মাতালের
০৩ রা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: আচ্ছা, দেখতে হয় জগাইয়ের কি অবস্থা!

৫৮. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ৮:৪১
হাম্বা বলেছেন: আবার বলা লাগবে?

( আমার ব্লগে একবার ঘুরে আসেন, নিজেই বুঝবেন)
০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১২:১৬

লেখক বলেছেন: স্যরি ভাই............বোঝা উচিৎ ছিল.........যাই হোক, অনেক অনেক ধইন্যা!

০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১২:৩১

লেখক বলেছেন: ধইন্যা............ধইন্যা!!

৬০. ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ৯:১৫
সন্ধ্যেরখাতাথেকে বলেছেন: ব্যক্তিগত মতঃ ভদ্রলোক(নচিকেতা) ভাল গাইলেও আদপেই not a fair man....যার জন্যে ওনার বাজার পড়তির দিকে.. আসলে আমরা মনে হয় দাবি করি যে public figureদের কাজ-কাম স্বচ্ছ হতে হবে।
০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ৯:৪৯

লেখক বলেছেন: এই ব্যাপারটা আমার জানা নেই।তাই কোন কমেন্ট করলাম না।তবে ভাই এখন স্ময় এসেছে মানুষের ব্যক্তিজীবন থেকে কাজকে আলাদা করার।কিচ্ছু করার নেই।আর বাজার পড়তির দিকেও মনে হলোনা।যা বের করে তাইতো টপচার্টে থাকে।

পাবলিক ফিগারদের কাজ স্বচ্ছা হতে হবে সেটা ঠিক আছে, তবে বিচার করার আগে আমাদেরও স্বচ্ছতার সংগা জানতে হবে।

ধন্যবাদ।

৬১. ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১১:০৭
সন্ধ্যেরখাতাথেকে বলেছেন: বহুদিন হল পশ্চিমবঙ্গের top list এ না,নচিকেতা নেই...নয় এর দশকের মানুষ ওনারা...এখন তাই শুভমিতা কি রশিদ খান কে দরকার হয় record হিট করাতে,উনি নেমে পড়েন রাজনীতির মাঠে...তবু পুরোনো গান গুলো এখন ও আমাদের যৌবনকে ফিরিয়ে দেয়। ;) ...
০৫ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৩২

লেখক বলেছেন: এখানে একটা ব্যপার আছে।শুভমিতা নচিকেতার ছাত্রী।তিনি নিজের হাতে তিলে তিলে গড়ে তুলেছেন শুভমিতাকে।নিজের মেয়ের মত দেখেন শুভমিতাকে।তাই প্রশ্ন থেকে যায়, নচিকেতার কি শুভমিতাকে দরকার হিট হতে?নাকি উল্টোটা?অবশ্যই উল্টোটা।আর ওস্তাদ রশীদ খানের সাথে যে এলবাম করেছেন ওটা রাগ প্রধান গানের এলবাম।ওটা উচ্চাংগ সঙ্গীত প্রিয় শ্রোতারা ছাড়া কেউ শুনে ভাল্লাগবেনা।শুধু পুরস্কারই যা জুটেছে কপালে।এখানে সে ব্যবসার উদ্দেশ্যে কিছু করেছে বলে মনেই হয়না।

সেই নব্বই এর দশক (১৯৯৩) এ শুরু।আজ অবধি (১৫ বছর ধরে) টপ চার্ট শাসন করে চলছেন তিনি জীবনমুখী গান নামক ভিন্নধারার গানের মাধ্যমে।গত বছর এর ২৪ শে সেপ্টেম্বর সারেগামা এইচ.এম.ভি.'র ব্যানারে বাজারে আসা তার "এইবার নীলাঞ্জনা" এলবামটি সারাদেশে একসপ্তাহ ধরে সর্বাধি বিক্রিত তালিকায় ১ নম্বর স্থান দখল করেছিল

সুতরাং তিনি এখন আর টপলিস্ট শাসন করেননা কথাটা বলা একটু বেশি ঝুকি নেয়াই হয়ে গেল না?

আসলে লোকটা গান খুব কম করেন।এর পিছনে কারন হিসেবে তিনি বলেছেন "আমি একটা জিনিস দেখেছি, যে র‌্যান্ডমলি যদি কোন কিছু দেয়া হয়, তাহলে সেটা ট্র্যাশ হওয়ার সম্ভাবনাই বেশি। আর আমিতো ঘটনা নিয়ে গান তৈরি করি, ঘটনা ঘটে, সেটা রিয়ালাইজেশান হতে হয়, তারপরে গান, সুতরাং সময় তো লাগবেই।"

এটাকে আমরা বাজার পড়তি হিসেবে বললে সেটা দুঃখজনকই!!

আপনার আলোচনা ভালোলাগল।আপনাকে অনেক ধন্যবাদ!

০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪৯

লেখক বলেছেন: ধইন্যা!!!

৬৩. ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪০
সুবিদ্ বলেছেন: অনেক পড়ে চোখে পড়লো.........

খুবই ভালো লাগলো
০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!!!

৬৪. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ২:২১
ডলুপূত্র বলেছেন: নচিকেতা আমার প্রিয়তম শিল্পি।
নচিকেতা প্রথমত একজন মেধাবী কবি। তারপর একজন মহৎ গায়ক। আমি নিন্দুকের শত নিন্দার মুখোমুখি দাড়িয়ে বলব- নচিকেতাই সেরা। আমি সঙ্গিত সম্পর্কে বুঝি কম। সুর চুরি সম্পর্কে যদি কথা ওঠে তবে প্রশ্ন থাকল যে, কয়টা গানের সুর অরজিনাল? নচিকেতার অনেক গান আমাকে বেচে থাকার অনুপ্রেরনা দেয়। আমি আমার চরম দুঃসময়ে নচিকেতার গান- (যখন সময় থমকে দাঁড়ায়) সর্বক্ষন গুনগুন করে গেয়েছি, এখনও গাই।

আমি একটু অবাক হয়েছি নচিকেতার প্রিয় গানের মধ্যে-
ক. যখন সময় থমকে দাঁড়ায়
খ. পুত্র এখন মস্ত বড় মস্ত অফিসার
গান দুটি না দেখে।
আশা করি পরবর্তীতে নচিকেতাকে নিয়ে বিস্তারিত কেউ লিখবেন।
সবাইকে শুভেচ্ছা।
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪১

লেখক বলেছেন: কে কি বলল তা বাদ দেন............

একজন মানুষ দুঃসময়ে যদি গানের মাধ্যমে বেঁচে থাকার অনুপ্রেরনা পায়, তাহলে সে গানের সুর নকল না গানের গায়ক নকল এ প্রশ্ন অবান্তর!!!

নচিকেতাকে কাছ থেকে না দেখে তার সম্পর্কে বিস্তারিত লেখা খুবই কষ্টকর হবে।তবুও কেউ লিখতে পারলে তার জন্যে আগাম শুভকামনা জানিয়ে রাখলাম।

আপনাকেও ধন্যবাদ।

১৮ ই মে, ২০১০ রাত ৮:১৯

লেখক বলেছেন: thanks a lot.

৬৬. ০৩ রা জুন, ২০১০ রাত ১১:৫৬
কথক পলাশ বলেছেন: আপনার এই পোস্টটি প্রিয়তে নিলাম। আমিও দুটি পোস্ট দিয়েছিলাম নচিকেতাকে নিয়ে। পারলে একবার আসবেন।
১. পুরনো দিনের গান-নচিকেতা , অনির্বাণ ও আমরা
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ............দেখে আসব।

৬৭. ১৩ ই জুন, ২০১০ দুপুর ১:১৪
দিকভ্রান্ত উন্নাসিক বলেছেন: ভাই পোস্ট ভালো হইসে। আমি আগুন পাখি album টা খুঁজছি... আমাকে কোন লিংক দিতে পারেন?
১৩ ই জুন, ২০১০ দুপুর ২:০৮

লেখক বলেছেন: নারে ভাই।ওই এলবামটা নাই।তবে আগুন পাখি মিউজিক ভিডিওটার কিছু অংশ ইউটিউবে আছে।

অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।

৬৮. ১৩ ই জুন, ২০১০ দুপুর ২:৫৮
নীলঞ্জন বলেছেন: নচিকেতার গানের তুলনা হয় না। ওর গান থেকেই আমার নিকনেম। প্রিয়তে।+++++++++++++++++++++++++++++++++++++
১৩ ই জুন, ২০১০ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: ধইন্যা!!!!!!!!!

২৯ শে জুন, ২০১০ রাত ১১:২০

লেখক বলেছেন: ধন্যবাদ অনিমেষ হৃদয়।

০৪ ঠা জুলাই, ২০১০ সকাল ১১:০৩

লেখক বলেছেন: থ্যাঙ্কস।

৭১. ০৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২৯
মিটন আলম বলেছেন: নচিকেতা, অঞ্জণের চেয়ে সুমনের গানই ভালো লাগে বেশি
০৭ ই জুলাই, ২০১০ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: আমার তিনজনকেই ভাল্লাগে, তবে নচিকে অনেক বেশি।

৭২. ০৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:০৫
িরয়াজ উিদ্দন বলেছেন: এরকম একটি লিখা অনেকদিন খুজছিলাম।

ধইন্যা আর পিলাচ সাথে পিরিয়তে।
০৮ ই জুলাই, ২০১০ সকাল ১১:০৭

লেখক বলেছেন: আপ্নেরেও ধইন্যা।

৭৩. ২১ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৫৪
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ভাই কি লিখছেন কাচ্চি বিরিয়ানি , বোরহানী, ফিরনীর দাওয়াত ।
২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: বই মাথার উপ্রে দিয়া গেলগা। মাথা ধুইয়া আসেন।

৭৪. ২১ শে জুলাই, ২০১০ দুপুর ১:০৬
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: নচিকেতা আমার আদর্শ,আমাদের চার ভাইবোনের কমন প্রিয় গায়ক।
২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: শুইনা মনটা ভইরা গেলগা। আপ্নেরা চারজনই আদর্শবান মানুষ হোন এই কামনা করছি।

৭৫. ২১ শে জুলাই, ২০১০ দুপুর ১:০৭
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: ওর বেশ কিছু গান আমার অসম্ভব প্রিয়।
২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: ওর সব গান আমার অসম্ভব প্রিয়!!!

৭৬. ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪০
মুরাদ-ইচছামানুষ বলেছেন: উন্নত মানের পোস্ট। প্লাস সহ প্রিয়তে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: ধইন্যা......ধইন্যা।

৭৭. ১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১:৪১
মনপবন বলেছেন: এ পোস্ট টি আমি একজনের প্রিয়তে র তালোকায় পেয়ে পড়লাম এবং এতপুরোনো হওয়া সত্তেও উত্তরের অপেকখায় না থেকেই মন্তব্য করতে বাধ্য হচ্ছি।

নচিকেতাকে মেধাবী বললে আসলে কম বলা হয়।অসাধারন প্রতীভাবান।ওনার আসল গুনটি হচ্ছে উনি উনার বক্তব্যকে আকর্ষনীয়ভাবে তুলে ধরতে পারেন।তাই আমাদের নতুন প্রজন্ম যেখানে মননশীল শিল্প থেকে মুখ ফিরিয়ে নিতে চলেছে,উপদেশ শুনতে চরম অনাগ্রহী বা ভাল কোনকিছু গ্রহনে উদাসীন,তখন তিনি দারুন সাফল্যের সাথে নিজের কারীসমায় শ্রোতাদের চেতনার মাটিতে আসীন করতে পেরেছেন তার জীবনমুখী গান দিয়ে।এটা অস্বীকার করার কোন উপায় নেই।

কিন্তু কারো কাজ ১০০ ভাগ নির্ভুল হয়না।উনার ও কিছু জায়গায় ভুল,না আসলে এটাকে ভুল বললে খাটো করা হয়।বলতে হবে অন্যায়।উনি রবীন্দ্রসংগীত নিয়ে যে কাজগুলো করেছেন সেটা মানা যায় না।অন্তত একজন ভাল রবীন্দ্রসংগীতপ্রেমীকে আহত করার জন্য যথেস্ঠ।শিল্পীতো অবশ্যই।উনি নিজে একজন উচ্চাংগ সংগীত শিল্পী।উনাকে যদি কোন একটা রাগ এর বেস পরিবর্তন করে গাইতে বলা হয় উনি কিন্তু মারতে আসবেন।তাহলে রবীন্দ্রসংগীতকে এভাবে ছেড়াকাটা করে গাইবার অধিকার উনাকে কে দিল?

বুঝলাম উনি যেভাবে গাইছেন সেভাবে খারাপ লাগছে না,ভালই লাগে শুন্তে।কিন্তু কিছু কিছু বিষয়ের মৌলিকতা ধরে রাখাটা খুব দরকার।ধরুন আপনি খুব সুন্দর একটা ছেলে।মেয়েদের মত যতই সুন্দর করে আপনাকে সাজানো হোক,আপনাকে কী ভাল লাগবে?
কিংবা ধরুন,আপনার মাকে আপনি চিরটাকাল ই শাড়ি পড়তে দেখেছেন,হঠাত যদি দেখেন সে জিন্চ আর ফতুয়া পড়ছে,এবং সে রকম ড্যাশিং আচরণ করছে,ভাল লাগবে আপনার?উদাহরনগুলো যতই হাস্যকর শোনাক না কেন রবীন্দ্রসংগীতের বেলায় এখন এমন ই হচ্ছে।পশ্চীমবংগে রিমিক্স করতে গিয়ে নচিকেতা গানগুলোকে বানাচ্ছে জগা খিচুরী,আর বাংলাদেশে "শিরোনাম",বানাচ্ছে "রক উইথ রবীন্দ্রনাথ", হচ্ছে না নচীকেতা মানের খিচুরী ও।

তাই,সরী উনাকে আমি এবিষয়ে সত বলতে পারছিনা।এবং বলাই বাহুল্য আমি রবীন্দ্রসংগীত শিল্পী না হয়েও একজন সাধারন মানুষ হিসেবে উনাকে ভাল লাগাতে পারছিনা এই একটি কারণে।আমার মনে হয় নিজের জাত চেনানোর জন্য জীবনমুখী গান আর উচ্চাংগই উনার বিচরনখেত্র হিসেবে যথেস্ঠ ছিল ,রবীন্দ্রনাথকে নিয়ে এমন ক্যারিকেচার না করে নিজের মান না কমালেও পারতেন।
২৭ শে আগস্ট, ২০১১ রাত ৯:১১

লেখক বলেছেন: একটাই কথা বলার আছে......"সম্পূর্ণ সহমত আপনার সাথে"

নচিকেতা-সুমনের অবদান ভুলে যান
রিমেকের গানই মনোলোভা
একথা বলেন যারা বাংলা গানের খরা
কাটালো কি তাদের বাবা?

এই গান যিনি গেয়েছেন তার কাছ থেকে আমি রবীন্দ্র সঙ্গীত নিয়ে ওই জিনিস মোটেই আশা করিনি!!!

৭৮. ০৫ ই আগস্ট, ২০১১ রাত ১১:৩৩
সি.কে. নাজমুল বলেছেন: "তখনি নেমে আসে সন্ধ্যা পৃথিবীতে আর বুকে" গানটা অনেক দিন থেকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। গানটির ডাউনলোড লিঙ্ক বা মেইল করে দিলে খুব উপকৃত হতাম। Mail Address:
২৭ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৫

লেখক বলেছেন: অপেক্ষা করেন। আপলোড করে দিবোনে একটু সময় লাগবে!!

২৭ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে রাইসুল জুহালা!!!

 

মোট সময় লেগেছে ১.০১৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রেলগাড়ির চাঁকা.........পাম্প দিলে ফুলিনা......ঠেললে চলিনা......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই