দেশে থাকতেও এই বিষয়টা বেশ পীড়া দিতো - বিশেষ করে একবার বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক ক্লাশের ছাত্রদের এক এক করে জিজ্ঞাসা করছিলেন কে কোন কলেজ থেকে এসেছে। আমি সেদিন কলেজের নাম বলতে রাজী হইনি। কারন হিসাবে বলেছি - যদি আমি নাম বলি - তাহলে যে চিত্রটা সবার সামনে ভেসে উঠবে তা হলো "নকল"। সুতরাং নিজেকে দ্রষ্টব্য না করেই থাকতে চাই। এ জন্য আমাকে কিছু পে করতে হয়েছে বটে। চাকুরী স্থলে দেখেছি "তোয়ালে"এর সাইজ এবঙ দাম দিয়ে কে কত বড় তা নির্ধারন করা হয়।
যা হোক, যখন বাইরে আসলাম, একটা প্রশ্ন যা এখানে করতে দেখি তা বিশেষ ভাবে ভাল লাগলো। প্রশ্নটা হলো - "হোয়াট ইউ ডু ফর লিভিং?"
এই কারনে ভাল লাগে যে, আমি ডাক্তার বা আমি এমবিএ - এগুলো কোন মানুষের পরিচয় হতে পারে না। এগুলো হলো পেশা এবং যা পরিবর্তণ যোগ্য। মানুষ হিসাবে তাদের নামের আগে বা পরে কোন বর্ণ যোগ করাও নিজেকে ছোট করা হয় বলেই আমার বিশ্বাস।কারন যখন আমরা নিজেদের নামের আগে বা পরে বর্নমালা যোগ করে নিজেদের বিশেষায়িত করি - সেটাতে বাদবাকীদেরকে ভিন্নশ্রেনীতে ঠেলে দেওয়া হয়। এটা একধরনের বর্ণবাদ - যা আমরা সবাই ঘৃণা করি।
ব্লগে সবাই যথেষ্ট পরিনত মানুষ আসে - তারা যখন ছোটদের মতো একটা বিষয় নিয়ে বিতর্ক করে - সেটা সত্যই হতাশাজনক।
আসুন সবাই পেশাভিত্তিক পরিচয়কে গৌন হিসাবে বিবেচনা করে নিজেদেরকে মানুষ হিসাবে সব বিভেদের উপরে স্থাপন করি।
সবার জন্য শুভ কামনা।
( বি:দ্র: - যারা এই বিতর্কে পোসট দিয়েছে - দয়া করে ডিলিট করার কথা ভাববেন কি? একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের কাছে এটা একটা আবেদন?
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৭ সকাল ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



