আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

"অদ্ভুত আঁধার এক" - মাঝি সাবধান!

২৮ শে মে, ২০০৭ রাত ১০:৪১

শেয়ার করুন:                   Facebook

বাংলাদেশ নিয়ে লেখার সাহস করা কঠিন। তারপরও গত কয়েক সপ্তাহের খবরাখবর দেখে কেমন যেন আশংকা হচ্ছে।
যেমন: ১) সেনাপ্রধান বললেন - উনি রাজনীতিতে আগ্রহী না।(বিশ্বাস করা কঠিন - কারন আগের দুই সামরিক সরকারে প্রধান একই কথা বলেছিলেন।)
২) নির্বাচন কমিশন তাদের পরিকল্পনা এবং লক্ষ্যের বিষয়ে কেমন যেন এলোমেলো হয়ে গেছে - কি করবে কি করবে না ঠিক করতে পারছেন না - মনে হচ্ছে সুতার টান আছে।
৩) যোগাযোগ উপদেষ্টার অতি উতসাহ।
৪) তথ্য উপদেষ্টার হিজ মাস্টার্স ভয়েজ সুরে কথা বলা।

সর্বশেষ রাজনৈতিক নেতাদের গ্রেফতার মনে হয় সরকারের ভিতরের অস্থিরতাই প্রকাশ করে। এই অবস্থায় একটা কবিতা মনে পড়লো ( জীবনানন্দ দাশ) - ব্লগরদের সাথে সেয়ার করি -

"অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই - প্রীতি নেই - করুণার আলোড়ন নেই

পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি
এখনো যাদের কাছে স্বাভাবিক ব'লে মনে হয়
মহত্‍‌ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।"

মনে হয়না অবস্থা এতোটা কঠিন - তবে মাঝিদের সাবধান থাকাটাই যুক্তিযুক্ত হবে। ঈশান কোণে বিক্ষিপ্ত কালো মেঘের আনাগোনা কিন্তু ঝড়েরই পূর্বভাস -

সুতরাং তৈরী হও মাঝি...

 

সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৭ রাত ১০:৪১

 

  • ৮ টি মন্তব্য
  • ১৪৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৮ শে মে, ২০০৭ রাত ১০:৫৭
comment by: যূথচারী বলেছেন: কিন্তু একটা কথা আমাকে বলেন, তারা তো ফেব্রুয়ারিতেও বলেছে ১৮ মাস, মার্চেও বলেছে ১৮ মাস, এপ্রিলেও বলেছে ১৮ মাস, কয়েকদিন আগে এই মে-র শেষেও তারা বলছে ভোটার তালিকা করতে নাকি ১৮ মাস লাগবে! তার মানে কী? এই ১৮ মাস আর কতদিন ধরে ১৮ থাকবে?
২. ২৮ শে মে, ২০০৭ রাত ১১:০১
comment by: এস্কিমো বলেছেন: তাই বলি মাঝি সাবধান - লক্ষ্য রাখতে হবে আবার যেন দেশটা চলে না যায় একটা ঢালুর দিকে - যেটা হয়েছিল ৭৫ এ এবং ৮২ সালে।

৩. ২৮ শে মে, ২০০৭ রাত ১১:০৩
comment by: আরশাদ রহমান বলেছেন: জনগণনের আশা যে ভঙ্গ হেবনা এমনটা ভাবার মত পরিবেশ এই সরকার তৈরি করতে পারেনি। এই বৃক্ষের ফল কি তা জেনেও আমরা আশাকরছি যদি নতুন কোন ফল দেয়!
৪. ২৮ শে মে, ২০০৭ রাত ১১:১৩
comment by: পথিক!!!!!!! বলেছেন: প্প্ব্রপ্প্ম্নপ্প্ম েপ্প্ব্বপ্প্মপ্প্বেুপ্প্ম প্প্ব্য
যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/নষড়ম/ঢ়ড়ঃযবথঢ়ড়ঃযবনষড়ম/28713003
৫. ২৮ শে মে, ২০০৭ রাত ১১:১৩
comment by: পথিক!!!!!!! বলেছেন: পড়ে দেখুনhttp://www.somewhereinblog.net/blog/pothe_potheblog/28713003
৬. ২৮ শে মে, ২০০৭ রাত ১১:২৯
comment by: রক্তিম বলেছেন: রক্তিম পূর্ভাবাস। যেভাবে শুরু করেছিলো সেভাবে শেষ নামাতে পারলো না। নিজেদের অবস্থানটাই ঠিক নেই, পারবে কি করে ?
৭. ৩০ শে মে, ২০০৭ রাত ৩:১৪
comment by: বড় ভাবী বলেছেন: এস্কিমো, তুমি কোথায় থাকো কানাডায়? আলাস্কায় অথবা আইসল্যান্ডে? বিয়ে করেছো? করতে আগ্রহ হয়? আমি তোমার জন্য মেয়ে দেখবো?
৮. ৩০ শে মে, ২০০৭ রাত ৩:১৯
comment by: এস্কিমো বলেছেন: @বড় ভাবী - আলাস্কায় অথবা আইসল্যান্ডে - কানাডায় নয় - এখানে বোধ হয় বানিজ্য হবে না - স্যারি।

 

 


I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ