somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা আবারো কি বোকা হচ্ছি?

০১ লা জুন, ২০০৭ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ডিনারের পর নেটে গিয়ে দেখলাম একজন আওয়ামীলীগের নেতাদের বিষয়ে বেশ একটা মজাদার পোস্ট দিয়ে নিদারুন আনন্দ পাচ্ছে। একে তো দেশের বাইরে থাকার যন্ত্রনা- তারপর দেশ নিয়ে এই ধরনের দলাদলি বেশ বিরক্ত লাগে। তাই একটা উল্টা পোস্ট দিয়ে ভদ্রলোকে রাগালাম - বেশ কাজও হলো। আমাকে আওয়ামীলীগ হিসাবে গালাগালি করে কিছুটা হলেও আনন্দ পেয়েছে।

একটা বিষয় ভদ্রলোক খেয়াল করেননি, তা হলো উনার দীর্ঘ পোস্টের বিপরীতে আমি যে পোস্টটা দিয়েছিলাম তার সর্বমোট শব্দসংখ্যা ছিল ১৫। এই ১৫টি শব্দ উনার সমস্ত অহংকারকে ভেঙ্গে দিতে সক্ষম হয়েছে - কারন উনি ধরে নিয়েছিলেন - আওয়ামীলীগের যত বেশী বদনাম করা যাবে বিএনপির তত ভাল হবে। সেটা যে ভুল ছিল তা আর বলার অপেক্ষায় নেই।

যা হোক - সেটা আলোচনার বিষয় নয়- যে বিষয়টা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তা হলো হঠাত করে কিছু প্রচারিত বিষয়ে এতো হৈ চৈ এর পিছনে কিছু নেই তো?

নীচের বিষয়গুলো একটু দেখা যেতে পারে:

১) যখন গিয়াসউদ্দিন আল মামুনকে ধরা হলো এবং দীর্ঘ দুই মাস সাংবাদিকগন আপ্রান চেষ্টা করেও একটা রিপোর্ট করতে পারলেন না।

২) এই পর্যণ্ত প্রায় সকল গ্রেফতাকৃত রাজনীতিকদের রিমান্ডে নেওয়া হলো - কিন্তু সেখনে কি কথা হয়েছে সে বিষয়ে কোন নিউজ মিডিয়া কোন রিপোর্ট করেনি বা করতে পারেনি।

এতে মনে হয় রিমান্ডে জিজ্ঞাসাবাদ বিষয়টা বেশ গোপনে এবং কঠোর নিরাপত্তার মধ্যেই করা হয়। সেখানে কোন সাংবাদিক, মিডিয়াকর্মী রাখা হয় না বা কোন প্রেস ব্রিফিং করা হয় না।

এই অবস্থায় গত কয়দিন যাবত বড়সড় কয়েকজন নেতার জবানবন্দীর বিস্তারিত বিবরন যেভাবে মিডিয়াতে প্রচারিত হচ্ছে তাতে সন্দেহবাতিকগ্রস্থ কিছু মানুষের জন্যে বিরাট প্রশ্ন তৈরী হয়েছে।

নিচের কয়েকটা বিষয় আবার দেখি:

১) বিগত কয়েক সপ্তাহ যাবত সরকারের কর্মকান্ডের মদ্যে কেমন যেন একটা লক্ষ্যহীনতা দেখা যাচ্ছিল। রাজনৈতিক দলের সংস্কার প্রক্রিয়া প্রায় ভেস্তে যাচ্ছিল।
২) সেনাপ্রধান পত্রিকার সম্পাদকদের সাথে বৈঠক করেন।
৩) বিএনপির সংস্কারপন্থী হিসাবে বাবর হাইপ্রোফাইল লেভেলে চলা ফেরা করছিলেন।
৪) যখন তাদের ধরা হয় তখন সরকারপক্ষ থেকে জানানো হয় - তাদের কাউকে কাউকে ধরা হয়েছে দূর্নীতির খবর বের করা জন্যে - যদিও তাদের নামে দূদকে কোন অভিযোগ ছিলনা।

উপরের বিষয়গুলো এক করলে দেখা যাবে - একটা পরিকল্পনার অংশ হিসাবে মিডিয়াতে জোরসোরে কিছু চমকপ্রদ তথ্য আসছে।

অনেকের হয়তো মনে আছে বিশ্ববেহায়া এরশাদ ক্ষমতায় আসার আগে ঠিক মিডিয়াতে দূর্নীতি নিয়ে তুমুল ঝড় উঠানো হয়েছিল। যুবমন্ত্রী আবুল কাসেমের বাড়ী থেকে সন্ত্রাসী ইমদুকে ধরা হয় - মিডিয়া দূর্নীতি নিয়ে একটা সোরগোল তোলে - আর জাতি পায় বিশ্বের শ্রেষ্ঠ দূর্নীতিবাজকে।

এদিকে একটা বিষয় লক্ষ্য করার মতো - বড় দুই দলেল এই বিপর্যয়ে সবচেয়ে খুশী দালালচক্র। যারা বিগত ৫ বছর লুটপাটের সাথে জড়িত থেকেও নিজেদের ক্লিন হিসাবে দেখাতে চেস্টা করছে।

সর্বশেষ কথা হলো - পুরো বিষয়টাই একটা ধারনার উপরে লেখা এবং আশা করছি বাংলাদেশের মানুষকে আরেকটা প্রতরানার মধ্যে দিয়ে যেতে হবে না। আশা করছি - কেহ পরিকল্পিত ভাবে আমাদের বোকা বানাচ্ছে না বা আমরা বোকা হচ্ছি না।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৭ রাত ১০:৩৫
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×