কানাডায় বাংলা বইমেলা: ক্ষনিকের জন্যে নস্টালজিক হওয়া
আছে জেলা সমিতিগুলোর পিকনিক, ছিল রাজনৈতিক দলগুলোর সন্মেলন, আছে বাংলাদেশ থেকে আসা বিশিষ্ট ব্যাক্তিবর্গের সম্বর্ধনা ...ইত্যাদি। ইদানিং শুরু হয়েছে মেলা। এই বছর হবে তিনটি মেলা। বাংলা মেলা, সময় মেলা ( এই দুইটি দুইটি বাংলা সাপ্তাহিকের আয়োজন) আর বাঙালী উতসব।
এবারই প্রথম টরন্টোর একমাত্র বাংলা বইয়ের প্রতিষ্ঠান "অন্যমেলা"র স্বত্বাধীকারি সাদী আহমেদের উদ্যোগে আয়োজিত হয় স্থানীন এক চর্চে।
সকাল থেকে বই পাগল মানুষের আনাগোনা আর আড্ডা জমিয়ে তোলে। বই এর দোকানের পাশাপাশি চটপটি আর ভাল মুড়ির বিক্রি বেশ জমে ছিল।
বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আর বই এর মোড়ক উন্মোচন। প্রধান অতিথি ছিলেন ড. আনিসুজ্জামান। মোড়ক উন্মোচিত বই গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল - মোল্লা বাহাউদ্দিনের "স্বপ্ন নগর নিউইয়র্ক"। যারা নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের দৈনন্দিন জীবন যাপনের একটা চিত্র দেখতে চান - পড়তে পারেন বইটা।
বিকেলে উতসব পাগল জনগোষ্ঠীর আগমনে বই মেলা রূপান্তরিত হয় মেলায়। আয়োজিত হলের স্থান সংকুলান না হলে প্রচুর লোকজনকে বাইরে আড্ডায় মেতে উঠতে দেখা যায়।
সবদিকে বিবেচনায় বইমেলা সার্থক আয়োজন ছিল। কিন্তু বই কেনাটা ছিল কঠিন। কারন বইএর দাম ধরা হয়েছে অতিরিক্ত। সেলিনা হোসেনের গায়ত্রী সন্ধ্যার দাম চাচ্ছিল ২২.৫০ ডলার (১৪৫০ টাকা) যদিও বইএ গায়ে লেখা ১৫০ টাকা। জিজ্ঞাসা করতেই বললেন বিক্রি কম ...তাই দাম বেশী।
আয়োজকরা আশা করছেন আগামীতে আরো বেশী প্রকাশনী সংস্থার আগমনে মেলা আরো জমজমাট হবে।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।