somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নায়েগ্রা জলপ্রপাত দেখা- কিছু টিপস!

০৮ ই জুলাই, ২০০৭ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গিয়েছিলাম ফলস দেখতে - আসলে দেখতে কি? প্রতি বছর ২/৩ বার যেতে হয় - বেশির ভাগই গাইড হিসাবে...নিজের দেখা অনেক আগেই শেষ।

বিশ্বাস করি ফলস সম্পর্কে বিশেষ কিছু বলার দরকার নেই - কারন নায়েগ্রা ফলসের ভুগোল আশা করি সবারই জানা। গ্রেট লেক ইরি থেকে পানি আরেক লেক ওন্টারিওতে প্রবাহের পথে কঠিন শিলার কারনে পানির প্রবাহ নদীর তলদেশে কোন ক্ষয় করতে না পারায় তলদেশের উচ্চতা তারতম্য হয়ে যায়। ফলে পারি প্রবাহ এক সময় পতনের মুখোমুখি হয়। যদিও দেখতে দেখতে ভাল লাগার তেমন কিছু অবশিষ্ট নেই মনে হলেও কাছে গেলে পানির পতনের গর্জন আর তার থেকে তৈরী মেঘের জলকনার ষ্পর্শ বেশ ভাল লাগে।

আজকের তোলা তিনটা ছবি এখানে দেওয়া হলো। প্রথমটা হলো মূল জলপ্রপাত - যা হর্স সু নামে পরিচিত। এটা পুরোপুরি দেখার জন্যে আপনাকে কানাডার দিকে আসতে হবে। বলে রাখা দরকার - নায়েগ্রা নদী ক্যানাডা আর আমেরিকার সীমান্ত রেখা হিসাবে কাজ করছে। আর আমেরিকার দিকে আছে একটা ছোট্ট প্রপাত। যা দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে।

তৃতীয় ছবিটা হলো এই দুই প্রপাতের মধ্যে একটা দ্বীপ। এটা অবশ্য আমেরিকার সীমানার ভিতরে পড়েছে। এই দ্বীপটা নাম হলো - "গোট আইল্যান্ড" (ছাগল দ্বীপ)। কথিত আছে একসময় একদল মানুষ ছাগল পালনের জন্যে এই দ্বীপটিতে এসে বসতি গেড়েছিলো। এখন সেটাকে একটা পুরোপুরি পার্কে রূপান্তরিত করা হয়েছে। সেখানে মিনি ট্রাম আছে যা আপনাকে পুরো দ্বীপটাকে ঘুরিয়ে দেখাবে। দ্বীপটিতে কেয়ারফুলি কেয়ারল্যাস স্পস্ট তৈরী করা আছে যাতে কপোতকপোতীরা হারিয়ে যেতে পারে।

যারা আমেরিকার দিক থেকে নায়েগ্রা ফলস দেখতে আসবেন - তারা পুরো ফলস দেখার আনন্দ পেতে হলে সীমান্ত অতিক্রম করে অবশ্যই ক্যানাডায় আসবেন। আপনাদের ভ্রমন সূচীতে "ছাগল দ্বীপ" এর জন্যে কিছু সময় বরাদ্ধ না রাখলে কিন্তু ভ্রমনের আনন্দের কিছু ঘাটতি থেকে যাবে।

আর যারা ক্যানাডা থেকে যাবেন - ফলসের মুল অংশ দেখার পর সীমান্তের ওপারে "ছাগল দ্বীপে" যাবার একটা পরিকল্পনাটা মাথায় রাখবেন। কারন কানাডার দিকে দর্শনার্থী এতো বেশী থাকে যে - এক যায়গায় নিরিবিলি বসে আড্ডা মারা বা পিকনিক টাইপের কিছু করা কষ্টকর। সেই হিসাবে গোট আইল্যান্ড কিন্তু একটা দারুন স্পষ্ট।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৭ সকাল ১০:২৫
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×