somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেশ - আমার মুক্তিযুদ্ধ - আমার গর্ব!

২৯ শে জুলাই, ২০০৭ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখনই মুক্তিযুদ্ধের কথা আসে, তখন দেখা যায় কিছু মানুষ হৈ চৈ করে উঠে। বলে কি দরকার এই ৩৭ বছরের পুরানো প্যাচাল নিয়ে। একটু লক্ষ্য করলে দেখা যাবে ওরা নিজেরা কখনও মুক্তিযুদ্ধে কথা বলে না। বরঞ্চ বিভিন্ন বিতর্কিত বিষয়গুলোকে সামনে এনে মুল বিষয়টাকে আড়ালে নিয়ে যেতে চেষ্ঠা করে।

আমরা দেখছি, ১৯৭১ সালে বিজয়ের পর শত্রুরা পরাজিত হয়েছে। শত্রুদের বিদেশী অংশ চলে গেছে - কিন্তু রেখে গেছে শত্রুদের দেশী সহচরদের। এরা সংগঠিত হয়েছে বিভিন্ন নামে - বিভিন্ন মুখোশে। কখনও ধর্মের আড়ালে - কখনওবা জাতিয় ঐক্যের নামে।

লক্ষ্যনীয় - মুক্তিযুদ্ধের সক্রিয় শক্তি ধীরে ধীরে ক্ষতিগ্রস্থ হয়েছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্টে মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হন। যারা তাকে হত্যা করেছে তারাও মুক্তিযুদ্ধা ছিল। তারপর জেলে হত্যা করা হয় ৩রা নভেম্বর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী চারনেতা শেখ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবঙ কামরুজ্জামানকে জেলের ভিতরে হত্যা করা হয়। সেই সময় নিহত হন এক সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ। ফাঁসী দিয়ে হত্যা করা হয় কর্নেল তাহেরকে। পরে সেক্টর কমান্ডার স্বাধীনতা বিরোধীদের সাথে আঁতাত করেও নিজেকে রক্ষা করতে পারেন নি। নিহত হন আরেক মুক্তিযোদ্ধা জেনারেল মঞ্জুরের হাতে। হত্যা করা হয় মজ্ঞুরকেও। সেই মামলায় ফাঁসীতে ঝুলানো হয় ১২ জন মুক্তুযোদ্ধা সেনাকর্মকর্তাকে। এভাবে এমাগত মুক্তিযোদ্ধাদের তিরোধান হলেও দেখা যায় স্বাধীনতার বিপক্ষর শক্তি কিন্তু নিজেদের ঐক্যকে সুদৃঢ় করে। একবার এই দলে - আবার অন্যদলে থেকে এক পর্যায়ে মন্ত্রীত্ব পর্যন্ত বাগিয়ে নেয়।

এরা অন্যদিকে স্বাধীনতার ইতিহাস বিকৃত করে একটা বিভ্রান্ত প্রজন্ম তৈরীর কাজ করে চলছে। এরই একটা হলো ইসলামী ছাত্র শিবির। শুরু হয় ধর্ম দিয়ে - শেষ হয় আওয়ামীলিগকে ঘৃণা সুষ্টির মাধ্যমে। এরা মুক্তিযুদ্ধের ইতিহাস শুনলে বিব্রত হয় - কিন্তু অস্বীকার করার সাহস পায়না। তাই ক্রমাগত ঘুমপাড়ানীর গান শুনিয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিমুখ করার চেষ্টা করে।

কিন্তু মানুষ শিখে পরিবার থেকে - শিখে সমাজ থেকে। এখনও সমাজে এমন মানুষ জীবিত আছে যারা প্রত্যক্ষ করেছেন গনহত্যা - দেখেছে নদীর তীরে মানুষকে লাইন করিয়ে গুলি করতে। দেখেছে রাজাকারদের প্রতাপ - দেখেছে নিজের মাকে রাজাকারকর্তৃক নির্যাতিত হতে। দেখেছে নিজের পুড়ে যাওয়া বাড়ী।

বলা হয় - তাদের ক্ষমা করা হয়েছে। প্রশ্ন হলো ওরা ক্ষমা চেয়েছে কিনা। পৃথিবীতে কি এমন ঘটনা আছে যে অপরাধী ক্ষমা চায়নি - কিন্তু বুক ফুলিয়ে বলছে ক্ষমা করা হয়েছে।

কে কাকে ক্ষমা করেছে?

আমার বাবার হত্যাকারীকে ক্ষমা করার অধিকার কার আছে? আমার মায়ের নির্যাতনকারীর ক্ষমা করার অধিকার কার আছে? আমার বোনের ইজ্জতলুন্ঠনকারীর ক্ষমা করার অধিকার কার? আমার দেশের বুদ্ধিজীবিদের হত্যার বিচার না করার মতো সিদ্ধান্ত নেবার অধিকার কে কাকে দিয়েছে?

ওদের ক্ষমা নেই। বাংলাদেশের মাটিতেই ওদের বিচার হবে। এই বিশ্বে একটা সভ্য জাতি হিসাবে পরিচয় দেবার লক্ষ্যই এই বিচার জরুরী। আরেকটা গনহত্যা বন্ধের লক্ষ্যেই এই বিচার জরুরী।

সেই দিনটা খুব দুরে নয়। আমার আগের প্রজন্ম ক্ষুদ্রস্বার্থে নিজেদের মধ্যে বিভেদ তৈরী করায় এবং রাজনৈতিক ডামাডোলে এতোদিন বিচার হয়নি। কিন্তু ৭১ এর ঘাতক দালালদের বিচারের দাবী দিনে দিনে জোড়ালো হচ্ছে।

ঘাতক দালালদের বিচারে দাবীকে আরো জোড়ালো করার লক্ষ্যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে নতুন প্রজন্মকে আরো সচেতন হওয়া দরকার।

আসুন এবার মুক্তিযুদ্ধের কিছু খন্ডচিত্র নিয়ে একটা স্লাইড শো দেখি...

২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×