somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি সহমর্মিতা এবং পরামর্শ।

২১ শে আগস্ট, ২০০৭ সকাল ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের একজন কর্মী হিসাবে আজের ঘটনায় বিশেষ ভাবে আলোড়িত হয়েছি।

যখন টিভিতে উত্তাল দৃশ্য দেখছিলাম - এক মহূর্তের জন্যে নিজেই চলে গিয়েছিলাম ৮৮ - ৯০ এর সেই সময়ে।

আহত ছাত্রদের প্রতি রইল আমার সমবেদনা।

আমি গর্বিত যে, আমাদের পরবর্তী প্রজন্মও তাদের অধিকারে প্রতি সংগ্রামে এগিয়ে এসেছে। কষ্ট আর নির্যাতন সহ্য করছে। এগিয়ে যাও কমরেডস! গনতান্ত্রিক অধিকারের বিকল্প নেই। মুক্ত মানুষ হিসাবে পরিনত হবার জন্যে মুক্ত পরিবেশ একটা গুরুত্বপূর্ন শর্ত। লড়াই সংগ্রাম বহমান। যদি নিজেদের উপর চলে আসা দায়িত্ব পালনে ব্যর্থ হও --- তাহলে ক্ষতিগ্রস্থ হবে সমগ্র জাতি।

ন্যয়ের জয় অনিবার্য....

এখানে কিছু কথা বলা জরুরী। এই সংগ্রামে অনেক পানি ঘোলা হবে। ষড়যন্ত্র হবে। লোভ লালসার আগমন ঘটবে। কিন্তু সেই পিচ্ছিল পথগুলো সাবধানে চলতে হবে।

৯০ এর আন্দোলন ছিল বাংলাদেশের গনতান্ত্রিক ব্যবস্থার জন্যে একটা বিরাট অর্জন। সেই অর্জনকে অনেকাংশে বিনষ্ট করেছে দূর্নীতিবাজ রাজনীতিবিদ এবং রাজনীতিবিদের নামে লুটেরারা। এরা চমতকার মুখোশ পড়ে গনতন্ত্রী সেজে তাদের সুবিধাগুলো তুলে নেয়।

যেমন একটা উদাহরন দেই। একসময় ১৫ দল এবং ৭ দল সারা দেশে আন্দোলন করতো ...আর জামাত বাইতুল মোকাররাম থেকে মগবাজার পর্যন্ত একটা মিছিল করে নিজেদের প্রচারমাধ্যমের সামনে নিয়ে আসতো। খালেদা বা হাসিনা অনেকবার অন্তরীন হলেও জামাতের কোন নেতাকে জেলে যেতে হয়নি।

তেমনি আন্দোলন যখন তুংগে তখন ছাত্রনেতাদের বেচাকেনা শুরু হয়। অন্যদিকে বড় দলগুলো আন্দোলনের স্টিয়ারিং হাতে রাখার জন্যে ছাত্রনেতাদের নিয়োগ দেয়। যারা আন্দোলনের পুরু ফসলকে নেতাদের হাতে তুলে দিয়ে নিজের আখের গুছায়। এগুলো বিশেষ ভাবে নজরে রাখতে হবে।

এই আন্দোলনের সাফল্য কামনা করছি। সেনাবাহিনীকে বুঝতে হবে ...নিজের দেশ দখল করার জন্যে তাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দেওয়া হয়না। সবার নিজের সীমার মধ্যে থাকতে হবে।

গনতন্ত্রের বিজয় অনিবার্য।

২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×