somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.১ (অভিবাসনের সিদ্ধান্ত)

২৯ শে আগস্ট, ২০০৭ ভোর ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূচনা: এটা শুরু হয়েছিল - যখন আমি প্রথম কানাডায় আসি। তখন বাংলাদেশীদের সরাসরি বাংলাদেশ থেকে কানাডা আসার প্রবনতা কম ছিল। যেহেতু আমেরিকা বা নিউজিল্যান্ড না গিয়ে কানাডা এসে যখন পড়েছি, তখন প্রায় প্রতি সপ্তাহে টেলিফোন বা চিঠি বা ই-মেইলে কিছু প্রশ্ন আসতো। পরিচিত, স্বপ্ল পরিচিত বা অন্যান্যদের কাছ থেকে। কেমন আছি, কি করছি ইত্যাদি ইত্যাদি। বুঝলাম, আসলে সবাই জানতে চান - উনারা কানাডায় আসবেন কিনা? সহজ প্রশ্ন কিন্তু কঠিন উত্তর - কারন এটা আসলে একটা নিজস্ব সিদ্ধান্তের বিষয় - যার পিছনে এমন সব ফ্যাক্টর কাজ করে - যা সবার জন্যে ইউনিক। কেহ ঢাকা বা আশেপাশে একটা বাড়ী বানাতে পারলে বা কেহ একটা এপার্টমেন্ট কিনতে পারলে বা কেহ একটা প্রমোশন পেলে জীবনকে স্বার্থ মনে করবে - তাদের জন্যে কানাডা বা অন্যকোন দেশে পরবাসী হওয়া কঠিন। অন্য একদল মানুষ আছেন - যারা জীবনে স্থির হওয়াটাকে মরনের সমমর্যাদা দেন - তাদের জন্যে দেশে থাকা কঠিন। আবার কেহ আছে - চোখ কান বুজে - বিবেকটাকে প্যান্টের পকেটে বা টুপীর ভিতরে রেখে -ধরি মাছ না ছুই পানি ধরনের (ঘুষ খাই বুঝে সুজে) জীবন যাপন করেন তাদের বিষয় আবার আলাদা। সুতরাং আমি পড়লাম বিপদে। কারন একই ধরনের বিধান সবার জন্যে কাজ করছিলো না। তখন একটা ওয়ার্ড ফাইল তৈরী করি - কেন কানাডা আসবেন - কেনই বা আসবেন না। সেটার পরিবর্ধিত এবং পরিমার্জিত রূপ হলো এই লেখাটা। এটা দুভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো “কেন কানাডা আসবেন” এবং পরেরটা হলো “কেন কানাডা আসবেন না”। যদি কারো কাজে লাগে - নিজেকে ধন্যমনে করবো। তারপরও অনেক কথা বলা যাবে - যদি কারো সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকে।

কেন কানাডার অভিবাসী হবেন?

১) কানাডা জি৮ দেশের একটা। এটা আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ - কিন্তু জনসংখ্যা মাত্র চার কোটি। একটা উন্নত দেশ - যার কর্মষ্থল চমতকার। জীবনযাত্রার মান অনেক উচু। ক্যানাডার একটা হেলথ কেয়ার সিস্টেম আছে যা বিশ্বের অন্যতম।

২) জাতিসংঘের বিবেচনায় কানাডা বসবাসের জন্যে শ্রেষ্ঠ দেশ হিসাবে পর পর পাচঁবার নির্বঅচিত হয়েছে। এই নির্বাচনের ভিত্তি হলো - জীবনযাত্রার মান, শিক্ষার সুযোগ, স্বাস্থ্য সেবা ব্যবস্থা, জীবনকাল বা আয়ু।

৩)ক্যানাডা এমন একটা দেশ যেখানে পৃথিবীর প্রায় সব দেশের মানুষ বাস করে। মূলত কানাডার আজেক এই অবস্থার পিছনে কাজ করছে ইমিগ্রান্টরা। প্রতিবছর কানাডা ২ লক্ষ ইমিগ্রান্টকে স্বাগত জানায়। নানান বর্ণ আর সংস্কৃতিই কানাডাকে একটা বিশ্বের “মেলটিং পট” হিসাবে বিবেচার দাবী রাখে।

৪) বিশ্বের যে কোন প্রান্ত থেকেই আপনি আসুন না কেন - আপনি কানাডাতে প্রবেশ করা মাত্রই আপনি একজন নাগরিকের সকল সুবিধা ভোগ করতে শুরু করবেন। আপনার অধিকার সংরক্ষিত হবে - ক্যানাডার “চার্টার অব রাইটস” এর অধীনে। যদি আপনি বৈধ নাগরিক হতে চান - তিন বছর বসবাসের পর আপনি আবেদরন করতে পারেন। কানাডিয়ান হিসাবে তখন আপনি পাসপোর্ট এবং ভোট দানের অধিকার পাবেন।

৫) এখানে বাচ্চাদের শিক্ষার জন্যে একটা চমতকার ব্যবস্থা আছে। একটা বাচ্চা যেহেতু বিশ্বের অনেক দেশের বাচ্চাদের সাথে একই ভাবে মিশতে পারে - তারা হয়ে উঠে উদার এবং সংস্কারহীন মানুষ। উল্লেখ্য ১২ লেভেল পর্যন্ত একটা ফ্রী এবং ইউনিক শিক্ষা ব্যবস্থা কানাডার বৈশিষ্ট্য।

৬) উচ্চ শিক্ষা এবং গবেষনার জন্যে কানাডার বিশ্ববিদ্যালয়গুলো হতে পারে আপনার পছন্দের তালিকা একটি। এখানে কানাডিয়ানদের পড়ার খরচ অনেক কম - যার জন্যে সহজ শর্তে লোনের ব্যবস্থা করা হয় সরকারী ভাবে।

৭) কানাডিয়ান গ্রাজুয়েটদের জন্যে বিশাল চাকুরী বাজার আছে আমেরিকায়।

(পরের অংশ " কেন কানাডায় আসবেন না?")
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×