আমার প্রিয় পোস্ট

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখান - যুদ্ধাপরাধীদের ভোট দানে বিরত থাকুন।

প্রসঙ্গ: আগস্ট ১৭ দেশব্যাপী বোমা হামলা - জামাতের ভূমিকা কি প্রশ্নের উর্দ্ধে?

০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৬

শেয়ার করুন:                   Facebook

১৭ই আগস্ট ২০০৫ - বাংলাদেশের থেকে আপডেটকৃত ইন্টারনেট সাইটসহ বিশ্বের সকল মিডিয়াতে একটা ব্রেকিং নিউজ দেখা গেল। দেশের ৬৩টি জেলায় প্রায় একই সময়ে বোমা বিস্ফোরন ঘটেছে। ২ জন মারা যাওয়া এবং কয়েকজন আহত হওয়া ছাড়া তেমন বড় ক্ষয়ক্ষতি না হলেও - আতঙ্ক ছড়িয়ে যায় সারা দেশে। কারন - এর আগে কয়েক বছরের ব্যপ্তিতে অনেকগুলো বোমা হামলায় দেশের মানুষ একটা চাপা আতঙ্ক কাজ করছিলোই।


দেশের এই কঠিন অবস্থায় সকল সরকারী, বেসরকারী সংস্থা, সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মানুষ যা পেতে পারে - তা হলো দায়িত্বশীল আচরন - যা জনমনে স্বাভাবিক নিরাপত্তার ভাব ফিরিয়ে আনে আর দায়ী ব্যক্তি বা সংগঠনকে বিচারের সন্মুখিন করা যায়।

দেশের সবাই যখন এই ভয়াবহ হামলার কারন এবং দায়ীদের বিষয়ে প্রশ্ন উত্তর খুঁজছিলো - তখন জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব নিয়োজিত প্রতি মন্ত্রী লুতফুজ্জামান বাবর (১১ ই সেপ্টেম্বর ২০০৫) ঘোষনা দেন যে, এই বোমা হামলার পিছনে জেএমবি’র সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত তথ্য গোয়েন্দা বিভাগের কাছে এসেছে।

স্বরাষ্ট্র মন্ত্রীর বিবৃতির পরই সরকারের আরেক পার্টনার জামাতের এম পি রা এর বিরোধীতা করে - তাদের ভাষ্য ছিল এই সব তথ্য ভিত্তিহীন।

তারা শুধু মৌখিকভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হয়নি। জামাতের দুই এমপি ( রিয়াসত আলী বিশ্বাস এবং দেলোয়ার হোসেন সাঈদী) দুইটি দৃষ্টি আকর্ষনী প্রস্তাব জমা দেয়। স্পীকারের উদারতায় সেই প্রস্তাগুলো গৃহিত ও আলোচিত হয়।

রিয়াসত আলী বিশ্বাস তা প্রস্তাবে বলে - “জামিয়াতুল মুজাহিদীন এবং হরকতুল জেহাদের ইসলামিক দেশ হিসাবে বাংলাদেশকে পরিনত করার লক্ষ্যে জেহাদের জন্যে সামরিক প্রশিক্ষনের বিষযক রিপোর্টটি একটি প্রপাগান্ডা ছাড়া কিছুই নয়”।

রিয়াসত আলী তার লিখিত নোটিশে উল্লেখ করেন - এটা ভারত সমর্থিত একদল রাজনৈতিক দলের অপপ্রচার মাত্র। তার দৃঢ় উচ্চারন ছিল - “এটা পুরোপুরি ভিত্তিহীন - এমনকি বিদেশীরও এই প্রপাগান্ডার ভিত্তি খুঁজে পায় নি”।


অন্যদিকে দেলোয়ার হোসেন সাঈদী তার প্রস্তাবে বোমা হামলার কারনে মাদ্রাসার ছাত্রদের উপর নির্বিচারে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করে বলেন - “দেশে একটা পুতুল সরকার স্থাপনের নীল নকশার অংশ হিসাবে এই বোমা হামলা ঘটানো হয়েছে - যাতে ভবিষ্যতে বাংলাদেশকে অবিভক্ত ভারতের অংশ বানানো যায়”।

সাঈদী আরো বলেন - “বাংলাদেশকে আফগানিস্থান এবং ইরাকের মতো বিদেশী শক্তির আক্রমনের লক্ষ্যস্থল বানানো নীলনক্সা অংশ হিসাবেই এই বোমা হামলা হয়েছে”।

(২)

এই ঘটনা পর বুড়িগঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়েছে। সবার কাছে এখন পরিষ্কার কারা এবং কেন সেই বোমা হামলা করেছিল। সেইদিনগুলোতে গনতন্ত্রের ভেকধারী জামাতে ভুমিকা নিয়ে যদি আজ কেহ প্রশ্ন করে - সরকারে থেকে কেন এবং কাদের রক্ষা করার জন্যে প্রজাতন্ত্রের সেবার শপথ গ্রহনকারী জামাতের এমপিরা মরিয়া হয়ে চেষ্টা করেছিলো?

একজন এমপি যখন নির্বাচিত হয়ে শপথ গ্রহন করে সংসদের আসনে বসে - তার একমাত্র কর্তব্য হবে দেশের মানুষের কল্যান চিন্তা করা এবং সেই অনুসারে কাজ করা।

কিন্তু দেশব্যাপী বোমা হামলার পর দেশের মানুষ যখন নিরাপত্তার জন্যে সরকারের দিকে তাকিয়ে ছিলো - তখন সরকারের একটা অংশ বোমা হামলাকারীদের আড়াল করার জন্যে সংসদের মতো স্থানে মিথ্যাচার করে - তারা কি আসলে বাংলাদেশের মানুষের কল্যানের রাজনীতি করে? বোমা হামলায় তাদের ভুমিকা কি ছিল? এরা কি বাংলাদেশে একটা গনবিরোধী শক্তি নয়?

 

 

  • ২৪ টি মন্তব্য
  • ২৬৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি
১. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৭
comment by: আমি কে বলেছেন: ৫
২. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৮
comment by: হাতুড়ে ডাক্তার বলেছেন: তীব্র প্রতিবাদ সত লোকদের অসত উদ্দেশ্য প্রকাশ করে দেবার জন্য
৩. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪০
comment by: আমি কে বলেছেন: ফতোয়া দিলাম এস্কিমোকে কতল করা হউক, জামাতের বিরুদ্ধে কথা বলার জন্য!
৪. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪১
comment by: মুকুল বলেছেন: তীব্র প্রতিবাদ সৎ লোকদের অসৎ উদ্দেশ্য প্রকাশ করে দেবার জন্য *****
৫. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪১
comment by: কামপূরুষ বলেছেন: জামাতিরা এমনই।
৬. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৫
comment by: মদন বলেছেন: বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি
৭. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৬
comment by: মনিটর বলেছেন: ৫।
"কিলের চোটে হাড্ডিগুড্ডি করে দেবো জল,
তুই রাজাকার এবার বাংলা ছাড়বি কবে বল।"
৮. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৭
comment by: হাতুড়ে ডাক্তার বলেছেন: ভীমরু কিন্তু ত্রিভুজ ভাইয়ের সৃষ্টি
৯. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৯
comment by: চলছে চলবে বলেছেন: পাগলে কি না বলে.......।
বোমা হামলার দোষ স্বীকার কইরা ফাঁসিতে ঝুইলা মরলো , তাতেও শখ মিটে নাই!
দেশে আইন আছে আদালত আছে। দুদক আছে।
দুদক তো নিজামী মুজাহিদের কোন কুলু পাইতাছে না , তাড়াতাড়ি সেইখানে অভিযোগ জানানো হউক।
১০. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৯
comment by: ইমন০০৭ বলেছেন: এস্কিমো ভাই যদি পারেন তাহলে ০১৭১২-৫২৯৫৬৭ নাম্বারে একটা ফোন দিয়েন।
১১. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৬
comment by: এস্কিমো বলেছেন: কি বলছেন ..বুঝতে পারছেন তো? @চলছে চলবে
১২. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৭
comment by: এস্কিমো বলেছেন: এটা কি বাংলাদেশের নাম্বার? @ইমন
১৩. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৭
comment by: মজলুমের কন্ঠসর বলেছেন: ৭১ রাজাকার নিপাত
যাক।
১৪. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০৮
comment by: হাতুড়ে ডাক্তার বলেছেন: আরে হাসান তারিক আষছে তার "চলছে চলবে" নিক নিয়া
১৫. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:১৩
comment by: এস্কিমো বলেছেন: অসুবিধা নেই...দয়া করে বলুন ...যদি জানেন... জামাত কেন সংসদে এই ভুমিকা রেখেছিলো? @হাসান তারিক / চলছে চলবে
১৬. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:১৫
comment by: বিবণ বলেছেন: জামায়াত বিরোধীরা তওবা করুন....নয়তো তরবারী সান দেন।
১৭. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:১৯
comment by: এস্কিমো বলেছেন: করলাম..@বিবন
১৮. ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৬
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ৫
১৯. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:১৬
comment by: ফখরুদ্দীন বলেছেন: ৫
২০. ১০ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:১০
comment by: একে ৪৭ বলেছেন: একটা জীনিস বুজলাম না এস্কিমো। বোমা ফাটাইলো, বোমা ফাটানোতে ইন্ধন দিল জামায়াত আর কোর্ট শাস্তি দিতাছে আওয়ামীলীগ আর বিএনপি রে। জামায়াত দেখি আসলেও যাদু জানে। নইলে নিজের দোষ গুলা কেম্নে হেরা অন্য পার্টি র উপরে দিয়া দেয়।
"সবার কাছে এখন পরিষ্কার কারা এবং কেন সেই বোমা হামলা করেছিল" সবাই বুজল খালি আদালত বুজল না। এই দুঃখ্য আমরা কোথাই রাখি।
২১. ১০ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:১৪
comment by: একে ৪৭ বলেছেন: টেস্ট
২২. ১০ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৫
comment by: নাভদ বলেছেন: ৫
২৩. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৬
comment by: মেঘ বলেছেন: আমাদের ভবিষ্যত জামায়াত এর শাসন কারণ আমরিকা ওগোরে চায়।:(
২৪. ১১ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:৩৬
comment by: রাশেদ বলেছেন: ৫

 



 


এস্কিমো এখনও প্রথম আলো ব্লগে যায় নাই।

[এস্কিমো ব্লগের সতর্কীকরন: রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি, ও '৭১ এর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২০৩৭৭৯