somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তান রক্ষায় আর মুক্তিযোদ্ধা নিধনে নিবেদিত ছিলেন মুজাহিদ..

২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোরের কাগজ প্রতিবেদক :

লোকে বলে, চোরের মা’র বড়ো গলা। সাবেক বিএনপি-জামাত জোট সরকারের মন্ত্রী, একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর দালাল, বিজয়ের প্রাক্কালে বাঙালি বুদ্ধিজীবীদের ঘাতক, চিহ্নিত যুদ্ধাপরাধী ও রাজাকার, বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামাতে ইসলামীর বর্তমান সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ স¤প্রতি দাবী করেছেন, ‘বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই। যারা ছিল তাদের ক্ষমা করে দেয়া হয়েছে।’ সাংবাদিকদের চ্যালেঞ্জ ছুড়ে মুজাহিদ বলেছেন, ‘পারলে আপনারা খুঁজে বের কর"ন (যুদ্ধাপরাধীদের), মূল্যায়ন কর"ন’। অথচ ইতিহাস স্বাক্ষ্য দেয়, ১৯৭১ সালে হানাদার পাকিস্তানী বাহিনীর বির"দ্ধে যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের প্রতিহত করতে জামাতে ইসলামীর তৎকালীন ছাত্র

সংগঠন ইসলামী ছাত্র সংঘের সভাপতি আলী আহসান মুজাহিদ কুখ্যাত আলবদর বাহিনী গড়ে তোলার নির্দেশ দেন তার দলের নেতাকর্মীদের। মুজাহিদের স্বাধীনতা-বিরোধী এসব কর্মকাণ্ডের জলন্ত প্রমাণ রয়েছে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন দলিলে।

জানা যায়, তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিভাগ ১৯৭১ সালে এখানকার (তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশ) পরিস্থিতি নিয়ে সামরিক শাসক ইয়াহিয়ার সরকারকে মাসে দুবার গোপন প্রতিবেদন পাঠাতো। প্রতিবেদনের অফিসিয়াল শিরোনাম ছিল ‘ফোর্টনাইটলি সিক্রেট রিপোর্ট অন দ্য সিচুয়েশন ইন ইস্ট পাকিস্তান’ (পূর্ব পাকিস্তানের পরিস্থিতি নিয়ে পাক্ষিক গোপন রিপোর্ট)।

জামাতের নেতারা একাত্তরে হত্যা, নির্যাতনের সঙ্গে জড়িত নন বলে যতোই বলুন না কেন, এই গোপন প্রতিবেদনে এবং বিভিন্ন সময় এদেশের নানা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে মুক্তিযুদ্ধ চলাকালে জামাতের শীর্ষ নেতা ও কর্মীদের ন্যক্কারজনক ভূমিকা বারবার উঠে এসেছে। মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসেন সাঈদীর মতো এভাবে এই তালিকায় নাম এসেছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মওলানা আব্দুস সোবহান ও মোহাম্মদ কামার"জ্জামানেরও। আর এদের শীর্ষে আছেন যুদ্ধাপরাধীদের পালের গোদা, জামাতের সাবেক আমির গোলাম আযম।


তৎকালীন সরকারের গোপন প্রতিবেদনে পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের তৎকালীন পূর্ব পাকিস্তান শাখার সভাপতি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কীভাবে তখন পাকিস্তানকে রক্ষার কাজে ব্যস্ত ছিলেন, মুক্তিযোদ্ধাদের শায়েস্তা করতে তৎপর ছিলেন তার বিস্তারিত বিবরণ রয়েছে। অক্টোবর দ্বিতীয় ভাগের সরকারি এক গোপন প্রতিবেদনে (১৩ নভেম্বর, ১৯৭১ তারিখে স্বরাষ্ট্র সচিব স্বাক্ষরিত) বলা হয়েছে, ১৭ অক্টোবর রংপুরে পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের এক সভায় আলী আহসান মুজাহিদ আলবদর বাহিনী গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। তিনি বলেছিলেন, ইসলামবিরোধী শক্তি প্রতিহত করতে হবে। এ জন্য যুবকদের সংগঠিত করে আলবদর বাহিনীতে যোগ দেওয়ার ওপর তিনি গুর"ত্ব দেন। সভায় সভাপতিত্ব করেছিরেন এটিএম আজহার"ল ইসলাম, যিনি বর্তমানে জামাতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল।


গোপন রিপোর্টে বলা হয়, ৭ নভেম্বর জামাতে ইসলামী ‘আলবদর দিবস’ পালন করে। দলের নেতারা দিবসটি পালনে বিভিন্ন অনুষ্ঠানে আলবদর বাহিনীতে জনগণকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা পাকিস্তান চায় না তারা আমাদের শত্র"। পাকিস্তানের অখণ্ডতা র"খতে হবে ও শত্র"দের প্রতিহত করতে হবে।
৬ সেপ্টেম্বর ইসলামী ছাত্র সংঘ ঢাকার আলিয়া মাদ্রাসায় ‘পাকিস্তান প্রতিরক্ষা দিবস’ পালন করে। সভায় পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় সর্বাত্মক কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ২৯ সেপ্টেম্বর ১৯৭১ স্বরাষ্ট্র সচিব স্বাক্ষরিত সেপ্টেম্বর প্রথম ভাগের প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ আছে।

(তথ্যসূত্র : মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র)
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩২
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×