তা ছাড়া প্রতিদিন ব্লগে এসে যেভাবে রাজাকাররা বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির (ড. জাফর ইকবাল) সম্পর্ক বিতর্কিত প্রপাগান্ডা করছেন - বাংলাদেশ ছাড়া বিশ্বের যে কোন দেশে তাদের হয়তো এজন্যে জেলে থাকতে হতো। দুঃভার্গ্য আমাদের - আমরা ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোন দের অবমাননা করে ধৃষ্টতাপূর্ন প্রপাগান্ডাকারীর সাথে বিতর্ক করি।
এই পর্যন্ত তিনটা বিষয়ে আওরঙ্গজেব নামক রাজাকার মিথ্যাচার করেছে:-
১) শাহ আজিজুর রহমান আওয়ামীলিগের প্রধানমন্ত্রী
২) জনকন্ঠ সম্পাদক ভারতের দালালীর অভিযোগে বিচারাধীন
৩) আপনি ড. জাফর ইকবালের বই পড়েছেন।
আমি আপনার কাছে সূত্র জানতে চেয়েছি। কিন্তু সেগুলো দিতে অপারগ হয়ে এখন দলবল নিয়ে আমার বিরুদ্ধে কুতসায় নেমেছেন।
কর্তৃপক্ষের পরিষ্কার নীতিমালা - যদি কোন ব্লগারের মন্তব্য পছন্দ না হয় - সেখানে ব্লক করার সুযোগ দেওয়া হয়েছে। সেই সুযোগে অনেক রাজাকার আমাকেও ব্লক করেছে।
তারপর এই বিষয়ে কর্তৃপক্ষের নিরপেক্ষতার প্রশ্ন আসছে কিভাবে?
কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো - আওরঙ্গজেব নামক ব্লগারের সকল পোস্ট যাচাই করা হোক। সেখানে পরিষ্কার ভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধ, শহীদ এবং নির্যাতিত মা-বোনের বিরুদ্ধে প্রপাগান্ডা করার সহ বাংলাদেশের জন্মের ইতিহাস নিয়ে যে সকল বিতর্কিত তথ্য দিয়েছে তার আলোকে তাকে ব্লগ থেকে বহিষ্কার করা হোক।
আমাদের বিশ্বাস বাক -স্বাধীনতার নামে একটা দেশের জন্মের ইতিহাস নিয়ে বিতর্ক তৈরীর সুযোগ দেওয়া সেই দেশের জন্মের সাথে প্রতারনা করা।
কর্তৃপক্ষ দয়া করে ভেবে দেখেন। যারা বাংলাদেশের জন্মের ইতিহাস বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং শহীদদের অপমান করে - তাদের ব্লগিংএর সুযোগ রাখবেন কিনা?
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



