somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাজউদ্দিন আহমেদ - নিঃসঙ্গ সারথি ও একটা তুষার ভেজা বিকাল

০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতরাত থেকে শুরু হয়েছে তুষারপাত। সকালে তা থামলেও ঠান্ডা আর রাস্তার অবস্থা যা তাতে সকালেই বাইরে যাওয়ার চিন্তা বাদ দিয়েছিলাম। এর মধ্যে এলো ফোন। সাপ্তাহিক দেশে বিদেশের সম্পাদক কবি দেলওয়ার এলাহি বললো - কি ব্যাপার। চলে আসেন। কোথায়? বললেন আলবার্ট ক্যাম্বলে লাইব্রেরীতে। কি বিষয় তা বললেন না। সমস্যা হলো দেলওয়ার এলাহি একজন বন্ধু মানুষ আর প্রচন্ড রাজাকার বিরোধী আবেগপ্রবন। না গেলে পরে বিরাট চিল্লাচিল্লি করবে। সুতরাং যেতেই হলো।

গাড়ী পার্ক করে লাইব্রেরীতে ঢুকার মুখেই দেখা হলো হাসান মাহমুদ আর নাট্যকার আখতার হোসেনের সাথে। ভিতরে গিয়ে দেখলাম হল প্রায় ভর্তি - দর্শক সারিতে বসে আছেন কথা সাহিত্যিক ফরিদা রহমান, নাট্যকার আহমেদ হোসেইন, প্রবাসী সাংবাদিক সলিম সামাদ আর আফসান চৌধুরী।

মঞ্চের দিকে তাকিয়ে দেখি বিরাট ব্যানার। লেখা - "তাজউদ্দিন আহমেদ এর উপর আলোচনা। প্রধান আলোচক - শারমিন আহমেদ। ও তানভির মোকাম্মেলের প্রামান্য চিত্র - নিঃসঙ্গ সারথির প্রদর্শনী।

আলোচনার বিষয়ে একটু এলার্জি থাকলেও ডকুমন্টারীর লোভে বসে পড়লাম। আলোচনা শুরু হলো। একের পর একজন এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েই চলছেন। সবাই মুক্তিযুদ্ধ, ৩রা নভেম্বর জেল হত্যা আর যুদ্ধাপরাধী বিষয়ে বললেও বেশ প্রামান্য তথ্যসহ বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদুল হক ( যিনি গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধুর আহ্বানে প্রতিনিধি দলে ছিলেন) আর সাবেক সেনাকর্তা ও আগরতলা মামলার আসামী মাহফুজুল বারী। বক্তারা খন্ড খন্ড ঘটনার মাধ্যমে তাজউদ্দিন আহমদের নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

মুলবক্তা তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদ। ভদ্রমহিলা প্রথমেই বলে নেন - উনার বাবার সম্পর্কে উনি যা জানেন তা বাবার মৃত্যুর পর বইপত্র আর উনার ডায়েরী পড়ে। তবে চমতকার ভাষায় শৈশবের কিছু ঘটনা বর্ননা করেন।

আলোচনার পর শুরু হয় তানভির মোকাম্মেলের প্রামান্য চিত্র। গাজীপুরের কাপাসিয়ার গজারী বনে ঘেরা দরদরিয়া এক গ্রাম থেকে উঠে এসে যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন - তার জীবনী এক বসায় উপভোগ করার মতো। জানলাম একজন মেধাবী তাজউদ্দিন ম্যাট্টিক্যুলেশনে কলকাতা বোর্ড থেকে ১২ তম আর ইন্টামিডিয়েট পরীক্ষায় ২য় স্থান দখল করেও কিভাবে ধীরে ধীরে রাজনীতিতে জড়িয়ে পড়েন। আওয়ামীলীগের জন্মলগ্ন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত একজন নীতিনির্ধারক হিসাবে নেপথ্য থেকে ভূমিকা পান করেন। পাকিস্থানী শাসনামলে অধিকাংশ সময় কারাবন্দী থাকার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও আইনে মাস্টার্স করেন।

যিনি জীবনে কখনও অন্যায়ের কাছে মাথা নত করেন নি - ৩রা নভেম্বর ১৯৭৫ সালে যখন নিরাপদ কারাগারে রাষ্ট্রীয় ঘাতকের গুলিতে আহত হয়ে পানি চাইলেন - তখন তাকে বেয়নটের আঘাত পেতে হয়েছে।

একজন সত নির্ভিক এবং নীতিবান রাজনীতিক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী - যিনি তার প্রজ্ঞা আর মেধার মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয়কে নিশ্চিত করেছেন - তাকে কি আমরা জাতি হিসাবে প্রকৃত মর্যাদাপূর্ন আসনে বসাতে পেরেছি?

একজন বাঙালী বিদ্বেষী নুরুল আমীনের কবরের উপর বিরাট মনুমেন্ট তৈরী করে - দেশের প্রথম প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় নিরাপত্তায় গুলি করার পর বেয়নেট দিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করার পর তার বিচার বন্ধ করার আইনপাশ করে রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কি একটা সভ্যরাষ্ট্র হিসাবে দাবী করতে পারে?

একটা ভারাক্রান্ত হূদয় নিয়ে গলে যাওয়া প‌্যাচপ‌্যাচে তুষারে স্তুপ মাড়িয়ে অতিসাবধানে এলাম গাড়ীর কাছে চলে - আবার ফিরে যেত যেতে হবে প্রাত্যহিক জীবনে। ঝাঁকের কই ঝাঁকে মিশে যাবো...

[যারা ডুকমেন্টারীটি এখনও দেখেননি, দেখার জন্যে অনুরোধ করছি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জীবনীর সাথে বাংলাদেশের জন্মের ইতিহাসের একটা দারুন দলিল এই ডকুমেন্টারী - তাজউদ্দিন আহমেদ - নিঃসঙ্গ সারথি"]
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১৭
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×