somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকারদের প্রতিরোধ করুন। ব্লগের পরিবেশ সুন্দর করুন।

১২ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি ডিসেম্বর মাসে ব্লগে প্রতিদিনই এসেই একটা ধাক্কা খেতে হচ্ছে। যুদ্ধাপরাধীর বিচার নিয়ে শুরু হল কুযুক্তির প্রদর্শন। আমার দাবী নিয়ে আমি মতামত দেব- আপনি দ্বিমত করলে যুক্তি দেবেন। কিন্তু না, নিকৃষ্ট ভাষার সব কু-যুক্তি। শয়তানও এদের শব্দচয়নে লজ্জা পায়।

একটু লক্ষ্য করলেই বুঝা যাবে ক্ষুদ্র একটি সংঘবদ্ধ চক্র এক্ষেত্রে জড়িত - যারা নিম্চিত মগবাজারের নির্দেশনায় কাজ করে। কোন লেখা এদের মনমত না হলে একযোগে ঝাপিয়ে পড়ে। তাই মুক্তবুদ্ধির ব্লগারদের ব্লক লিস্টটা হয় বিরাট। যদি কারো সাথে পেরে না ওঠে তখন শ্লোগান দেয় অমুক ইসলাম বিদ্বেষী। সংখ্যায় এরা স্বল্প, কিন্তু দলবদ্ধ। নিয়মিত যোগাযোগ রাখে এবং মগবাজারের নির্দেশ মতো চলে। এদের একটি গ্রুপ শিবিরের নেতা। কোন রুচিশীল পোস্ট দেখলেই এরা ভারতপন্থি খোঁজে। ধর্মনিরপেক্ষতার কোন গন্ধ পেলে তো কোন কথাই নেই। আর হিংসায় তাড়িত রসের আলোচনায় এদের কি-বোর্ড থেকে কুযুক্তি বর্ষিত হয়। অপ্রয়োজনীয় ও অসুয়া তাড়িত লেখা সবাই মিলে রেটিং দিয়ে পোস্ট তালিকার শীর্ষে রাখে। এই ক্ষেত্রে এরা "ছাগু নিক ফ্যাক্টরী" খ্যাত নিকগুলো ব্যবহার করে। এদের বক্তব্য বুশের মত, 'রাজাকারি মতবাদে' আমার সাথে যাদের দ্বিমত, তারা সবাই আওয়ামীলীগ।

নতুন কোন ব্লগার কোন মননশীল লেখা লিখলেও - মুহূর্তেই পিছু হটেন এদের কারনে। এদের অধিকাংশই সেই মতের সদস্য যাদের কণ্ঠের আওয়াজ শোনা যায় তিন মাইল দূর থেকে কিন্তু কাছে এলে দেখা যায় সাতজন বক্তা ৩ জন শ্রোতা। সুতরাং হতাশ হবার কিছু নেই । আপনি এগিয়ে এলেই এরা লেজ উচিয়ে পালাবে।

অতীতেও পালিয়েছে। মুক্তির মাসে আসুন সবাই মিলে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃস্টিকারী জামাতি পেইডদের প্রতি বর্ষন করি ঘৃনা।

রুচিশীল সাহসী লেখকদের করণীয় হতে পারে-
প্রথমত, রাজাকার ব্লগারদের ব্লক করে দিন।

দ্বিতীয়ত, অসুয়া তাড়িত ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃস্টিকারী লেখাগুলোর রেটিং কমিয়ে দিন।

তৃতীয়ত, সুন্দর ও মুক্তিযুদ্ধের পক্ষের লেখা রেটিং করুন এবং সমর্থন দিন।

চতুর্থত, রাজাকারী মতবাদের লেখকদের চিনুন এবং সর্বদা নজর রাখুন।

বন্যার মতো জন্ম নেওয়া নিকগুলো ডিসেম্বর মাসে পাগলা কুকুরের মতো আচরন শুরু করে। এরা মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের নিয়ে বিতর্কিত পোস্ট দিয়ে ঢুব মারে। এই অন্ধকার বিতাড়িত করতে হলে আলোকে সামনে আগাতে হবে। একটি সুন্দর ও মুক্তবুদ্ধি চর্চার ব্লগ তৈরীতে সকলে এগিয়ে আসুন।

আসুন যুদ্ধাপরাধী বিচারে জনমত গঠনে ব্লগকে একটা প্লাটফরম হিসাবে গড়ে তুলি।

সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১৫
৬২টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×