আমার প্রিয় পোস্ট

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখান - যুদ্ধাপরাধীদের ভোট দানে বিরত থাকুন।

"আমি আল-বদর ছিলাম না" - বক্তব্যের জন্যে মুজাহিদকে শতবর্ষের শ্রেষ্ঠ মিথ্যাবাদী উপাধী দেবার দাবী জানাই।

১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৪১

শেয়ার করুন:                   Facebook

গতকাল টিভিতে দেখলাম জামাতের নেতা ও ১৯৭১ সালের ঘাতক আল-বদর বাহিনীর প্রাদেশিক প্রধান মুজাহিদ ফরমাইয়াছেন -

নিজামী, কামরুজ্জামান ও সে কখনওই আল বদর বাহিনীর সদস্য ছিলো না।

এই মন্তব্যের জন্য তাকে শতবর্ষের শ্রেষ্ঠ মিথ্যাবাদী হিসাবে পদক প্রদানের জন্যে মাননীয় উপদেষ্ঠা মইনুল হোসেনের বরাবর আবেদন করছি।

কারন:

১৯৭১ সালে জামাতের নিজস্ব পত্রিকা যার সম্পূর্ন দায়দায়িত্ব জামাতের তাতে প্রকাশিত কিছু খবরের প্রতি দৃষ্টি আকর্ষন করা হলে তাকে সেই পদক প্রদানে কোন সমস্যা থাকার কথা নয়। এমনকি মৃত গোবেবলসও এতে আপত্তি করবে না বলেই মনে করছি।

দেখুন তখনকার দৈনিক সংগ্রামে প্রকাশিত কিছু খবর:


বদর বাহিনীর সাফল্যে উদ্দীপ্ত হয়ে বাহিনীর সর্বাধিনায়ক মতিউর রহমান নিজামী ১৪ই নভেম্বর ১৯৭১ দৈনিক সংগ্রামে লিখেন - “বদর বাহিনীর যোদ্ধাদের যেই সব গুনাবলী কথা আমরা আলোচনা করছি, আল বদরের তরুন মর্দে মুজাহিদদের মধ্যে ইনশাল্লাহ সেই সব গুনাবলী দেখতে পাবো। সেই দিন বেশী দূরে নয় যেদিন আল বদরের তরুন যুবকেরা আমাদের সশস্ত্র বাহিনীর পাশে দাড়িয়ে হিন্দু বাহিনীকে পর্যুদস্থ করে হিন্দুস্থানকে খতম করে সারা বিশ্বে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করবে”।"

অপরদিকে ২৩শে নভেম্বর ১৯৭১ সালে এক বিবৃতিতে মীর কাসেম আলী এবং আলী আহসান মুজাহিদ বলেন -“শত্রু আপনাদের আশে পাশেই রয়েছে। তাই সতর্কতা সঙ্গে কাজ চালাতে হবে। মনে রাখবেন, আপনারা পাকিস্থানকে টিকিয়ে রাখার জন্যেই যুদ্ধ করছে না - এ যুদ্ধ ইসলামের। নমরুদের হাত থেকে মাতৃভূমিকে রক্ষার জন্যে আমাদের আমীরের গোলাম আজম) নির্দেশ পালন করুন”।


এরপরও দৈনিক পাকিস্থান বলে:

জামাতে ইসলামীর আল-বদর বাহিনীর উদ্দেশ্য, দৃষ্টিভঙ্গী ও মনোভাব সম্পর্কে ধারনা লাভ করার জন্যে ‘দৈনিক পাকিস্থান’র একটি প্রতিবেদন বিশেষ ভাবে উল্লেখযোগ্য। সেই প্রতিবেদনে দেখা যায় - ঐতিহাসিক বদর দিবস পালন উপলক্ষে ১৯৭১ সালের ৭ই নভেম্বর ঢাকার বাতুল মোকাররম প্রাঙ্গনে অনুষ্ঠিত ইসলামী ছাত্র সংঘের ‘পূর্ব পাকিস্থান শাখা’র সভাপতি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ‘চার দফা ঘোষনা’ প্রচার করেছিলেন।

ঘোষনা গুলি হলো:

ঘোষনা ১: দুনিয়ার বুকে হিন্দুস্থানের কোন মানচিত্র আমরা বিশ্বাস করি না। যতদিন পর্যন্ত দুনিয়ার বুখ থেকে হিন্দুস্থানের নাম মুছে না দেওয়া হবে ততদিন পর্যণ্ত আমরা বিশ্রাম নেব না।

ঘোষনা ২: আগামী কাল থেকে হিন্দু লেখকদের কোন বই অথবা হিন্দুদের দালালি করে লেখা পুস্তকাদি (কেউ) লাইব্রেরীতে স্থান দিতে পারবেনা, বিক্রী বা প্রচার করতে পারবে না। যদি কেউ করে তবে পাকিস্থান অস্তিত্বে বিশ্বাসী স্বেচ্ছাসেবকরা জ্বালিয়ে ভস্ম করে দেবে।

ঘোষনা ৩: পাকিস্থান অস্তিত্বে বিশ্বাসী স্বেচ্ছাসেবকদের সম্পর্কে বিরূপ প্রচার করা হচ্ছে। যারা এই অপপ্রচার করছে তাদের সম্পর্কে হুসিয়ার থাকুন।

ঘোষনা ৪: বায়তুল মোকাদ্দেসকে উদ্ধারের অভিযান চলবে।


------

যারা মনে করেন মজাহিদকে শতবর্ষের শ্রেষ্ঠ মিথ্যাবাদী বলা যাবে না ...দয়া করে মতামত দিন।

 

 

  • ২০ টি মন্তব্য
  • ২৩৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২০ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি
১. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫১
comment by: েবহাগ বলেছেন: নাড়ায়ে ঠাকবীড়
২. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫২
comment by: লাইটহাউজ বলেছেন: আপনি কার কাছে আবেদন করছেন? মঈনুলের কাছে .................!!!
১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: হ্যাঁ, কারন মইনুলই বুঝবে মিথ্যাচার কাকে বলে।

৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫৯
comment by: মদনবাবু বলেছেন: কেপি টার মুখটাই তো বেকা হইয়া গেছে মিথ্যা কইতে কইতে ।
৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০৫
comment by: জলসাধক বলেছেন: নাউজুবিল্লাঃ ! বেঈমান আর কাকে বলে !!
৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০৫
comment by: বুড়া শাহরীয়ার বলেছেন: এগো র বিরুদ্ধে কেইস এর কত দূর কি হল?
১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০৭

লেখক বলেছেন: এই পোস্টে কি কোন কেইসের কথা বলা হয়েছে? দয়া করে পোস্ট পড়ে মন্তব্য করুন।

৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০৭
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: মইনুলতো নিজেই শিবিরের পৃষ্টপোষক!
১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:০৮

লেখক বলেছেন: সেই জন্যেইতো সে এই সন্মানের অধিকারী হয়েছে।

৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১১
comment by: নাঈম বলেছেন: এগো পশ্চাৎদেশে কইসা দুইটা লাথ্থি মারতে পারলে শান্তি পাইতাম। শালার রাজাকারের বাচ্চারা .....
৮. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১২
comment by: প্রচেত্য বলেছেন: লেবাসধারী এসব লোকেদের শুধুই মিথ্যাবাদীর দাবী না বিচার চাই
৯. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১৯
comment by: বিজন ব্যাথা বলেছেন: মাইন্ড করেন কেন! বয়স হইসে না! ছোট বেলায় কি করছিল সব কি মনে থাকে নাকি! আর কয়েক লাখ বাঙালীই মারছে , লাখ কয়েক রেপ করাইছে আর.. কিছু বুদ্ধিজিবী .. এইতো .. । একি মনে থাকার মত কোন ঘটনা। ...

১০. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২৪
comment by: মাথামোটা বলেছেন: গনহত্যার বিচার চাই
১১. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৫৩
comment by: জেনারেল বলেছেন: মুজাহিদ, কামরুজ্জামান, আর নিজামীর কদর আমাদের দেশের মইনুল ইসলাম ছারা আর কেউ বুঝে না, তাই তার কাছে আবেদন যথার্থই হয়েছে।
১২. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৫
comment by: মহলদার বলেছেন: নাইম বলেছেন: এগো পশ্চাৎদেশে কইসা দুইটা লাথ্থি মারতে পারলে শান্তি পাইতাম। শালার রাজাকারের বাচ্চারা .....

এগুলান তো বুড়ো রাজাকার.....
১৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০৪
comment by: এবি+ বলেছেন: বিচার - টিচার বাদ দ্যান তো ;

ক্রসফায়ারের কথা বলেন !
১৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:১৬
comment by: সাইফুর বলেছেন: শ্রেষ্ঠ মিথ্যা কথা......গত ১০০ বছরের..........

বিচার চাই..................

৫ / +
১৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫৪
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: কত বড় মুনাফেক
১৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩২
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: এ ব্যাপারে ম্যাশের দারুণ একটা পোস্ট আছে
এইটা পড়েন
১৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
comment by: প্রশ্নোত্তর বলেছেন:

জ্বী সবাই জানে উনি মুক্তিসৈনিক ছিলেন। দেশের জন্য জান বাজী রেখে শত্রুর বিরুদ্ধে কার্যিক্রম চালিয়েছেন।

 



 


এস্কিমো এখনও প্রথম আলো ব্লগে যায় নাই।

[এস্কিমো ব্লগের সতর্কীকরন: রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি, ও '৭১ এর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২০৩৮৪৩