somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজাইরা সময়ের খাজুইরা পোস্ট - বাংলা ভাষা কি দুর্বল?

২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রোববার, বন্ধের দিন বসে আছি, তাই কিছু আজাইরা প্যাচাল)

ব্লগের স্মনামধন্য লেখক যিনি লেখার শিরোনামের সাথে সবমসয় নিজের নাম লেখে নাম প্রচারটা নিশ্চিত করেন সেই বিজ্ঞ মানুষ উনার এক মন্তব্যে বাংলা ভাষার সীমাবদ্ধতা সম্পর্কে একটা গুরুত্বপূর্ন কথা বলেছেন। এই পোস্টে নীচে দেখুন:

'প্রশ্নোত্তর'র প্রশ্নের উত্তর এবং ত্যাড়ামী প্রসঙ্গ/সারওয়ার চৌধুরী

২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৫০
লেখক বলেছেন: ধন্যবাদ। এই রেংকের আলোচনায় ইংরেজি শব্দের ব্যবহার ঠিক আছে। কারণ অনেক ইংরেজি শব্দ বিষয়টাকে যতটা ক্লিয়ার করে, বাংলায় ততটা ধরা যায় না।

আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, বাংলা ভাষায় বিজ্ঞানের মতো কঠিন বিষয়গুলোকে কত সহজ করে ফেলেছেন ড. আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দিনের মতো মানুষরা। আর বিজ্ঞানের উপর অহরহ লিখে ফেলছেন ড. জাফর ইকবাল। এখন শুনলাম একটা বিশেষ "রেংক" এর আলোচনায় বাংলা ব্যবহার করার সীমাবদ্ধতা আছে।


বোধ হয় বিষয়টা বিজ্ঞান নয়। আমি হয়তো রেংক বিষয়টা ধরতে পারিনি। তবে আমার নিজের কিছু অভিজ্ঞতা আছে। বিশেষ রেংকে বাংলার পরিবর্তে ইংরেজী ব্যবহার করে মানুষ বেশ সহজ বোধ করে। যেমন - একবার গ্রামের নিরক্ষর মেয়ে যখন বললো - পিরিয়ডের সময় ওরা কি করে, অবাক হয়ে ছিলাম। ইংরেজীর সহজ ব্যবহার দেখে। তারপর দেখতাম বাংলাদেশের মানুষ কুকুরের নাম রাখে ইংরেজীতে। বাংলা সিনেমাতে নায়ক কোনদিন নায়িকাকে বাংলায় ভালবাসার কথা বলতো না। বোধ হয় ইংরেজীতে "আই লাভ ইউ" বলা সহজ। এগুলোই কি একটা বিশেষ রেংকের আলোচনা।

তবে এখনও দেখি ড. আকবর আলি যখন বাংলা বলেন, কোন ইংরেজী না মিশিয়েই চমতকার বাংলায় সব অর্থনীতির কথা গুলো বলেন।

আমার ভুল হতে পারে, লক্ষ্য করেছি, যারা বাংলা আর ইরেজী মিশিয়ে কথা বলে তাদের বড় অংশই টাউট কিসিমের মানুষ। যেমন বিগত সরকারের মন্ত্রী বাবর - যিনি শত্রু খোঁজাকে বলতে - লুকিং ফর শত্রুজ।

আর দেখতাম টেলি সামাদ ভাড়ামী করার সময় ইরেজী শব্দগুলো বিকৃত করে মানুষকে কাতুকুতু দিতে চেষ্টা করতো।


এই প্রসংগে রবিঠাকুরে একটা ঘটনা মনে পড়লো - সেটা বলি। একজন এসে বাংলা ইংরেজী মিশিয়ে কথা বলা শুরু করলে রবি ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন কেন সে এভাবে কথা বলছে। উত্তরে সে বললো - দীর্ঘদিন বিলাতে থাকার কারনে বাংলা ঠিকমতো আসে না।

উত্তরে রবিঠাকুর বললনে - তুমি তো ইংরেজীটাও ঠিকমতো শিখতে পারলে না, মধ্যে থেকে বাংলাটাও হারালে।

বাংলার সাথে ইংরেজী মিশানো কি আমাদের বাংলা ভাষার উপর দখলের অভাব না বাংলা ভাষার সীমাবদ্ধতা - সেইটা পাঠকরাই নির্ধারন করুন।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৬
৫২টি মন্তব্য ১৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×