আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

সালিশদারের জবানবন্দী -"আমার আত্মপ্রসাদ যে আমি সেই জাতির সন্তান যে ৩০৩ রাইফেল দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীকে যুদ্ধে থামিয়েছে।"

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৮

শেয়ারঃ
0 0 0

.সালিশদার বলেছেন : সামওয়ারে আছি প্রায় ১৩ মাস, এ ১৩ মাসে হয়তো লেখা হতো ৫০০ টি পোষ্ট, পাওয়া যেতো লেখার আনন্দ, বেদনা প্রকাশের স্বস্তি। কিছুই করা হয়নি দিন দিন শুধু বেড়েছে অনাদায়ী দেনা।

আমার পক্ষে দেনা পরিশোধ সম্ভব না, কারন আমি একজন ডিষ্টার্বিং এলিমেনট । আমার পক্ষে তাদের বাক স্বাধিনতা দেয়া সম্ভব না যারা মানবতার বিরোধী, যাদের হাত রক্তে রন্জিত। আমি আমার বোনের ধর্ষনকারীর সাথে একই টেবিলে বসে কেক খেতে পারিনা। আমি সেই সুশীল হতে চাইনা যে ধর্মের নামে মানুষ খুন করার সার্টিফেকেট দেয়। আমার পক্ষে বলা সম্ভব না যেহেতু জামাত অনেক ষ্ট্রং তাই তাদের ব্যান করলে তারা চরমপন্হি হবে আর আমার নিরাপত্তা বিঘ্নিত হবে। কারন আমি যুদ্ধে যাবার আগে হেরে যায়না। আদর্শের লড়াই হয়, কিন্তু রাতের সমজোতা হয়না। তাই আমি ডিষ্টার্বিং এলিমেনট যে গালি দেয়।

আমি গালিবাজ, কারো কোন সমস্যা? আমি গালি দিবো তাদের যারা আমার বাবার খুনীদের রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই। আমি গালি দিবো, তাদের যারা পল্টনের রাজনীতিক মারামারি উসিলায় তিরিশ লাখ লোকের গনহত্যারা দাবী ভুলে যেতে চায়। আমি তার সাথে কোন যু্ক্তিতে যাবোনা যে ১৯৭১ এ সিভিল ওয়ার বলে। আমি তার সাথে কোন যুক্তিতে যাবোনা যে বলে, ১৯৭১ এ স্বাধিনতার সময়ে জামাতের বিরোধিতা একটি রাজনীতিক সিদ্বান্ত, এবং সে জন্য তাদের কোন শাস্তি হতে পারেনা, কেননা এটা রাজনীতিক ভাবে যাষ্টিফায়েড। কিসের তর্ক তার সাথে যে আমার ভাইয়ের লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। আমার ভাইয়ের লাশের উপর দিয়ে গাড়ি চলবে আর আমি তাকিয়ে দেখবো, তা কি হয়, তাই আমি গুন্ডা।

আমি গুন্ডা, আমি রবিনহুড। আমাকে ব্যান করা হয়েছে দেড় শত বার, ব্যান হবো হাজার বার, তবু আমি গুন্ডামি করবো। যেমন কুকুর তেমন মুগুর হওয়া উচিত। আপনার সুশীল থাকেন, ব্লগের একই পাতায় শুকুরের বিষ্টার সাথে আপনাদের জ্ঞান গর্ভ আলোচনা, সাহিত্য, আমি সেই বিষ্টা পরিষ্কার করব। আপনি আমাকে ইরিটেটিং গুন্ডা বলুন কোন আপত্তি নেই, আমি বরং জানব যে শুকুরের বিষ্টার সাথে মানুষের খাদ্যের পার্থক্য আপনি ভুলে গেছেন, আর আপনাকে মনে করিয়ে দিয়ে আমি উপকার করছি। আপনার কৃতজ্ঞতা আমার দরকার নেই, বরং আপনাকে যে আমি শুকুরের বিষ্ঠা থেকে পরিষ্কার করেছি সেই আমার আত্মপ্রসাদ।

আমার আত্মপ্রসাদ যে আমি সেই জাতির সন্তান যে ৩০৩ রাইফেল দিয়ে পাকিস্তানি সেনাবাহিনকে যুদ্ধে থামিয়েছে। আমার আত্মপ্রসাদ যে আমার পুর্বপুরুষ ভাবেন নি কি করে অস্ত্র শস্ত্র সজ্জিত একটি পাক হানাদার বাহিনীকে থামাবে। আপনি সুশীল হউন, নিরাপত্তাহীনতায় ভুগেন জামাতের রাজনীতি ব্যান করলে কি হবে, আমি গালিবাজ- আমি ডিষ্টার্বিং এলিমেনট- আমি ইরিটেটিং গুন্ডা থাকি, যুদ্ধটা তো কাউকে না কাউকে করতে হবে।আপনার কৃতজ্ঞতা আমার দরকার নেই, বরং আপনাকে যে আমি শুকুরের বিষ্ঠা থেকে পরিষ্কার করেছি সেই আমার আত্মপ্রসাদ ।


(সালিশদারের অনুমতির অপেক্ষায় একটা সাময়িক পোস্ট)

 

সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১৩
রন্টি চৌধুরী বলেছেন: +
+
+
+
+
+
+ + + + + + + + + + + + + + + +
+
+
+
+
+
+
২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১৮
রাহাত আহমেদ বলেছেন: আমি সেই জাতির সন্তান যে ৩০৩ রাইফেল দিয়ে পাকিস্তানি সেনাবাহিনকে যুদ্ধে থামিয়েছে।
৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২৮
অমি রহমান পিয়াল বলেছেন: আপনি আমাকে ইরিটেটিং গুন্ডা বলুন কোন আপত্তি নেই, আমি বরং জানব যে শুকুরের বিষ্টার সাথে মানুষের খাদ্যের পার্থক্য আপনি ভুলে গেছেন, আর আপনাকে মনে করিয়ে দিয়ে আমি উপকার করছি। আপনার কৃতজ্ঞতা আমার দরকার নেই, বরং আপনাকে যে আমি শুকুরের বিষ্ঠা থেকে পরিষ্কার করেছি সেই আমার আত্মপ্রসাদ।
৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৫
পুতুল বলেছেন: আমি গালিবাজ, কারো কোন সমস্যা? আমি গালি দিবো তাদের যারা আমার বাবার খুনীদের রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই। আমি গালি দিবো, তাদের যারা পল্টনের রাজনীতিক মারামারি উসিলায় তিরিশ লাখ লোকের গনহত্যারা দাবী ভুলে যেতে চায়। আমি তার সাথে কোন যু্ক্তিতে যাবোনা যে ১৯৭১ এ সিভিল ওয়ার বলে। আমি তার সাথে কোন যুক্তিতে যাবোনা যে বলে, ১৯৭১ এ স্বাধিনতার সময়ে জামাতের বিরোধিতা একটি রাজনীতিক সিদ্বান্ত, এবং সে জন্য তাদের কোন শাস্তি হতে পারেনা, কেননা এটা রাজনীতিক ভাবে যাষ্টিফায়েড। কিসের তর্ক তার সাথে যে আমার ভাইয়ের লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। আমার ভাইয়ের লাশের উপর দিয়ে গাড়ি চলবে আর আমি তাকিয়ে দেখবো, তা কি হয়, তাই আমি গুন্ডা।

গুন্ডার খুব অভাব সা.ইন-এ। আমি গুন্ডা হব কিন্তু শুকরের বিষ্ঠার সাথে সহ অবস্থান করবো না! আমি গুনাডা হব কিন্তু শুকরের বিষ্ঠার সাথে সুশীল হব না।
৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:০৩
রুদ্র আনোয়ার বলেছেন: আমি বাকরুদ্ধ হয়ে গেলাম এটা পড়ে । ভাবছি আপনার স্বদেশ প্রেমের গভীরতা কতোখানী হতে পারে । আমার সালাম জানবেন ।
৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৪০
রাশেদ বলেছেন: ধন্যবাদ জানাবো সেই ভাষাও নাই। সিম্পলি ওনার বেস্ট লেখাগুলোর একটা। ওনার মত এতো সহজে মনের সব কথা সাবলিলভাবে আর কারো পক্ষে বলা সম্ভব না।
৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২২
গণ্ডার বলেছেন:
আমি গালিবাজ, কারো কোন সমস্যা? আমি গালি দিবো তাদের যারা আমার বাবার খুনীদের রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই। আমি গালি দিবো, তাদের যারা পল্টনের রাজনীতিক মারামারি উসিলায় তিরিশ লাখ লোকের গনহত্যারা দাবী ভুলে যেতে চায়। আমি তার সাথে কোন যু্ক্তিতে যাবোনা যে ১৯৭১ এ সিভিল ওয়ার বলে। আমি তার সাথে কোন যুক্তিতে যাবোনা যে বলে, ১৯৭১ এ স্বাধিনতার সময়ে জামাতের বিরোধিতা একটি রাজনীতিক সিদ্বান্ত, এবং সে জন্য তাদের কোন শাস্তি হতে পারেনা, কেননা এটা রাজনীতিক ভাবে যাষ্টিফায়েড।
১০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৩
বিষাক্ত মানুষ বলেছেন: আর আমি গালি না দিতে পারার যন্ত্রনায় ভুগি ... ... যতগুলো গালি জানা আছে সবগুলো সেই শুকরদের জন্য বরাদ্দ রাখলাম ।
১২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৮
নাজিম উদদীন বলেছেন: অনেক আগেই বলেছিলাম,উনি ব্লগের বিবেক।
১৪. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০৭
অচেনা বাঙালি বলেছেন: ডাক্তারকে সেলাম।
১৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৩
উষ্ট্রুল বলেছেন: সালিসশদার বস ঠিক কামই করতেছেন৷ সুশিলবাজি করার সময় না এইটা৷
১৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২০
নেমেসিস বলেছেন: সিম্পলী আনবিলিভেবল একটা স্পীচ্‌ ।


+++++++++++++++++++++++
+++++++++++++++++++++++
+++++++++++++++++++++++
২১. ২৫ শে জুন, ২০০৯ ভোর ৪:৫৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: সালিশদার ওরফে ডাক্তার আইজুদ্দিন ওরফে আমগো আইজুদারে বর্তমানে নতুন ব্লগারদের অনেকেই চেনেন না ! আহা সে কি দিন ছিলো ।

আইজুদার এই মন্তব্যটা সোনা দিয়া বাধায়া সামু কর্তৃপক্ষ ওনাগো অফিসে ঝুলায়া রাখতে পারে ।
২২. ২৫ শে জুন, ২০০৯ ভোর ৫:০৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
এই মন্তব্য সংগ্রহে রাখার তাগিদে বিদ্যমান পোস্টটিকে প্রিয় পোস্টের তালিকায় তুলে এনে ধন্য হলাম ।

 

মোট সময় লেগেছে ০.৯৭৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ