আজ আমার পছন্দের ব্লগারদের মধ্যে একজন - ফাহমিদুল হক একটা পোস্ট দিয়েছে। যদিও পোস্টটাকে মোটা দাগে চারজন ব্লগারের ভাবমূর্তি পুনপ্রতিষ্ঠার প্রয়াস হিসাবে বিবেচনা করা যায় -তারপরও যেহেতু ফাহমিদুল হকের পোস্ট - অনেক সন্মানিত ব্লগার যথেষ্ঠ গুরুত্ব দিয়ে সেখানে আলোচনা করতে দেখা গেছে। আমরা সমৃদ্ধ হয়েছি সেই আলোচনা পড়ে। সেই বিষয়ে যাওয়া কোন উদ্দেশ্য এই পোস্টে নাই। শুধু একটা বিষয়ে মনে প্রশ্ন দেখা দিয়েছে - তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই।
ফাহমিদুল হকের লেখার একটা অংশ ছিলো এমন:
"যে প্রক্রিয়ায় সামহোয়ারে জামাত/ছাগু খেদানো হয় কাঁঠালপাতার ছবি দিয়ে, তাতে জামাতকে খর্ব করা যায় কিনা তাতে আমার সন্দেহ আছে। জামাতীরা মুক্তিযুদ্ধ, প্রগতিশীলতা, বাঙালিত্বকে অবমাননা করে একের পর এক পোস্ট দেন, আর মুক্তিযোদ্ধারা দেন গালি। আমি খুব কম ব্লগারকে দেখেছি জামাতীদের উদ্ভট আদর্শিক কথাবার্তাকে যুক্তি-তথ্য-ব্যাখ্যা দিয়ে খণ্ডন করতে। "
- স্বাভাবিক ভাবেই ফাহমিদুল হক ব্লগে গালাগালির দায় দায়িত্বের ভার চাপিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের উপর চাপিয়েছেন। দায়দায়িত্ব নিয়েই শুরু করি।
ব্লগে যুক্তি দিয়ে বিতর্ক করতে চাই।
কিন্তু -
কার সাথে?
কোন বিষয়ে?
(সকল আলোচনা ব্লগের আলোকে করার অনুরোধ রইল)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

