somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দলগত দূর্নীতির শীর্ষে সতলোকের(!) দল জামাত! (ব্লগের জামাতিদের নির্লজ্জতায় হতবাক)

০৬ ই মে, ২০০৮ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবারো দেখলাম একজন জামাতকে সতলোকের দল হিসাবে প্রমানের জন্যে মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্তির সৃস্টি করছে। চলমান দূর্নীতি বিরোধী অভিযানের বিচার এবং গ্রেফতার হচ্ছে সরকারের ইচ্ছাধীন। যেমন - বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের আট মাস পর মামলা হলেও নিজামীর বিরুদ্ধে ১ বছর আগে অভিযোগের পরও গ্রেফতার করা হয়নি। এই বিষয়ে যাতে কোন বিভ্রান্তির সৃস্টি না হয় - মনে রাখতে হবে সরকারের একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই অভিযানকে নিয়ণ্ত্রন করছে। সেখানে হয় জামাত সরকারের সাথে গোপন আঁতাত করে সরকারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে - নয়তো সরকারের কাছে আওয়ামীলীগ ও বিএনপির বিষয়টা গুরুত্ব বেশী পেয়েছে। কতজন গ্রেফতার আর বিচার হলো এই বিষয়ে চার্ট তৈরী না করে - আসুন দেখি দলগতভাবে কোন দলটিতে দূর্নীতি বেশী করেছে।


চার্টটি তৈরী করা হয়েছে আমাদের সময়ের একটা প্রতিবেদনের ভিত্তিতে। যেখানে দেখা যাচ্ছে জামাত দলগতভাবে দূর্নীতিতে সবচেয়ে এগিয়ে আছে।

আমাদের সময় একটা প্রতিবেদনে বাংলাদেশে বর্তমানে চলমান দূর্নীতি বিরোধী অভিযানে মামলা ও অভিযোগের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের দলগত অব্স্থানের একটা তুলনামুলক তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে সংসদ সদস্য ( যারা ক্ষমতা ব্যবহার করেছে) দলগত অবস্থান হলো:

১) জামায়াতে ইসলামী - ৫৮.৮২%
২) বিএনপি - ২৯.৮২%
৩) আওয়ামীলীগ - ১৪.২৯%

সহজ ভাবে বলতে গেলে বলা যায় - জামাতের অর্ধেকের বেশী, বিএনপির এক তৃতীয়াংশ আর আওয়ামী লীগের ৬ জনের একজন দূর্নীতিতে জড়িত ছিল।

বিস্তারিত বিবরনে দেখা যায় -

১) জামাতে সংসদ সদস্য ছিল - ১৭ জন।
২) দূর্নীতি দমন কমিশনে এই যাবত ২ জন মন্ত্রী সহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
৩) ৪ জন দুর্নীতির অভিযোগে কারাগারে রয়েছে : - ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, গাজী নজরুল ইসলাম, মিজানুর রহমান ও শাহজাহান চৌধুরী।
৪) পলাতক ৪ জন ফরিদ উদ্দিন চৌধুরী, আব্দুস সুবহান ও মিয়া গোলাম পরওয়ার।
৫)ডা. তাহেরের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্নসাতের অভিযোগে মামলা হয়েছে।
৬) গাজী নজরুল ইসলামের নাম রয়েছে চিংড়ি ঘের, ২৫ বিঘা সম্পত্তিসহ অঢেল সম্পত্তি অর্জন এবং টিআর-এর পৌনে ২ কোটি টাকা আÍসাতের অভিযোগ রয়েছে।
৭) মিজানুর রহমান চৌধুরীর বাড়ি থেকে এবং মাওলানা আবদুস সুবহানের ব্যক্তিগত ক্লিনিক আল-আমানা থেকে ত্রাণের টিন উদ্ধার করা হয়েছে।
৮) শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে হত্যাসহ ৪টি মামলা রয়েছে।
৯) মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে আসিফ জুট মিলের আড়াই কোটি টাকা আত্নসাতের অভিযোগে খুলনার খানজাহান আলী থানায় মামলা রয়েছে।
১০) মাওলানা আব্দুল আজিজের বিরুদ্ধে ত্রাণের টিন আÍসাতের অভিযোগ রয়েছে।
১১) দলের প্রধান কান্ডারী ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় দুদক গত রোববার অভিযোগপত্র দায়ের করেছে।
১২) দলের অপর নেতা ও সাবেক মন্ত্রী আলী আহসান মুহম্মাদ মুজাহিদ চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।
১৩) মাওলানা ফরিদ উদ্দিনের বিরুদ্ধে ২৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে কানাইঘাট থানায় মামলা হয়েছে।


এই হলো আমাদের দেশের সতলোকের শাসক কায়েমের উদ্দেশ্যে জোট করে নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলার পরও নারী নেতৃত্ব মেনে পাঁচ বছর ক্ষমতায় থাকার ফলাফল।

ধর্মের কথা বলে সাধারন ধর্মপ্রান জনতাকে বিভ্রান্ত করে যদি এই দলটি কোন দিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় পুরোপুরি আসীন হতে পারে তবে - তাদের শাসনের প্রকৃত রূপ কি হতে পারে তার কি কোন একটা অনুমান করে পারছি।

যদি কোন সময়ে জামাতের সংসদসদস্য ১৫০+ হয় - তবে পরিসংখানের বিবেচনায় বলা যায় - ১০০+ দূর্নিতিবাজ সদস্য জামাতের থেকে আসবে। আজ কয়েকজন সদস্যের জন্যে দেশের এই অবস্থা - ভেবে দেখুন ১০০+ সতলোকের লেবাসধারী দূর্নীতিবাজ যখন সংসদে যাবে -বাংলাদেশের কি অবস্থা হবে?

বাংলাদেশ কি সতলোকের লেবাসধারীদের বিশ্বাস করবে?





২২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×