আমার প্রিয় পোস্ট

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখান - যুদ্ধাপরাধীদের ভোট দানে বিরত থাকুন।

৪০০০ মানুষের জীবনের বিনিময়েও কি আমেরিকা জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করতে পারবে?

০২ রা জুন, ২০০৮ সকাল ১০:১১

শেয়ার করুন:                   Facebook

আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বেশ উত্তেজিত ভঙ্গীতে খবরটা দিয়েছিলো। ইরাকে আমেরিকান সৈন্যের মুত্যুর সংখ্যা ৫০০ অতিক্রম করেছে। পরে সিবিসির রাতের খবরেও দেখলাম খবরটাও বেশ ফলাও করে প্রচার করছে। এই খবরটা যথেষ্ঠ গুরুত্ব পেয়েছিলো - কারন হয়তো আমেরিকান সুপার পাওয়ার নিয়ে তখনও মানুষের বিরাট ধারনা ছিলো। হয়তো মানুষ ভাবতো পৃথিবীর কোন বুলেট আমেরিকান সৈন্যদের গায়ে বিধবে না। যাদের আছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম - ইরাকের পায়ে হাঁটা লোকজন কিভাবে আমেরিকান সৈন্যদের মারতে পারবে - এইটা বোধহয় কারো বিশ্বাস হতো না।

এই ঘটনা ছিলো তিন বছর আগে - গত মাসে এই সংখ্যা চার হাজার অতিক্রম করেছে।

৯/১১ এর ভয়াবহ ঘটনা ছিলো আমেরিকান ইতিহাসের সবচেয়ে বিষ্ময়কর - সেই বিষ্ময়ের ধাক্কা সামলানোর আগেই আমেরিকানদের নিয়ে একটা বিরাট একটা খেলা খেলে ফেললো শাসকগন। যেনতেন ভাবে ইরাকে আক্রমন করে ফেললো। বাগদাদ জয় করে যতটা না উল্লসিত হলো - তার চেয়ে অনেক গুরুত্বপূর্ন খবর হলো ইরাকের তেলক্ষেত্র থেকে আমেরিকানরা সাফল্যজনক ভাবে তেল উত্তোলন করতে স্বক্ষম হয়েছে।

যখন ইরাক আক্রমন করা হয় - তখন টুইন টাওয়ারের নিহত ৩০০০ একটা বিরাট সংখ্যা ছিলো। কিন্তু গতমাসে আমেরিকান নিহত সৈন্যের সংখ্যা যখন ৪০০০ এ পৌছেছে। অন্যদিকে নিহত ইরাকীদের সংখ্যা (রিপোর্টট) ১,০০,০০০এর উপরে।

এখন প্রায়ই শুনা যায় - আমেরিকান নেতারা বলছেন - ৪০০০ কি আর এমন বেশী-যেখানে প্রতি বছর আমেরিকায় ১২০০০ মানুষ মারা যায় সড়ক দূর্ঘটনায়।

আর আমেরিকান যুদ্ধমন্ত্রী বেশ তৃপ্তির সাথে বলছে - আমরা ইরাকে তেলের স্থাপনাগুলো নিরাপদ করেছি।

৪০০০ আমেরিকান সৈন্য আর একলক্ষ ইরাকী নাগরিকের জীবন - সাথে সাথে প্রায় অর্ধ লক্ষ আমেরিকান ও কয়েক লক্ষ ইরাকীর পঙ্গুত্বের বিনিময়ে আমেরিকান আর ইউরোপিয়ানদের জন্যে জ্বালানী নিরাপত্তার যে কথা শুনি - আসলে কি তা হয়েছে।

গত বছরে আমেরিকান তেল কোম্পানীগুলো প্রায় ৪০০ বিলিয়ন ডলার মুনাফা করেছে আর বাজারে তেলের দাম বেড়েছে দ্বিগুন। একদিকে জনগনের ট্যাক্সের ডলার দিয়ে যুদ্ধের বিল মেটাচ্ছে সরকার - যুদ্ধের কারনে তেলের দাম বাড়ায় সাধারন মানুষ বাড়তি ডলার গুনছে। কিন্তু তেল কোম্পানীগুলোর লাভের কোন কমতি হচ্ছে না।

তাহলে ইরাক যুদ্ধটা আসলে কার জন্যে -

আল-কায়দা নামক ভুতের বিরুদ্ধে?
সাদ্দাম হোসেনকে বিতারন করে ইরাকে গনতন্ত্র প্রতিষ্টার জন্যে?
আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করার জন্যে?
ইরাকের গনবিধ্বংসী অস্ত্র ধংশের জন্যে?

উপরের সকল তত্ত্ব মিথ্যা প্রমানিত হয়েছে ইতোমধ্যে।


বাকী থাকলো জ্বালানী নিরাপত্তার নামে তেল কোম্পানীগুলোকে ইরাকের তেলের উপর অবাধ অধিকার প্রতিষ্ঠার জন্যেই কি এই যুদ্ধ। তাহলে কি তেল সম্পদই ইরাকী জনগনের জন্যে অভিশাপ হিসাবে কাজ করলো। একবার সাদ্দামের হাতে আর একবার আমেরিকানদের হাতে বেঘোরে প্রান দিতে হলো তাদের। অন্যদিকে আমেরিকান জনগন তেলের অতিরিক্ত দাম পরিশোধ করে - নিজেদের ট্যাক্সের টাকায় ৫০০ বিলিয়ন ডলারের যুদ্ধের বিল শোধ করে - ৪০০০ সন্তানের জীবন বলি দিয়ে তেল কোম্পানীগুলোর মুনাফার পথটা মসৃন করে দিলো?

 

 

  • ২১ টি মন্তব্য
  • ৩৩৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০২ রা জুন, ২০০৮ সকাল ১০:২০
comment by: পলাশ রহমান বলেছেন: সুন্দল বলেছেন।
২. ০২ রা জুন, ২০০৮ সকাল ১০:২০
comment by: বিটলা বলেছেন: তেলের জন্যইতো মনে হচ্ছে।
ভালো পোষ্ট।
পিলাস+
৩. ০২ রা জুন, ২০০৮ সকাল ১০:২০
comment by: পলাশ রহমান বলেছেন: @ সুন্দর।
৪. ০২ রা জুন, ২০০৮ সকাল ১০:৩০
comment by: অক্ষর বলেছেন: তেল সম্পদই ইরাকী জনগনের জন্যে অভিশাপ
৫. ০২ রা জুন, ২০০৮ সকাল ১০:৪৪
comment by: লংকার রাজা বলেছেন: ইরাকে আমেরিকান সৈন্যের মুত্যুর সংখ্যা ৫০০ অতিক্রম করেছে।@এস্কিমো
সংখ্যাটা মনে হ্য় ৫০০০ হবে।
০২ রা জুন, ২০০৮ সকাল ১০:৫১

লেখক বলেছেন: আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বেশ উত্তেজিত ভঙ্গীতে খবরটা দিয়েছিলো।

০২ রা জুন, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: একটা লাইন যোগ করে দিলাম - কনফিউশানটা থাকবে না।

৬. ০২ রা জুন, ২০০৮ সকাল ১০:৫৮
comment by: খান সাহেব বলেছেন: আমেরিকা কখনই স্বীকার করবে না প্রকৃত কতজন সৈন্য মারা গেছে। বুকের পাটা থাকে তো সত্য স্বীকার করুক।
৭. ০২ রা জুন, ২০০৮ সকাল ১১:০০
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: আপনার পোস্টের শিরোনামের প্রশ্নটার উত্তর হচ্ছে- না। এর বেশি কিছু বলা লাগে না।
৮. ০২ রা জুন, ২০০৮ সকাল ১১:১২
comment by: সত্যসন্ধান বলেছেন: মাইনাচ
৯. ০২ রা জুন, ২০০৮ সকাল ১১:৩১
comment by: কাঙ্গাল মুরশিদ বলেছেন: সহমত +
১০. ০২ রা জুন, ২০০৮ সকাল ১১:৩৪
comment by: মাইনুল বলেছেন: তেল নাকি মধ্যপ্রাচ্যে ঘাটি গেড়ে মুসলমানদের উপর ছড়ি ঘোরানো- কোনটা ?
০২ রা জুন, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: জামাতি আইডিওলজি! :)

১১. ০২ রা জুন, ২০০৮ সকাল ১১:৪৯
comment by: তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন: ভালো লিখেছেন। প্লাস।
১২. ০২ রা জুন, ২০০৮ দুপুর ১২:২৫
comment by: দ্বিতীয়নাম বলেছেন: +
টুইন টাওয়ারের প্রতিশোধের অংশ..
০২ রা জুন, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: মনে হয় না। টুইন টাওয়ারের ঘটনাকে ব্যবহার করা হয়েছে।

১৩. ০২ রা জুন, ২০০৮ রাত ১০:০৯
comment by: মুকুল বলেছেন: *****
১৪. ০২ রা জুন, ২০০৮ রাত ১০:২৩
comment by: আরিফ থেকে আনা বলেছেন: ভাল লিখেছেন।
১৫. ০৩ রা জুন, ২০০৮ রাত ২:৩৯
comment by: সঞ্জিব বলেছেন: হায়রে তেল....
১৬. ০৩ রা জুন, ২০০৮ সকাল ৯:১১
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: ভাল লিখেছেন।
০৭ ই জুন, ২০০৮ সকাল ১১:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

 



 


এস্কিমো এখনও প্রথম আলো ব্লগে যায় নাই।

[এস্কিমো ব্লগের সতর্কীকরন: রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি, ও '৭১ এর...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২০৩৭৮১