খবরের হেডিংটা দেখুনঃ
'Pregnant man' gives birth to girl: report
বটে, একজন পুরুষ একটা সন্তানের জন্ম দিয়েছে। প্রথম খবরটা শুনে মনে হলো - মারাত্বক খবর তো! বিজ্ঞানের জয়যাত্রা এখন নারী পুরুষের ব্যবধান ঘুচিয়ে দিলো - কি ভয়ানক কথা।
কিন্তু খবরের পিছনের খবরটা হলো - সন্তানের জননী, এই ভদ্রলোক আসলে একজন মেয়ে হয়েই জন্মেছিলো। কিন্তু পরে সে সাজারি করে তার শরীরের বিভিন্ন অংশ পুরুষদের মতো করলেও - প্রজনতন্ত্র না ফেলে রেখে দিয়েছিলো। একসময় সে বিয়ে করে আরেকজন নারীকে - সংসার করছিলো।
তারপর তাদের সন্তান নেবার আকাংখা আসলে দেখা গেল ভদ্রমহিলাটি সন্তান ধারনে অক্ষম। তখন পরিবর্তিত পুরুষটি - হরমোন ইঞ্জেক্ট করা বন্ধ করে দেয়। তারপর ধারকরা সিমেন নিয়ে নিজেই গর্ভধারন করে - কারন ডাক্তাররা তাকে সহায়তা করতে অস্বীকার করে।
প্রাথমিক খবরে জানা যায় - তার সি-সেকশান করে বাচ্চা হওয়া হয়েছে - কিন্তু পরে তার বাচ্চার স্বাভাবিক জন্মের কথা ডাক্তাররা প্রচার করে।
এখন কি মনে হচ্ছে। হরমোন নিয়ে দাড়ি গোফ জন্মানো একজন নারীকে কি পুরুষ বলবো, নাকি একজন পুরুষ সন্তান জন্ম দিয়েছে বলে প্রচারিত মিডিয়ার মকারীতে উল্লাসিত হবো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

