somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারেকের বাথরুমে পড়ে যাওয়া আর একজন নিরাপরাধ মানুষের মৃত্যু - একটা প্রশ্নের মিমাংসার আশায়।

২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারেক বাথরুমে পড়ে গেল আর ঢাকা শহরে একদল চাঁদাবাজ আর টেন্ডারবাজ নেমে এলো - আগুন লাগালো গাড়ীতে। মরলো একজন নিরাপরাধ মানুষ। সেই মানুষটির হয়তো একটা পরিবার আছে - আছে সন্তান। এদের কি হবে, সেই পরিবারটির ভবিষ্যত কি হবে? জনস্বার্থে রাজনীতি করা পবনের বাপ আর তার উপদেষ্টা আল বদর মুজাহিদ কি এর জবাব দেবে?

এই খবরটি যখন পড়ছিলাম তখন পুরানো একটা ঘটনা মনে পড়ে গেল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভি-নীরু-বাবলুর রাজত্ব। খালেদা জিয়া তখন প্রচন্ড পরিশ্রমঅ নেত্রী। ছাত্রদলের উপর ভর করে বিএনপি ধীর ধীরে দাড়াচ্ছে।

একদিন সন্ধ্যায় প্রচন্ড বিস্ফোরনে কেঁপে উঠলো পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। হৈ চৈ শুরু হলো। পরে জানা গেল মহসিন হলের চারতলায় বিস্ফোরনের ছাত্রদলের কয়েকজন নেতা মারা গেছে।

শুরু হলো রাজনীতি। প্রথমে আসলো সরকারের নাম। তখন স্বৈরাচারী এরশাদ ক্ষমতায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কোন প্রভাব নেই - তাই সেই থিয়োরী চললো না। পরে ছাত্রলীগের উপর দোষ চাপানোর চেষ্টা হলো। তাও কাজ করলো না - কারন তখন মুহসিন হল ছাত্রদলের দূর্গম ঘাঁটি - সেখানে কেউ বোমা বসাবে ভাবাই যায় না। পরে জানা গেছে যে নিজেদের বোমায় এরা মারা গেছে। এর মধ্যে বাবলু নামের সন্ত্রাসীটাই ছিলো অন্যতম - যে খালেদা জিয়া খুবই প্রিয়ভাজন ছিলো বটে।

কিন্তু যে ঘটনাটা আমার মনে ভীষন ভাবে প্রভাব ফেলেছিলো তা হলো ছাত্রদলে নেতাদের কর্মকান্ড। সন্ধ্যায় কয়েকজন মধ্যসারির ছাত্রদল নেতা - আমানুল্লাহ আর ফজলুল হক মিলন ছিলো তাদের মধ্যে। এরা এসে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলের সামনে সমবেত ছাত্রদের বললো - এখনউ পলাশীর মোড়ে গিয়ে বাস ট্রাক যা পাওয়া যায় তাই জ্বালিয়ে দিতে হবে। যতটুকু মনে পড়ে ওরা সমবেত সবাইকে নিজেদের কর্মী ভেবেছিলো।

আমি একটু আগ বাড়িয়ে জানতে চাইলাম - বাস-ট্রাকের দোষ কি? ওদের কেন জ্বলতে হবে।

আমান খুবই উত্তেজিত হয়ে উত্তর দিলো - তুমি রাজনীতি বুঝ? তাওয়া গরম থাকতেই রুটি ভাজতে হয়।

আশে পাশের লোকজনের তাকানো আর উত্তেজিত বাক্যর আড়ালো আমার পরবর্তী প্রশ্ন হারিয়ে গেল।

আজ প্রথমটা মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, আমানের বর্ণিত "তাওয়া"ই বা কোনটা আর "রুটি" বা কে? আমি হয়তো সেই রাজনীতি বুঝিনি যাতে তাওয়া গরম করে জনগনকে কিভাবে ভাজতে হয় তা শিখানো হয়।

তাইলে কি আজকের নিহত জাহাঙ্গীর আলমই রুটি - যাকে সেঁকার কথাই বলেছিলো সেই দিনের ছাত্রনেতারা।

(ছবি - বিডি নিউজের সৌজন্যে)
৩৬টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×