ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না।
বাংলাদেশ আসলেই একটা আমোদের দেশ। শুনেছিলাম কোন এক জরিপে পাওয়া গেছে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে সুখী দেশ। হবে না কেন?
গতকাল হাইকোর্টের নিরপেক্ষ বিচারপতি প্রশ্ন তুললেন জল্লাদরা রেজিস্টারের নাম না লেখিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তার জায়গা জেলে ঢুকে কেন মুক্তিযুদ্ধের চার বীর সেনানীকে হত্যা করলো? তাদের রেজিষ্টারে নাম না লেখার সুবাদে এরা মুক্ত। কি বিশাল আমোদ। এতো মজার কৌতুক কি চার্লি চ্যাপলিনও কখনও করতে পেরেছে?
আজ দেখলাম আরেক বিশাল নেতা এম কে আনোয়ারের আরেক কথা শুনে বেশ আমোদ পেলাম। যারা জানেন না তাদের জন্য বলি, এরশাদ পদত্যাগ করার পর এম কে আনোয়ার - যিনি তখন কেবিনেট সচিব ছিলেন - হাউ মাউ করে কেঁদে বলেছিলেন - স্যার আপনি চলে গেলে আমরা এতিম হয়ে যাবো। উনি পরে অবশ্য এতিম হওয়ার কঠিন অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন খালেদা জিয়ার আঁচলের নীচে ঠাঁই নিয়ে।
উনার বক্তব্য হলো - খালেদা জিয়া ও তাদের আইনী লড়াই করে মুক্তি পাচ্ছে।
জনাব আনোয়ার বোধ হয় সবাইকে নির্বোধ ভাবেন। উনাকে কি কেউ জিজ্ঞাসা করেছে খালেদা - তারেক কিভাবে মুক্তি পাচ্ছে? সবাই দেখছে - এক সুপারসনিক গতিতে সব মামলার জামিন ও স্থগিতাদেশ হচ্ছে - আর খন্দোকার দেলোয়ার আর আল বদর মুজাহিদ জেলের ভিতরে গিয়ে খালেদার সাথে বৈঠক করছে।
প্রশ্ন হলো - কোন আইনী লড়াইয়ে জয়ী হয়ে জামাতি মুজাহিদ বিএনপির নেতার সাথে জেলের ভিতরে বৈঠক করে?
ঠাকুর ঘরে কে কলা খাচ্ছে এইটা বুঝার মতো পরিপক্কতা নিশ্চয় বাংলাদেশের মানুষের আছে? নাকি সবই বোধহীন হয়ে গেছে?
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।