ধিক, সেই সকল জ্ঞানপাপীদের - যারা নিজের স্বার্থের জন্যে তৈলাক্ত করে দূর্নীতিবাজ নির্বোধের পা।
লেখাটা পড়ে মনে হতে পারে নাইমুল ইসলাম বিগত দশবছর রিপ ভ্যানের মতো ঘুমিয়েছিলেন - হঠাত করে উঠে দেখলেন একজন যুবরাজ পা ভেংগে পড়ে আছে। তারজন্যে একটা গীতিকাব্য লিখে ফেললেন।
এই ধরনের পদসেবা নেবার মতো সময় তারেকের আছে কি না - সেইটা একবার ভাবা উচিৎ ছিলো উনার। যেখানে মুজাহিদের মতো আলবদর কয়েকঘন্টা তাকে বয়ান করে এসেছে - সেখানে নাইমুর ইসলাম তাকে বলছে বিদেশে গিয়ে কয়েকটা কোর্স নিতে। কি কোর্স? কোন কোর্সে বিদেশে শিখাবে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মানুষের প্রানের কথা?
আরেকটা মজার অংশ দেখলাম - ভক্তিতে অবনত নাইমুল ইসলামের বয়ান -
জাতীয়তাবাদী রাজনীতিতে আপনি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, ভাবী প্রধানমন্ত্রী।
পাঁচ বছর দূর্নীতির নেতৃত্ব দিয়ে দেশটাকে অরাজকতার চুড়ান্ত সীমায় নিয়ে যাওয়ার পুরষ্কারই কি তাকে এই যোগ্যতা দিয়েছে?
জনাব নাইমুল ইসলাম ভুলে গেছেন - তারেক বিশেষ একটা সমযোগায় জামিন পেয়েছে - তার নামে এখনও ৭টি মামলা চলছে - যার সবগুলোই দূর্নীতির আর একটা হলো খুনের মামলা লুকানোর চাঁদাবাজী। এই মহাচোর, নির্বোধ আর অশিক্ষিত একটা জামিন প্রাপ্ত আসামীর মধ্যে যখন একজন পত্রিকার সম্পাদক বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রীর ছায়া খুঁজে পায় - তাহলে বলতেই হয় - বাংলাদেশের মোসাহেবী শিল্পটা সর্বোচ্চ উন্নতি লাভ করেছে।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।