আমার প্রিয় পোস্ট
- যুদ্ধাপরাধীদের বিচার চাই: গণস্বাক্ষর সংগ্রহে বিভিন্ন দেশে ও শহরে সমন্বয়কারী প্রয়োজন - শওকত হোসেন মাসুম
- জামায়াতে ইসলামী নিয়ে সাদামাটা কথা ( আসন্ন নির্বাচনে যারা ভোট দিতে যাচ্ছেন তাদের জন্য অবশ্য পাঠ্য) - ইরতেজা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই - অমি রহমান পিয়াল
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- অনুসরন করুন আপনার পছন্দের ব্লগারদের - আছহাবুল ইয়ামিন
- নিহত যোদ্ধাদের কাছে দিনে দিনে বেড়েই চলেছে ঋণ !! - মনজুরুল হক
- বিজয়ের মাস ডিসেম্বর ||৫|| -যুদ্ধাপরাধের প্রামান্য দলিল - চাচামিঞা
- একাত্তরে মীর কাশেম আলী : উতসর্গ আমি সাগর - অমি রহমান পিয়াল
- আল বদর কমান্ডার মীর কাসেম আলী চট্টগ্রামে গণহত্যা লুটপাটের নায়ক - এস্কিমো
- উচ্চ শিক্ষার জন্য কানাডা - রনি রাজশাহী
- সেক্টর কমান্ডারস কর্তৃক ৫০ যুদ্ধাপরাধীদের প্রাথমিক তালিকা প্রকাশ - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- টেকনিক্যাল কেতা পোস্ট- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান)
- চোরকাঁটা
- ডাবল স্ট্যান্ডার্ড ছাগুরাম (পাঠ আবশ্যক) - তোমাদের-ই-লোক
- মুহম্মদ জাফর ইকবালকে কেন আমি এত সম্মান করি - জ্বিনের বাদশা
- কিছু দেশের গান (রিঃপোষ্ট) - একলা একজন
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- আমারব্লগে আরিফের উপরে অন্যায় ব্যাক্তি আক্রমণ বন্ধ হোক - প্রশ্নোত্তর
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- জব ডান; ছবি দেখতে গেলাম {রাত জেগে মুভি দেখব... কয়েকটা নাম দিন প্লিঝ (সাময়িক)} - বাফড়া
- আরিফুল হোসেন তুহিনের অসামান্য উদ্যোগে সামান্য ভূমিকা রাখতে চাচ্ছি - রিয়াজ শাহেদ
- দৃষ্টি আকর্ষন:৭১ এর সকল অনলাইন দলিল একত্রীকরনের প্রচেষ্টা - আরিফুল হোসেন তুহিন
- বাংলা ব্যবহার (উৎসর্গ প্রিয় ব্লগার এস্কিমো ) - মুহিব
- খুনী এ কে এম মহিউদ্দিনের বিষয়ে সিবিসির সত্যানুসন্ধান - এস্কিমো
- ব্লগে বিরাজমান অস্থিরতা বিষয়ে দৃষ্টি আকর্ষণ !! - নোটিশবোর্ড
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- জামায়াতের নির্বাহী কমিটির ১১ জনই রাজাকার - সবাক
- টরন্টো তসবির - ফরিদ
- স্রস্টার অনস্তিত্তের পক্ষে সাদামাটা কিছু যুক্তি... - দস্যু বনহুর
- মুক্তিযুদ্ধের সময়কার কিছু পত্রিকা - তানভীর চৌধুরী
- ইতিহাসের পাতা থেকে - বোলারস ব্যাকড্রাইভ
- আস্তিকরা সবাই বেক্কল কেন? - হ্যারি সেলডন
- শোনো ও বকুল ----- (রবীন্দ্র জৈন) - বিষাক্ত মানুষ
- ছোটগল্প: মুরগীচোর - তীরন্দাজ
- আমার শিবির অভিজ্ঞতা - ব্লুজ
- ওরিয়ানা ফালাচিকে আমাদের স্বাধীনতা পুরস্কার দেয়া উচিত - মুক্তি
- অশ্লীল! - অহনা
- আগুণের পরশমনিতে ফাহমিদুল হক ও তার সাহিত্যের সুবাস - কৌশিক
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- পোস্ট ব্রাত্য রাইসুর, মরীয়া বিতর্ক মানস চৌধুরীর এবং আমাদের ব্লগারকূল - ফাহমিদুল হক
- খুনী আল-বদরের উত্তরসূরী ছাত্র শিবির : উত্থানের ভয়াবহ দলিলপত্র - অমি রহমান পিয়াল
- আগুনের পরশমনিতে ডঃ আইজুদ্দিনের পিঠ চুলকা-চুলকি সভা - কৌশিক
- জামাতি বুদ্ধিজীবির ছাঁচে গড়া সুশীল কারিগর - সংস্থাপক
- ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের প্রাসঙ্গিকতা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ (শেষ অংশ) - ফাহমিদুল হক
- বেড়ালের দেশে ইঁদুর হয়ে (শেষ পর্ব) - ফাহমিদুল হক
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- সবাস শাহাদাত !! সাবাস বাংগালী আরেকটু ধরে রাখ !! (ক্রিকেট) - রাতুল"
- আবু সাঈদ জিয়াউদ্দিন এর পোস্ট এর কমেন্ট - মহিলা ছাগল
- এবারের একুশে বইমেলায় জনপ্রিয় লেখকদের বই ( ২য় পর্ব) - একরামুল হক শামীম
- অভিনন্দন এস্কিমো পরিবার! - মনিটর
- জামায়াত নিয়ে নতুন বছরের সেরা মুঠোবার্তা - শওকত হোসেন মাসুম
- আমার গোলাম আযমের আত্মজীবনী পাঠ: আসুন নাগরিকত্ব মামলায় পক্ষে রায় দেওয়া সেই বিচারকের পরিচয় জানি - শওকত হোসেন মাসুম
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- বিচার বিভাগের স্বাধীনতা, কলামিস্ট ফরহাদ মজহারের মন্তব্য, ও 'বাংলাদেশী এস্কিমো' ভাইয়ের পোস্ট - আওরঙ্গজেব
- অভিনন্দন বাংলাদেশ,নিউজিল্যান্ডকে হারাবার জন্য - ফারহান দাউদ
- বাধ ভাঙার এই আওয়াজ বোধহয় কারো কাম্য ছিল না (উৎসর্গ :বিদায়ী ধূসরছায়া বৃন্দ) - আরিফ জেবতিক
- প্রপোগান্ডা, স্টপ জেনোসাইড ও জহির রায়হান - অমি রহমান পিয়াল
- শিক্ষকদের শাস্তি দেয়া হলো - ফাহমিদুল হক
- উতসর্গ: এস্কিমো-সত লুকের রাজনীতিতে যুগ দেওনের তরীকা - লাল সালু
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- এই রায়টি মোটিভেটেড - ফাহমিদুল হক
- আওরঙজেব, আমার প্রশ্নের জবাব দিলেন না? - এস্কিমো
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- সিডর'র তান্ডবঃ - প্রবাসীরা এখনই যা করতে পারি। (একটি প্রস্তাব) - এস্কিমো
- সাইক্লোন সিডর - অলৌকিক হাসান
- মোবাইলের একটা কল মানে........... - দিনমজুর
- মুক্তিযোদ্ধা শিবির! - লাল দরজা
- প্রসঙ্গঃ বাচ্চু রাজাকার ও জনকন্ঠ - আওরঙ্গজেব
- মুক্তিযুদ্ধের ইতিহাসের উইকিয়াতে সবাইকে নিমন্ত্রণ - রাগিব
- বোমাবাজী ও নিজামী - আওরঙ্গজেব
- এস্কিমোর জামায়াত বিরোধিতার আড়ালে ইসলামকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ--- মুসলিম ভাই-বোনেদের দৃষ্টি আকর্ষণ করছি - মিজু
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- হিন্দুরা কেন গো-মাংস ভক্ষণ করে না? - আশরাফ রহমান
- মগবাজারে ৮ তলা বাড়িতে থাকে গোলাম আযম: একদল সত লোকের জীবন যাপনের নমুনা - আমি সাগর
- সতেরোটি সত লোক আর যতসব মিথ্যা আর দুর্নীতি-১ - কিন্তু কি
- যুদ্ধাপরাধীদের বিচার ও প্রাসঙ্গিক ভাবনা - মিরাজ
- একুশে টিভিতে মুজাহিদরে দেইখ্যা আমি হাসতেই আছি: যুদ্ধাপরাধীদের বিচার করতে রাষ্ট্রীয় কমিশন চাই - আমি সাগর
- আশরাফ রহমান - বাংলাদেশের সাফল্য আপনি নীরব কেন? - এস্কিমো
- বুদ্ধিজীবি হত্যার বিচার কি অসম্ভব? - অমি রহমান পিয়াল
- মাহমুদ রহমান - একটা প্রশ্ন ছিল... - এস্কিমো
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শ্লোগান - অমি রহমান পিয়াল
- শিবিরের চোখে স্বাধীনতার ইতিহাস - আড্ডাবাজ
- আরিল,এই সিদ্ধান্তটা আপনাকে নিতেই হবে,এখুনি.. - আরিফ জেবতিক
- সাদিক মোহাম্মদ আলম এর 'ফাকা আবেগ' তত্ব ও কলবের আয়না - হাসান মোরশেদ
- ত্রিভুজের "ছাগু" হয়ে উঠা!!! - এস্কিমো
আমার জন্মদাতা যদি হতেন ‘রাজাকার’
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৫
মঝে মধ্যে সত্যই অবাক হই - বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে একদল তরুন কিভাবে মিথ্যা আর বিকৃত ইতিহাস প্রচার করে। আমি নিজে মুক্তিযুদ্ধের একজন প্রত্যক্ষদর্শী। ছোট ছিলাম। কিন্তু যুদ্ধের কঠিন বাস্তবতা ভয়াবহ ভাবে উপলদ্ধি করেছি। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছি - পরিবারের সবার জীবন রক্ষার জন্যে। আমার বোনরা ছিলো বড় - তাদের সম্ভ্রম রক্ষাও ছিলো আমাদের পরিবারের আরেকটা প্রধান দায়িত্ব।
মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লেখা হচ্ছে। একটা ভার্সান লেখা হয়েছে ১৯৭৫ থেকে ১৯৮২ এর মধ্যে - যাতে একজন সামরিক শাসককে বড় করার জন্যে স্বাধীনতার মুল নায়কদের আড়াল করা হয়েছে। ছোট সন্তানসহ স্বপরিবারের নেতাকে হত্যা আর জেলের ভিতরে নির্মমভাবে হত্যা করা চার মুক্তিযুদ্ধের চার সেনানীকে শুধু হত্যাই করা হয়নি - সেই হত্যার বিচারে পথ বন্ধ করে দিয়ে তাদেরকে ইতিহাস থেকে বিসর্জনের সকল প্রচেষ্টা নেওয়া হয়েছে।
দুঃখজনক হলেও সত্য - একজন মুসলমান হিসাবে আমি খুবই লজ্জিত থাকি - যখন মুক্তিযুদ্ধকালে ভিন্নধর্মী - বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করা হয়েছে - তাদের দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। সেই অত্যাচারীদের মধ্যে অনেকে এখন বড় বড় ধর্মীয় নেতা সেজে টিভিতে ধর্মের বিষয়ে জ্ঞান বিতরন করেন - তারা ইসলামের কোন নির্দেশ থেকে আদিষ্ট হয়ে হিন্দুদের বাড়ীঘর দখল করে ছিলেন - তার জবাব হয়তো তাদের কাছে নেই। ১৯৭১ সালে বাংলাদেশে এই সকল ধর্মব্যবসায়ীরা ধর্মের যে ক্ষতি করেছে - সকল নাস্তিকরা মিলে করতে পারবে না। আমি মুসলমান হিসাবে হিন্দু সম্প্রদায়ের কাছে ৭১ এর ঘটনাবলীর জন্যে ক্ষমা চাচ্ছি।
এখন দেখছি ১৯৭১ এর ইতিহাসের আরেক ভার্সান লেখা শুরু হয়েছে। যথারীতি ধর্মকে ব্যবহার করা হচ্ছে। মধ্যপ্রাচ্য আর আমেরিকান ওয়ার অন টেররে টাকায় ভূরাজনৈতিক চলমান ঘটনা - যেমন ফিলিস্থিন, আফগান, ইরাক থেকে মুসলামনদের দৃষ্টি অণ্যদিকে রাখার দায়িত্বপ্রাপ্ত হয়ে জামাত-শিবির আবারো নেমেছে নতুন ইতিহাস তৈরীতে। নিজেরা ইসলামের পথ অনুসরন না করলেও ইসলামী জোস তৈরী করে তরুন সমাজকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
৩৭ বছর এমন কিছুই না - একন অনেক মানুষ জীবিত আছে যাদের শরীরে পাকবাহিনীর বুলেট রয়ে গেছে। এখনও অনেক মা বোন জীবিত আছেন - যারা পাকিদের অত্যাচারের চিহ্ন নিয়ে বেড়াচ্ছে। এখনও অনেক যুদ্ধ শিশু দেশে বিদেশে বেঁচে আছেন - যারা ইতিহাসের জ্বলজ্বলে স্বাক্ষী বটে। তাই এই ঘাতক দালালদের পক্ষে ইতিহাস বিকৃতি করা কঠিন।
তারপরও দেখি কুছু তরুন-যুবক সেই বিকৃত ইতিহাস প্রচার করে। আগে বুঝতে পারতাম না - কেন এরা এই কাজ করে।
সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলী থেকে বুঝতে পারলাম - এদের অধিকাংশের পূর্বপুরুষ ১৯৭১ এ পাক বাহিনীর দালাল হিসাবে নিজের দেশের মানুষের সাথে বেঈমানী করেছে। এদের পূবপুরুষ রাজাকার আলবদর হিসাবে নিজেদের মা বোনকে পাকিদের ক্যাম্পে পাঠিয়েছে। এরা প্রচন্ড ভাবে ঘৃনা করে আহবামান বাংলা সংস্কৃতিকে।
সেই রাজাকার আর দালালচক্র রাজনীতি আর সামরিক শাসনের বদৌলতে বেঁচে গিয়ে তাদের সন্তানদের যথারীতি ঘৃনা করতে শিখাচ্ছে। এরা ঘৃনা করে আমারদের মুক্তির যুদ্ধকে - আমাদের প্রগতিশীলতাকে - আমাদের আধুনিকতাকে। ফলে আমরা দেখি রমনায় বোমা হামলা - দেখি শামসুর রাহমানরের মাথায় কুড়ালো কোপ - দেখি হুমায়ুন আজাদের রক্তাক্ত মুখ।
আমিও যদি কোন রাজাকারের সন্তান হতাম - তবে হয়তো ঘৃনা করতাম শেখ মুজিবুর রহমানকে - যে একজন সাধারন মানুষের কাতার থেকে উঠে এসে একটা জাতিকে নিজের পরিচয় দেবার মতো ভু-খন্ড প্রাপ্তির সংগ্রামের স্বপ্ন দেখিয়ে স্বপ্নের দোড়গোড়ায় পৌছে দিয়েছে। আমি হয়তো ঘৃনা করতাম জেলে নিহত চার নেতাকে - যারা কঠিন সময় তাদের মেধা আর প্রজ্ঞা দিয়ে একটা যুদ্ধে জাতিকে বিজয়ী করেছে। হয়তো ঘৃনা করতাম রবীন্দ্রনাথ ঠাকুরকে - যে মানবতার কথা বলে বাঙালী জাতিকে আলোর পথ দেখাচ্ছে।
অন্যদিকে হয়তো আমি মহান মানুষ ভেবে কৃতজ্ঞতায় স্মরন করতাম সামরিক শাসক জিয়াউর রহমানকে - যার বদৌলতে আমার বাবা জীবনকাল বেড়েছে আর আমার জন্ম হয়েছে। হয়তো বাঙালী জাতির ইতিহাসের সবচেয়ে কুখ্যাত দালাল গোলাম আজমকে মহান নেতা ভাবতাম - কারন তার সুবাদে সৌদী অর্থের চালানের কিছু অংশ পেয়ে আমার বাবা আমাকে ফ্রান্স অথবা অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার জন্যে পাঠাচ্ছেন। আমি হয়তো রাজাকার বাহিনীর জন্যে একটা কবিতা লিখতাম - কারন আমার বাবা রাজাকার হিসাবে গর্বিত হয়ে ছোট কাল থেকে আমাদের রাজাকার বিষয় গল্প শুনাতেন।
সত্যই যদি আমি রাজাকারের সন্তান হতাম - হয়তো আমিও মুক্তিযুদ্ধের সন্ত্রাসী বলতাম আর রাজাকারদের বলতাম ইসলামের মহান যোদ্ধা। কারন আমার রাজাকার বাবার কোন দৃশ্যত আয়ের উৎস ছাড়াই আমাদের উচ্চ বিত্তের জীবনযাপন করাতেন - আমার ভাইকে পাঠাতেন কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ে। রাস্তায় হেটে বেড়ানো নেংটা মানুষ গুলোর জীবন যুদ্ধ দেখে আমি নিশ্চয় কৃতজ্ঞ থাকতাম আমার বাবার কাছে - সেই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হতো - আমি মাঝে মধ্যে মুক্তিযুদ্ধে বিকৃত ইতিহাস নিয়ে বিতর্ক তৈরী করতাম।
লেখক বলেছেন: আপনার কথা ঠিক।
সেইটা আরেক অংশ - দারিদ্র্যতার সুযোগে মধ্যপ্রাচ্যের অর্থের কারনে এরা সহজেই মেধাবী দরিদ্র ছাত্রদের ফাঁদে ফেলে দেয়।
ক-খ-গ বলেছেন:
ভাল লাগলো।
কাঙ্গাল মুরশিদ বলেছেন:
তার মানে কি আপনি শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান বলেই মুক্তিযুদ্ধের সমর্থক? মুক্তিযুদ্ধ দেখেছেন বলেই তার নেতাদের শ্রদ্ধা করেন?আর বি.এন.পি. জামাতের সকল কর্মি-সমর্থকই রাজাকারের সন্তান? তাহলে তো বলতে হয় - এ'দেশে রাজাকাররাই সংখ্যাগরিস্ঠ।
এ'ধরেনর চরম একপেশে মনভাব থেকে বিরত থাকাই মঙ্গলজনক। আমরা সবাই দেশের কল্যান চাই, দেশের মানুষের সামগ্রিক মুক্তিই প্রতিটি সচেতন নাগরিকের একান্ত কামনা। হতে পারে আমাদের মত-পথ ভিন্ন, হতে পারে আমাদের বিশ্বাস-কর্মপন্থা আলাদা, হতে পারে আমাদের জাতীয় চেতনা ভিন্ন স্তরের, হতে পারে আমাদের শক্তি-সামর্থে ব্যাপক পার্থক্য বিদ্যমান - কিন্তু তার পরও আমি বিশ্বাস করি দেশের প্রতিটি সচেতন নাগরিকের আন্তরিক কামনা দেশের ও জনগনের সামগ্রিক উন্নতি। এখানে "শুধুমাত্র আমি ঠিক বাকি সবাই ভুল", "শুধুমাত্র আমি দেশপ্রেমিক বাকি সবাই বেইমান", "শুধুমাত্র আমি মুক্তিযুদ্ধের সমর্থক বাকিসব রাজাকারের সন্তান" এই ধরনের উগ্র-সংকীর্ণ-চরমপন্থী মনভাব আমাদের দেশের জন্য মোটেই কল্যানকর নয়।
প্রতিযোগিতাটা কে কত খারাপ সেই দিকে না হয়ে কে কত ভাল সেদিকে হওয়াই বাঞ্চনীয়। আপনি এবং আপনার সমর্থিত দল ভাল হয়ে দেশের ৯০% মানুষের সর্থন আদায় করে নিতে পারলে আর প্রতিপক্ষের অস্তিত্বই থাকবে না। আর প্রত্যেকে প্রত্যেকের পিছনে লেগে থাকলে, আমাদের সময় শ্রম পুরোটাই অন্যের দোষ খোজায় ব্যায় করলে তা দেশের জন্যতো ভাল হবেই না নিজের বা দলের জন্যও কোন কল্যান বয়ে আনবে না।
আশা করি আমার বক্তব্য পরিষ্কার করতে পরেছি। ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ কমেন্টের জন্যে। নীচে বৃত্তবন্দী আপনার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। তাই আর কিছু বলার নেই।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
প্রিয় পোষ্ট।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বৃত্তবন্দী বলেছেন:
কাঙ্গাল সাহেব বুঝতে কি একটু ভুল করলেন???আমার বুঝে যদ্দুর আসে লেখক কিন্তু কোথাও বলেননি যে তাঁর বাবা মুক্তিযোদ্ধা বলে তিনি মুক্তযুদ্ধের সমর্থক। তিনি যা বলেছেন তা হলো, তিনি রাজাকার/রাজাকারপন্থীদের উত্থানে শংকিত; সাথে সাথে শংকিত বারংবার ইতিহাস বিকৃত হওয়ায়। শুধু লেখক না শংকিত আমরাও যারা মুক্তিযুদ্ধের অনেক পরে জন্মেছি, তবু মুক্তিযুদ্ধের চেতনাকে বুকের মাঝে লালন করে চলি।
লেখক বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইল।
দ্বিতীয়নাম বলেছেন:
পৃত্বিঋণ বইলা কথা।
লেখক বলেছেন:
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিষাক্ত মানুষ বলেছেন:
আবারো বল্লাম -- এই কুলাঙ্গারগুলারে চাবকানো দরকার
লেখক বলেছেন: সেইটাই।
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
সহমত
লেখক বলেছেন: ভাল থাকো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আবুল বাহার বলেছেন:
কাঙাল মিয়া , লেখাটা আবার পড়েন । বুঝার চেষ্টা করেন ।আজাইরা ফাল না পাড়লে হয় না ?
এস্কিমো সাহেব অনেক ধন্যবাদ চমৎকার এই লেখাটার জন্য ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
শঙ্খচীল বলেছেন:
লেবু বেশী কচলাইলে তীতা হয়ে যায়। মুক্তিযুদ্ধ নিয়ে এত বেশী চর্চা হচ্ছে যে , মানুষ এখন বিরক্ত বিরক্ত হয়ে যাচ্ছে। দেশের কোটি কোটি মানুশ বেকার। দুনিয়ার সবচেয়ে গরীব দেশ বাংলাদেশে। এখন চিন্তা করতে হবে ভবিষ্যত। আর অর্থনীতি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সুতরাং এইসব পুরনো প্যাচাল নিয়ে মানুষ এখন আর ভাবে না। দেশ কে যে পার্টিই এগিয়ে নিয়ে যাবে মানুষ তাকেই সাপোর্ট দিবে। জামাত ই হোক আর আওয়ামীলীগ ই হোক।
লেখক বলেছেন: ুক্তিযুদ্ধ নিয়ে এত বেশী চর্চা হচ্ছে যে , মানুষ এখন বিরক্ত বিরক্ত হয়ে যাচ্ছে।
- আসলে বিরক্ত হচ্ছে মানুষ না - পশুরা। মানুস রুপী এই পশুগুলো কি ভাবে চাইবে এদের আসল চেহারা মানুষ দেখুক।
মু্ত্তি যুদ্ধের কথা বললে অর্থনীতি স্থবির হয়ে যায় - ভাল কথা - কোন অর্থনীতি - বোধ হয় জামাতের তৈরী সৌদী অর্থনীতি।
মুহিব বলেছেন:
আপনার আর্তনাদ মনে হল। ভেল লেখা।
লেখক বলেছেন: বুঝিনাই।
হটডগ বলেছেন:
লুইব, হাচা কতা কও চাইন, তুমার ফেমিলির কিডায় রাজাকার আছিল? মাম্মু, চাচ্চু, জেডা, নানা...এনি রিলেটিব?
এরশাদ বাদশা বলেছেন:
শঙ্খচীল বলেছেন: লেবু বেশী কচলাইলে তীতা হয়ে যায়। মুক্তিযুদ্ধ নিয়ে এত বেশী চর্চা হচ্ছে যে , মানুষ এখন বিরক্ত বিরক্ত হয়ে যাচ্ছে। দেশের কোটি কোটি মানুশ বেকার। দুনিয়ার সবচেয়ে গরীব দেশ বাংলাদেশে। এখন চিন্তা করতে হবে ভবিষ্যত। আর অর্থনীতি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সুতরাং এইসব পুরনো প্যাচাল নিয়ে মানুষ এখন আর ভাবে না। দেশ কে যে পার্টিই এগিয়ে নিয়ে যাবে মানুষ তাকেই সাপোর্ট দিবে। জামাত ই হোক আর আওয়ামীলীগ ই হোক। দ্যাখুন সবাই; মুক্তিযুদ্ধ, যেটা বাঙালীর রক্তের দামে কেনা। মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত, সেটা কিনা এদের কাছে প্যাচাল।
আপনার চান নতুন প্রজন্ম যেন এ বিষয়গুলো নিয়ে কথাবার্তা না বলুক। কারন, ইতিহাস ঘাঁটলে ঠিকই সত্য বেরিয়ে আসবে। দেশের জন্য চিন্তায় হাঁটু ফুলে যাচ্ছে, তাই না। বিনীত ভাবে অনুরোধ করছি, এ দেশটার জন্য আপনার যতো কম চিন্তা করবেন,ততোই মঙ্গল।
হুমায়ূন আহমেদের নাটকের তোতাপাখিটার অনুকরনে বলি- ''তুই রাজাকার'' @শঙ্খচিল
লেখক বলেছেন: ধন্যবাদ এবং অভিনন্দন।



















রাজাকার বাপ ছাড়া ও বাচ্চা রাজাকার হবার অন্যতম কারণ সংঘঠিত পদ্ধতিতে এদের ব্রেইন-ওয়াশ প্রকল্প... ছোটবেলায় ফুঁলকুড়ি আসর করে আর শিবির কে খুব কাছ থেকে দেখে এটা আমি বুঝতে পেরেছি...