somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৮শে অক্টোবর নিয়ে জামাতের রাজনীতি, মানিক বন্দোপাধ্যায়ের গল্প ও বিচারের দাবী

২৮ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৮শে অক্টোবর এলেই জামাত-শিবির নাকের পানি চোখের পানি এক করে কান্নাকাটির ভান করে। ইদানিং দেখছি সেই ঘটনা নিয়ে কবিতাও লিখছে। কিন্তু সেই ঘটনা নিয়ে তাদের যতটা রাজনৈতিক সুবিধাবাদ দেখা যায় - ঠিক ততকম দেখা যায় - ঘটনা তদন্ত আর বিচার নিয়ে কথা বলতে।

এর কারন কি?

এই ঘটনায় একটা গল্প মনে পড়ছে।

বাংলা গদ্য সাহিত্যের প্রধান পুরুষ মানিক বন্দোপাধ্যায়ারের একটা ছোট গল্প আছে - নাম - "প্রাগৈতিহাসিক"। গল্পের মুল চরিত্র একজন ভিক্ষুক। সেই ভিক্ষুকের মুলধন হলো ওর গায়ের কয়েকটা দগদগে ঘা। এক বিকেলে সে স্ত্রীকে বলছে - দেখছস, কেমন করে ঘা'টা শুকিয়ে যাচ্ছে। ওর বৌ ও চিন্তিত হয়ে যায়। ঘা শুকালে ওদের ভিক্ষা যে কমে যাবে তাতে ওদের দু'জনেই কিছুক্ষন মন খারাপ করে বসে থাকে। পরে লোকটি একটা কাঠি দিয়ে ঘা টাকে আবার খোঁচিয়ে রক্তাক্ত করতে শুরু করে।

বিগত দুই বছর জামাত টেবিলের নীচ দিয়ে এই সরকারে সাথে প্রচুর প্রেম করেছে। সরকারের দালাল হয়ে মুজাহিদ জেলে খালেদা জিয়ার সাথে দুতালী করেছে। ওয়ারেন্ট থাকা অবস্থায়ও সরকারের সাথে সুসম্পর্ক থাকার সুবাদে সংলাপ করেছে। এখনও মুজাহিদ আর নিজামী কোন ধরনের জামিন ছাড়াই নিম্চিত ঘুরে বেড়াচ্ছে।

এরা কি কখনও ২৮শে অক্টোবররে বিচার চেয়েছে? চায় নি। কারন বিচার চাইতে গেলে ওরাও এই মামলায় ফেঁসে যাবে। কারন সেই দিন জামাতিরাই অস্ত্র বহন করছিলো। আর মাইকে যে লোকটা উস্কানী দিচ্ছিলো - মরলে শহীদ বাঁচলে গাজী, বৃষ্টির ঢিল মারো" - সেও কিন্তু জামাতের নেতা ছিলো। তা ছাড়াও জামাতিদের গুলিতে ওয়ার্কাস পার্টির সজল মারা গেছে। সুতরাং বিচার চাইতে গিয়ে নিজেরাই ফেঁসে যাবার পরিবর্তের ছবি টবি দেখিয়ে যতটা রাজনৈতিক ব্যবসা করা যায় - ততই ভাল - এইটা হলো জামাতে চালাকী।

আসলে জামাত-শিবিরের যা চরিত্র তাই ফুটে উঠে ২৮শে অক্টোবরের ঘটনায়। ওরা প্রয়োজনে আরো বোকাসোকা কিছু শিবির কুরবানী করবে - যদি তাতে ওদের রাজনৈতিক সুবিধা মিলে - এই আশায়।

দুঃখজনক হলেও সত্য ব্লগের শিবির কর্মীরাও এই পযর্ণ্ত ২৮শে অক্টোবরের বিচার চায় নি - চাইবেও না। কারন এতে ওদের ঘা দেখিয়ে করুনা ভিক্ষার ব্যবসায় অসুবিধা হবে।

আমরা চাই বাংলাদেশের সকল রাজনৈতিক হত্যাকান্ডের বিচার হোক। আর যে কেউ ভবিষ্যতে রাজনৈতিক কর্মীদের লাশ নিয়ে রাজনীতি না করতে পারে সেই লক্ষ্যে অবিলম্বে তদন্ত করে ২৮শে অক্টোবরের সকল দোষী ব্যক্তিকে বিচারের সামনে হাজির করা জরুরী।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:৫২
৩৩টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×