আমার এক বোনের বিয়ে হয়েছে হবিগঞ্জে। সেখানে গেলে একটা জিনিস দেখে খুব হাসি পেত। সেইটা হলো ছাগল। সেই ছাগলগুলি দেখতে অন্ভুদ - কান দুইটা সোজা আর লম্বার - ভুমির সমান্তরাল। পেটটা পটকা মাছের মতো। উচ্চতায় দেড় ফুট। ওজন বড়জোর ২ কেজি।
দুলাভাইকে একদিন রামছাগলের কথা বললাম। উনি শুনে বেম আগ্রহী হলেন। একবার ঢাকা থেকে একটা রামছাগলের বাচ্চা উনাকে কিনে দিলাম। অনেক কষ্ট করে সেই বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছিলো।
বছরখানেক পড়ে গিয়ে দেখি ইয়া বড় একটা রামছাগল বাজারে হাটছে। দুলাভাই পরিচয় করিয়ে দিলো - এই সেই ছাগল। আমি দেখেতো হতবাক। চকচকে শরীরে চর্বি গলে পড়ছে। ওজন মন দেড়েক হবে। দুলাভাই জানালেন - এইটা বাজারেই থাকে - যা পায় তাই খায়।
কয়েকমাস পর দুলাভাই ফোন করে জানালেন - ছাগলটা এমন যে করছে। শুয়ে থাকে। উঠে না। বললাম - দুলাভাই - রামছাগলের যা স্বভাব। কিছু একটা খেয়েছে যা খাবার না। কোন জোলাপ জাতিয় কিছু খাইয়ে আচ্ছামতো তরল পায়খানার ব্যবস্থা করেন।
পরদিন দুলাভাই ফোনে জানালেন - ছাগলটাকে বাঁচানো গেল না। জবাই করা ছাড়া বাঁচানোর কোন পথ খোলা ছিলো না। গতকাল রাতে জবাই করা হয়েছে। মজার বিষয় হলো - ওর পেটে এহেন জিনিস না যা পাওয়া যায়নি। ইলেক্ট্রিকের তার, চান্দা ব্যাটারী থেকে পেরেক পর্যণ্ত সবাই ছিলো।
আমি শুধু বললাম - দুলাভাই - আবারো প্রমানিত হলো - পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়।
(ডিসক্লেইমার - ব্লগের কোন লেকা পড়িয়া বা কোন ব্লগারকে দেখিয়া এই ঘটনা মনে নাই। যদি কাহারো আচরনের সাথে মিলে যায় - তবে ধরে নিতে হবে ইহা সম্পূর্ন কাকতালীয়)
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৯ ভোর ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



