আমার এক বন্ধুর লেখা প্রেম পত্র পোষ্ট করলাম.............
প্রিয়তমা আমার,
পত্রের যুগ অনেক আগেই সমাপ্ত হয়েছে মুঠোফোনের করাল গ্রাসে। তথাপিও অনেক কথাই হারিয়ে যায় তোমার হৃদয়স্পর্শে। টমাস ফুলারের মর্মবাণী দিয়েই পত্রে অবতরণ করছি। তিনি বলেছেন-‘‘ভালবাসতে শেখো,ভালবাসা দিতে শেখো-তা হলে তোমার জীবনে ভালবাসার অভাব হবে না।” মানুষের সর্বগ্রাসী জীবনে হতাশা চিরন্তন,তবুও আশায় বাঁধে বুক। তোমাকে নিয়ে আমার তেমনি চিন্তা-কল্পনা,ভালবাসার সূতিবুনন কর্মকান্ড এগিয়ে নেয়া। তোমাকে আমার হৃদয়রাজ্যের রাণী বানানোর মন্ত্রে দীতি হয়ে আমার পথ চলা। প্রফুল্ল রায় স্বভাবতই বলেছেন-‘‘ভালবাসা শুধু সুখ দেয় না, জীবনকে মধুময় ও দীর্ঘায়ূ করে।” বাঁচার স্বপ্ন কে না দেখে বল ?
মনহরণকারী প্রিয়া, বিশ্বাস থেকেই গড়ে উঠে ভালবাসার ভিত। প্রথম দর্শনেই তোমার বাহ্যিক দেহবয়ব ভেদ করে প্রবেশ করেছি অন্তঃরাজ্যে। ভালবাসা সময়-অসময়,যুগ-কাল,দিন-রাত,জাতি-বর্ণ-ধর্ম কোনকিছুই মানে না,ঝুঝে না,স্বীকার করে না। বিশ্বখ্যাত জ্ঞানী পুরুষ কীট্স বলেছেন যে-“ভালবাসা যে পেল না,আর ভালবাসা যে কাউকে দিতে পারলো না, সংসারে তার মতো দুর্ভাগা আর নেই।” তুমি নিশ্চয়ই চাও না আমি ঐ দলভুক্ত হই। তোমার পরশে আমার দূর্ভাগ্যতা ঘুচুক আমি সে কামনাই করি। স্বামী বিবেকানন্দ যথার্থই বলেছেন-“ভালবাসা বিফল হয় না। আজ হোক , কাল হোক, শত শত যুগ পরে হোক,প্রেমের জয় হবেই।” এমনি মত দিয়েছেন পন্ডিত যাযাবর-“প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা,কিন্তু প্রবঞ্চিতকে দেয় কি ? তাকে দেয় দাহ !” অতএব, তোমার প্রেম বঞ্চিত হয়ে আমি অগ্নিদাহে পতিত হতে চাই না কখনো। একমুঠো সুখের আশায় তোমার দিকে চেয়ে আছি। নিরাশ করে হতাশার সাগরে ফেলো না প্রিয়া। আমার সঙ্গহীন নীরস জীবনে তোমাকে বড় প্রয়োজন। জবাবে বিষের বিষাক্ততা ঝেরে ফেলে অমৃত পাব বলে আমার বিশ্বাস। কথায় কথায় বিজ্ঞজনের উক্তি চলে আসে। অমূল্যচরণ বিদ্যাভূষণ প্রেম সম্পর্কে বলেছেন-“যেখানে আনন্দ সেখানেই প্রেম এবং যেখানেই প্রেম সেখানেই আনন্দ। আনন্দ ভিন্ন প্রেম হয় না এবং প্রেম ভিন্নও আনন্দ নেই।” তুমি অবশ্যই বুঝতে পেরেছো আমি কি বলতে চাই,কেননা তুমি বুদ্ধিমতী মেয়ে। রোম্যাঁ রোলাঁর নাম হয়তো শুনে থাকবে। যিনি বলেছেন-“পূর্ণ বিবেচনা ও বিচণতাপ্রসূত মাতৃত্ব অর্জন করবার জন্যে স্বভাবতই যে কোন মেয়ের পে খাঁটি ও হৃদয়বান পুরুষের প্রেমের প্রয়োজন।”
অবশেষে তোমাকে হৃদয়ের সবটুকু ভক্তি ও পূর্ণতা দিয়ে বলতে চাই-আমি তোমাকে খুব বেশি ভালবাসি, ভালবাসি এবং ভালবাসি। আর প্রতীার দূর্বোধ্য যন্ত্রণা কাটাতে তোমার উত্তরের প্রত্যাশায়... .......।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



