শেষ বিকেলের ঘাসে
০৮ ই মে, ২০০৮ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেষ বিকেলের ঘাসে
ওবায়দুল গনি চন্দন
মেঘের গায়ে নকশা এঁকে
রাত নিলো যেই ছুটি,
ধলপহরের ঝাপসা আলোয়
সূর্যটা লাল রুটি।
চাঁদের আলোর পরশ মুছে
যায়নি সবুজ ঘাসে,
সম্ভাবনার হাতছানিতে
দিনটা নতুন আসে।
গাছের ফাঁকের রোদের গুঁড়ো
জানলাতে দেয় চুম,
এপার্টমেন্টে এলার্ম চেঁচায় -
‘আর দিয়ো না ঘুম’।
বনমোরগ আর পাখির ডাকে
খসলো বনের পাতা,
গুটিশুটি দূরের মানুষ
ডাকছে বাড়ির -রাতা।
এখান থেকেই মানব
তোমার দিনের সাথে চলা,
পশ্চিমে দিন ডুবলেই যায়
হিশেব নিকেশ বলা।
কান্না -হাসি, প্রাচুর্য যশ
১ দিনে কম পাই?
ভালোবাসা গালমন্দও
জীবনে নেয় ঠাঁই।
ছুটবে আবার, একাই চলো,
না থাকলে কেউ পাশে,
একটি দিনের স্মৃতি থাকে
শেষ বিকেলের ঘাসে।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৮ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন