গরুর রেজালা
যা যা লাগবে : গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টকদই ১ কাপ, ধনে বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, তেল ১ কাপ, মরিচ বাটা ১ টেবিল চামচ, জয়ফল ও জয়ত্রী বাটা ১ চা চামচ, এলাচ ৪-৫টি, দারুচিনি ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ১০-১৫টি।
প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
মাংস, দই এবং সব বাটা মসলা লবণ দিয়ে ভালোমতো মেখে নিন। হাঁড়িতে তেল ঢেলে চুলায় বসিয়ে তেল গরম হলে মসলা ও পেঁয়াজ ভাজতে থাকুন।
দ্বিতীয় পর্যায়
মাংসটুকু ঢেলে কষাতে থাকুন, পানিতে বলক ওঠা শুরু করলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকুন।
তৃতীয় পর্যায়
কিছুক্ষণ পরপর নেড়ে দিন। পানি কমে গেলে কষাতে থাকুন। এরপর কেওড়া, মাওয়া, বেরেস্তা ও চিনি মেখে মাংসে দিন।
চতুর্থ পর্যায়
মাংসের উপর কাঁচামরিচ দিয়ে একটু কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট পর নামিয়ে নিন। এরপর পরিবেশন করুন।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।