সিরকা ইলিশ
১. ইলিশ মাছ ----৬ পিছ,
২. সাদা সিরকা----৩/৪ কাপ
৩. সয়াবিন তেল----৩/৪ কাপ
৪. পিয়াজ কাটা---- ৩/৪ টেবিল চামচ
৫. পিয়াজ বাটা---- ২ টেবিল চামচ
৬. মরিচ গুড়ো----২.৫ টেবিল চামচ
৭. ধনিয়া গুড়ো----১.৫ টেবিল চামচ
৮. আদা বাটা----১/২ চা চামচ
৯. রসুন বাটা----১ চা চামচ
১০. চিনি ----২ চা চামচ
১১. লবন ----স্বাদমত
১২. হলুদ ----১/২ চা চামচ
প্রনালী: ইলিশ মাছ মাথা ও লেজ বাদ দিয়ে ৬ পিছ মাছ ধুয়ে নিতে হবে ।সামান্য লবন ও হলুদ মেখে তেল দিয়ে ভাজতে হবে ।ভাজা বেশী কড়া হবে না। মাছ ভাজা তেল সহ একটি পাত্রে ঢেলে রাখতে হবে ।মরিচ ধনিয়া আলাদা পাত্রে সামান্য সিরকা দিয়ে ভিজিয়ে রাখতে হবে ।কাটা পিয়াজ বেরেস্তা করে রাখতে হবে একটা পাত্রে ১/৪ কাপ তেল দিতে হবে ,তেল গরম হলে পিয়াজ বাটা ,রসুন বাটা দিয়ে নাড়তে হবে ,পিয়াজ সামান্য লাল হলে আদা বাটা ভিজান মরিচ ,ধনিয়া গুড়া দিতে হবে।একটু নাড়াচাড়া দিয়ে সিরকা, চিনি, লবন দিতে হবে,একটা বলক এলে তেল সহ ভাজা মাছ ঢেলে দিতে হবে। তারপর সামান্য বেরেস্তা গুড়ো করে দিতে হবে। তেল উঠে এলে নামাতে হবে ।
পরিবেশন: একটা সাদা ডিশে মাছ ঢেলে তার উপর বাকি বেরেস্তা দিয়ে ভাত ,খিচুরী অথবা পোলাও এর সংগে পরিবেশন করুন।
-ইন্টারন্টে।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।