মাছের কাটলেট

১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২০

শেয়ারঃ
0 0 0

মাছের কাটলেট



উপকরণ : কাঁটা ছাড়া মাছ ২ কাপ, আদা বাটা আধা চা চামচ, লবণ পরিমাণমতো, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, ধনে পাতা কুচি আধা কাপ, পাউরুটি ২ পিস, আদা মিহি কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, দুধ আধা কাপ, মুড়ির গুঁড়া ১ কাপ, কর্নফাওয়ার ২ টেবিল চামচ, স্বাদ লবণ ১ চা চামচ ও ময়দা আধা কাপ।

প্রণালী : যেকোনো মাছ আদা ও রসুন বাটা, লবণ, অল্প কাঁচামরিচ এবং পানি দিয়ে সেদ্ধ করতে হবে। এরপর কাঁটা বেছে নিতে হবে। পাউরুটি দুধে ভিজিয়ে মাছে মেশাতে হবে। সঙ্গে পেঁয়াজ, ধনে পাতা, আদা, কাঁচামরিচ কুচি, কর্নফাওয়ার, স্বাদ লবণ ও মুড়ির গুঁড়া ২ টেবিল চামচ একসঙ্গে মেশাতে হবে। ময়দা ১ কাপ পানিতে গুলিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার মাখানো মাছ কাটলেটের মতো বানিয়ে ময়দার পেস্টে চুবিয়ে টোস্টের গুঁড়ায় ওপরে ডিজাইন একে ১০ মিনিট ফ্রিজে রেখে তারপর নামিয়ে ডিপ ফ্রাই করে গরম গরম পরিবেশন যেকোনো কিছুর সঙ্গে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৬
কালপুরুষ বলেছেন: দারুন মুখরোচক রেসিপি। আজকে আর বানানোর সময় নেই। সামনের সপ্তাহে চেষ্টা করে যাবে।
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৭
ঘাসফুল বলেছেন: দারুনৈছে।
তবে মাছের যে দাম-- এক্কাম কৈরো-ডিমের কাটলেট-এর রেসিপি দিয়।
গুটলাক :)
১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: ডিমের দামও নেহায়ত কম নয়।

৪. ১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪০
নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: চমৎকার। আগামীকালই চেষ্টা করবো। তার পর ফিরে এসে জানাবো কেমন হলো স্যামন কাটলেট :)
৫. ১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৯
মহাকাল বলেছেন:
কালপুরুষ বলেছেন: দারুন মুখরোচক রেসিপি। আজকে আর বানানোর সময় নেই। সামনের সপ্তাহে চেষ্টা করে যাবে।


৭. ১৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৪
লিপিকার বলেছেন: আমিতো আপনার পাঙ্খা(ফ্যান) হইয়া গেলাম........মাছের কাটলেট মজা হইয়াছে। যেমন গন্ধ তেমন স্বাদ!
৮. ১৯ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০১
ঝুমী বলেছেন: বড়ই মজার খাবার মনে হচ্ছে!!! :)
৯. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৩
অন্ধ দাঁড়কাক বলেছেন: ২/১টা সহজ রান্নার রেসিপি দিয়েন, এইটা কঠিন লাগতাছে (আসলে কিছুই পারি নাতো)।

 

মোট সময় লেগেছে ০.৮৮৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই